City University Campus News

City University Campus News City University is committed to providing the highest quality education. ** সবার আগে সকল খবর **

25/08/2026
Congratulations  Hon'ble Mirza Fakhrul Islam Alamgir President of Bangladesh                    & Chancellor of City Uni...
20/08/2026

Congratulations
Hon'ble Mirza Fakhrul Islam Alamgir
President of Bangladesh
&
Chancellor of City University

18/08/2026
সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সশরীরে ক্লাস প্রসঙ্গে।
15/08/2026

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সশরীরে ক্লাস প্রসঙ্গে।

অনলাইন ক্লাস প্রসঙ্গে।
13/08/2026

অনলাইন ক্লাস প্রসঙ্গে।

সিটি ইউনিভার্সিটির অনলাইন ক্লাস প্রসঙ্গে।
09/08/2026

সিটি ইউনিভার্সিটির অনলাইন ক্লাস প্রসঙ্গে।

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে সিটি ইউনিভার্সিটিতে আলোচনা, স্মরণসভা, জুলাই যোদ্ধা সম্মাননা ও সৃজনশীল প্রদর্শনী অনুষ্ঠিত৪...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে সিটি ইউনিভার্সিটিতে আলোচনা, স্মরণসভা, জুলাই যোদ্ধা সম্মাননা ও সৃজনশীল প্রদর্শনী অনুষ্ঠিত
৪ আগস্ট ২০২৬
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এর আত্মত্যাগ, গণতান্ত্রিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়কে স্মরণ করে সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশ আজ (৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা ও স্মরণসভা, জুলাই যোদ্ধা সম্মাননা, ফটোগ্রাফি, চিত্রাঙ্কন ও এক্স-ব্যানার/পোস্টার প্রদর্শনী আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বছরগুলোতেও জুলাই গণঅভ্যুত্থান দিবস ও শহীদ সজলকে স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা ১৯ এবং সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর, উপ-উপাচার্য;
জনাব মাহমুদুল বারী , এডভাইজার
জনাব শাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ, কোষাধ্যক্ষ;
এম এম গোলাম মোহাইমেন, রেজিস্ট্রার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা, শহীদ সজলের পিতা-মাতা সহ পরিবারের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ বিপুল সংখ্যক সদস্য।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ সজলের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র, চিত্রাঙ্কন এবং এক্স-ব্যানার/পোস্টার প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

স্মরণসভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়, যা সাহস, আত্মত্যাগ, মানবিক সংহতি এবং নাগরিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা সেইসব চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও সাধারণ নাগরিকদেরও স্মরণ করেন, যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংকটময় সময়ে মানবিক সহায়তা ও সহযোগিতা প্রদান করেছিলেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মানবিকতা, সাহস ও দায়িত্ববোধের চর্চায় উদ্বুদ্ধ করেন। শহীদ সজলের মাতাও আবেগঘন স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল "জুলাই যোদ্ধা সম্মাননা" প্রদান। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হলে শিক্ষা, নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধা, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান, বৈষম্যবিরোধী মনোভাব, সামাজিক সম্প্রীতি এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হবে। তাঁরা মনে করেন, বিশ্ববিদ্যালয়সমূহ এই মূল্যবোধ চর্চার অন্যতম প্রধান ক্ষেত্র হতে পারে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রফেসর ড. রহমান ম. মাহবুব, উপদেষ্টা, ছাত্রকল্যাণ উপদেষ্টার কার্যালয় (DSW)। অনুষ্ঠানটি আয়োজন করে ছাত্রকল্যাণ উপদেষ্টার কার্যালয় (DSW) , সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশ।

Address

Khagan, Birulia, Savar, Dhaka, Bangladesh.
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when City University Campus News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to City University Campus News:

Shortcuts

Share