02/02/2025
"জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশন" কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সাধারণ সভা গত ০১লা ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, বিকাল ৩.০০ টায় ২/১২ পল্লবী, মিরপুর, ঢাকায় সংগঠনের সভাপতি আশীষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।
১) আগামী ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
উক্ত পুনর্মিলনীতে জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি গঠন করা হবে।
২) পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য নিম্নোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়:
আহ্বায়ক : আজমল আজাদ (২১তম ব্যাচ)
সদস্য-সচিব: মতলুবর রহমান রাসেল (২৯তম ব্যাচ)
আহ্বায়ক ও সদস্য-সচিব জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের সাথে আলোচনা করে আহ্বায়ক কমিটির বাকী সদস্য এবং উপকমিটিসমূহ গঠন করবে।
ধন্যবাদান্তে
বার্তা প্রেরক:
মোহাম্মদ রাশিদ উল মুনীর
দপ্তর সম্পাদক
দর্শন এ্যালামনাই এসোসিয়েশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।