Jahangirnagar University(photo collection)

Jahangirnagar University(photo collection) We publish the beauty of Jahangirnagar University. We want to represent our campus to the Universe by sharing our green campus photos.

So if you have any picture of our campus please feel free to share with us. We will publish the photo attaching with the location and photographers name. And always try to post the picture on our wall not in the message. thank you for being with us :)

লন্ডন ব্রিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ছবি কৃতজ্ঞতা: Shoriful Islam
13/11/2025

লন্ডন ব্রিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছবি কৃতজ্ঞতা: Shoriful Islam

শুনশান, নীরব।যেনো কোথাও কেও নাই 🌱ছবি: Md Asrarul Islam
06/11/2025

শুনশান, নীরব।
যেনো কোথাও কেও নাই 🌱
ছবি: Md Asrarul Islam

03/11/2025

বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর লাইব্রেরি
ভিডিও কৃতজ্ঞতা: Explore with Shawn

গল্পছবি : Jobayer Islam Tunan
31/10/2025

গল্প
ছবি : Jobayer Islam Tunan

কথা ও ছবি কৃতজ্ঞতা: Faruque Ahmedবড় ভাইয়ের স্মৃতি।।   ছবিটি  আজ থেকে ৪৫ বছর আগে ১৯৮০ সালে তোলা। তখন আমি জাহাঙ্গীর নগর বি...
06/10/2025

কথা ও ছবি কৃতজ্ঞতা: Faruque Ahmed
বড় ভাইয়ের স্মৃতি।।
ছবিটি আজ থেকে ৪৫ বছর আগে ১৯৮০ সালে তোলা। তখন আমি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র। হঠাৎ এক বড় ভাই বললেন, ফারুক তোমরা এখানে দাঁড়াও আমি তোমাদের ছবি তুলি। স্মৃতি ধরে রাখি। এখানে মানে আমাদের মীর মশাররফ হোসেন হলের সামনে। মোবাইল তখন আবিষ্কার হয়েছিলো কিনা জানি না। বড় ভাইয়ের হাতে একটা ছোট ক্যামেরা ছিলো। তিনি পটাপট ক্যামেরার শাটার টিপলেন।
দিনকয়েক পর সেই ভাই আমার হাতে ছবিটা দিলেন। বললেন,ল্যাবে প্রিন্ট করাতে কয়কদিন দেরি হয়ে গেলো।ধরো।
আমি ছবিটি নিয়ে তাঁর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, ভাই আমি ভাবিনি এই ছবিটা পাবো। আপনাকে ধন্যবাদ। তিনি মৃদু হাসি দিয়ে চলে গেলেন।
৪৫ বছর আগের কথা। যে ভাই ছবিটি তুলেছিলেন তাঁর নামও আমার মনে নাই। কোথা থাকেন, কেমন আছেন তাও জানি না। যেখানেই থাকেন ভালো থাকবেন প্রিয় বড় ভাই।
(ছবিতে আমাকে কি চেনা যায়?)

জাবিছবি কৃতজ্ঞতা: Nurul Islam Saimum
02/10/2025

জাবি
ছবি কৃতজ্ঞতা: Nurul Islam Saimum

শফিকুল ইসলাম মল্লিক। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। আমরা থাকতাম মীর মশাররফ হোসেন হলে। পাশাপাশি রুম। আমার রুম নম্বর বি ব্লকে...
24/09/2025

শফিকুল ইসলাম মল্লিক। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। আমরা থাকতাম মীর মশাররফ হোসেন হলে। পাশাপাশি রুম। আমার রুম নম্বর বি ব্লকের ৪১১ শফিকের ৪১২। ভিষণ নরম স্বভাবের ছেলে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সাত দিনের ছুটিতে আমরা পাঁচ বন্ধু গেলাম শফিকদের গ্রামের বাড়ি বেড়াতে। শফিকদের গ্রামের বাড়ি অজ গ্রামে না। নাটোর শহরে। না গ্রাম না শহর। দোচালা টিনের ঘর। শানবাঁধানো বিশাল পুকুর। দোয়েল,ঘুঘুর ডাক। শান্ত স্নিগ্ধ পরিবেশ। পুকুরের অপর পাড়ে বিশাল এক কদম গাছ পুকুরে নুইয়ে পড়ে পানি ছুঁই ছুঁই করছে।
সাত দিনে অনেক ঘটনা। অনেক আনন্দ করে আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরলাম। শফিকের সাথে আমার শত-শত স্মৃতি জড়িয়ে আছে। কোনটা রেখে কোনটা লিখবো?আনুমানিক ১২ বছর আগে আমার বন্ধু শফিক কর্কট রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
আজ শফিকের জন্মদিন বা মৃত্যুদিন না। সকাল থেকে কেনো জানি শফিকের কথা মনে পড়ছে। তাই তাঁকে নিয়ে কয়েক লাইন লিখলাম। শফিক নিশ্চয়ই তুমি পরপারে ভালো আছো।
ছবিতে আমি আর আমার বন্ধু শফিক। ছবিটি ১৯৮১ সালের তোলা। আজ থেকে চুয়াল্লিশ (৪৪) বছর আগে। মীর মশাররফ হোসেন হলে আমার ৪১১ নম্বর রুমে তোলা।

Faruque Ahmed-এর টাইম লাইন থেকে নেয়া।

আগের জাবি
20/09/2025

আগের জাবি

শান্তিনিকেতন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়🍃ছবি কৃতজ্ঞতা: Being Suchona
10/09/2025

শান্তিনিকেতন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়🍃
ছবি কৃতজ্ঞতা: Being Suchona

এই অবেলায়ছবি কৃতজ্ঞতা: Maahdi Mohammad Hasib Mukut
10/09/2025

এই অবেলায়
ছবি কৃতজ্ঞতা: Maahdi Mohammad Hasib Mukut

ছবি কৃতজ্ঞতা: Mazharul Islam Saikat
06/09/2025

ছবি কৃতজ্ঞতা: Mazharul Islam Saikat

03/09/2025

আমার এই পথ চলাতেই আনন্দ
ভিডিও কৃতজ্ঞতা: SaYed

Address

Jahangirnagar University, Dhaka
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University(photo collection) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share