JMS Readers' Forum

JMS Readers' Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JMS Readers' Forum, College & University, Jahangirnagar University, Savar.

দেশ-বিদেশের সাহিত্য, ফিল্ম ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনার মুক্ত আসর হল সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের জেএমএস রিডার্স' ফোরাম। ২০১৬ সালে নিয়মিত কার্যক্রম শুরু করার মাধ্যমে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের একত্রে জ্ঞান চর্চার একটি পরিসর তৈরি করেছে ফোরামটি।

কুইজ প্রতিযোগিতা, নৈশভোজ ও দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে জেএমএস রিডার্স' ফোরামের ২০২৬ সালের আয়োজন সম্পন্ন হয়েছে।গত ১৬ আগ...
18/08/2026

কুইজ প্রতিযোগিতা, নৈশভোজ ও দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে জেএমএস রিডার্স' ফোরামের ২০২৬ সালের আয়োজন সম্পন্ন হয়েছে।

গত ১৬ আগস্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জেএমএস রিডার্স' ফোরামের এই আয়োজন। কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল শর্টফিল্ম প্রদর্শনী, আনন্দঘন সময়, নৈশভোজ এবং সবশেষে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা।

দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী আহ্বায়ক মুন্না গাজী-কে ফোরামের কার্যক্রমে তার অবদান ও দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেওয়া হয়।

নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন—

জাওয়াদ বিন মিজান
৫১তম আবর্তন — আহ্বায়ক

ইফফাত রাইসা নুহা
৫৩তম আবর্তন — সদস্যসচিব

জামিন হায়দার
৫৩তম আবর্তন — কোষাধ্যক্ষ

নতুন নেতৃত্বের হাত ধরে জেএমএস রিডার্স' ফোরামের পাঠচর্চা, জ্ঞানচর্চা ও সৃজনশীল কার্যক্রম আরও গতিশীল হবে তার প্রত্যাশা রইল।

১৬ আগস্টের আয়োজনের কিছু মুহূর্ত থাকছে ছবিতে।

সুধী,আগামী ১৬ আগস্ট, ২০২৬, রবিবার, জেএমএস রিডার্স’ ফোরাম আয়োজন করতে যাচ্ছে কুইজ প্রতিযোগিতা, নৈশভোজ ও দায়িত্ব হস্তান্তর ...
09/08/2026

সুধী,

আগামী ১৬ আগস্ট, ২০২৬, রবিবার, জেএমএস রিডার্স’ ফোরাম আয়োজন করতে যাচ্ছে কুইজ প্রতিযোগিতা, নৈশভোজ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬।

আয়োজনের শুরুতেই থাকছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন। এরপর অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতা শেষে ফোরামের নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে। অনুষ্ঠান শেষে থাকবে নৈশভোজের আয়োজন।

ফোরামের এই আয়োজনটি বিভাগের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।

অনুষ্ঠানের তারিখ: ১৬ আগস্ট, ২০২৬, রবিবার
সময়: সন্ধ্যা ৭:০০ মিনিট
স্থান: ৪১৭ নং কক্ষ, নতুন কলা ভবন

নিবন্ধন ফি:

* ফোরামের সদস্য: ৯০ টাকা
* ফোরামের সদস্য ব্যতীত: ১২০ টাকা

আয়োজনে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ১৩ আগস্ট, ২০২৬, বৃহস্পতিবার, দুপুর ৩টার মধ্যে সেমিনার লাইব্রেরিতে নিবন্ধন ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

জেএমএস রিডার্স’ ফোরামের এই আয়োজনে সকলকে সাদর আমন্ত্রণ।

আজ সফলভাবে অনুষ্ঠিত হলো জেএমএস রিডার্স' ফোরামের বিশেষ আয়োজন ‘জুলাই আন্দোলনভিত্তিক আধেয়: নির্মাতাদের অভিজ্ঞতা ও ভাবনা’।আয়...
04/08/2026

আজ সফলভাবে অনুষ্ঠিত হলো জেএমএস রিডার্স' ফোরামের বিশেষ আয়োজন ‘জুলাই আন্দোলনভিত্তিক আধেয়: নির্মাতাদের অভিজ্ঞতা ও ভাবনা’।

আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বয়ান-এর সম্পাদক সুলাইম মাহমুদ এবং জুলাই আন্দোলনভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইনতেজার-এর পরিচালক মানজুর আল হাসান। তারা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত বিভিন্ন আধেয়ের নেপথ্যের গল্প, নির্মাণ প্রক্রিয়া, নানা চ্যালেঞ্জ, সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা এবং এ ধরনের কাজের সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইনতেজার, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আগ্রহ ও ভাবনার জন্ম দেয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী খোন্দকার জান্নাত ইউনুছ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন জেএমএস রিডার্স' ফোরামের আহ্বায়ক মুন্না গাজী।

আলোচক, শিক্ষক, শিক্ষার্থী এবং উপস্থিত সকল অংশগ্রহণকারীর আন্তরিক উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও অর্থবহ ও প্রাণবন্ত।

জেএমএস রিডার্স' ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

জেএমএস রিডার্স' ফোরামের বিশেষ আয়োজন!জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত বিভিন্ন আধেয়, সেসব নির্মাণের নেপথ্যের গল্প, নির্...
02/08/2026

জেএমএস রিডার্স' ফোরামের বিশেষ আয়োজন!

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত বিভিন্ন আধেয়, সেসব নির্মাণের নেপথ্যের গল্প, নির্মাতাদের অভিজ্ঞতা ও তাদের ভাবনার নানা দিক নিয়ে আয়োজন করা হয়েছে ‘জুলাই আন্দোলনভিত্তিক আধেয়: নির্মাতাদের অভিজ্ঞতা ও ভাবনা’ শীর্ষক একটি বিশেষ আলোচনা।

এ আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জুলাই বয়ান-এর সম্পাদক সুলাইম মাহমুদ এবং ইনতেজার-এর পরিচালক মানজুর আল হাসান। তাঁদের অভিজ্ঞতা ও আলোচনার মধ্য দিয়ে উঠে আসবে জুলাই আন্দোলনকে ধারণ ও উপস্থাপনের প্রক্রিয়া, নির্মাণের পেছনের চ্যালেঞ্জ, সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা এবং এ ধরনের কাজের সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য।

উল্লেখ্য, উক্ত আয়োজনে আলোচনার পাশাপাশি জুলাই আন্দোলনভিত্তিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ইনতেজার প্রদর্শিত হবে।

আলোচনায় অংশ নিয়ে নির্মাতাদের কাছ থেকে সরাসরি শোনার এবং মতবিনিময়ের এ সুযোগে আপনাকেও আমন্ত্রণ।

🗓 তারিখ: ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
🕔 সময়: বিকাল ৫:০০ মিনিট
📍 স্থান: ৪১৭ নং কক্ষ, নতুন কলা ভবন

জেএমএস পরিবারের সকল শিক্ষার্থী, শিক্ষক ও আগ্রহী সবাইকে আন্তরিক আমন্ত্রণ।

⏳ আর মাত্র ৬ দিন!📅 শেষ সময়: ৩০ জুন ২০২৬🔗 ফর্মের লিংক কমেন্টে
24/06/2026

⏳ আর মাত্র ৬ দিন!
📅 শেষ সময়: ৩০ জুন ২০২৬
🔗 ফর্মের লিংক কমেন্টে

JMS Readers’ Forum-এর সদস্য সংগ্রহ চলছে।বই, পাঠচক্র, আলোচনা এবং বইপ্রেমীদের একটি প্রাণবন্ত কমিউনিটির অংশ হতে আজই নিবন্ধন...
15/06/2026

JMS Readers’ Forum-এর সদস্য সংগ্রহ চলছে।

বই, পাঠচক্র, আলোচনা এবং বইপ্রেমীদের একটি প্রাণবন্ত কমিউনিটির অংশ হতে আজই নিবন্ধন করুন।

✨ সদস্যদের জন্য রয়েছে ফোরামের বই সংগ্রহ থেকে বই পড়ার সুযোগ এবং বিভিন্ন এক্সক্লুসিভ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ।

⏳ নিবন্ধন ও সদস্যপদ নবায়নের শেষ সময়: ৩০ জুন ২০২৬

🔗 Google Form-এর লিংক কমেন্টে দেওয়া হয়েছে।

Eid-ul-Adha Mubarak.May your Eid be filled with peace, joy, and blessings.
27/05/2026

Eid-ul-Adha Mubarak.

May your Eid be filled with peace, joy, and blessings.

জেএমএস রিডার্স’ ফোরাম-এর “Moving with Movies” কার্যক্রমের আওতায় আজ ১৬তম প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে।এ আয়োজনে প্রদর্শ...
28/04/2026

জেএমএস রিডার্স’ ফোরাম-এর “Moving with Movies” কার্যক্রমের আওতায় আজ ১৬তম প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ আয়োজনে প্রদর্শিত হয় Project Hail Mary। আশা করি উপস্থিত সবাই চলচ্চিত্রটি উপভোগ করেছেন এবং ভিন্নধর্মী এই অভিজ্ঞতা থেকে নতুনভাবে ভাবার সুযোগ পেয়েছেন।

আয়োজনটি সফল করতে যারা আমাদের সঙ্গে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

ভবিষ্যতের প্রদর্শনীগুলোতেও আপনাদের অংশগ্রহণ কাম্য।

— জেএমএস রিডার্স’ ফোরাম

যদি হঠাৎ একদিন আপনি জেগে ওঠেন…চারপাশে অজানা এক মহাশূন্য,মনে নেই আপনি কে, কেন এখানে—কিন্তু বুঝতে পারেন, মানবজাতির ভবিষ্যৎ...
21/04/2026

যদি হঠাৎ একদিন আপনি জেগে ওঠেন…
চারপাশে অজানা এক মহাশূন্য,
মনে নেই আপনি কে, কেন এখানে—
কিন্তু বুঝতে পারেন, মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে আপনার ওপর।

এই অসাধারণ কল্পবিজ্ঞানভিত্তিক যাত্রার অভিজ্ঞতা নিয়েই জেএমএস রিডার্স’ ফোরাম আয়োজন করতে যাচ্ছে, “Moving with Movies — Screening 16”

এবারের প্রদর্শনীতে থাকছে: Project Hail Mary

বিজ্ঞান, একাকীত্ব, বেঁচে থাকার লড়াই এবং এক অপ্রত্যাশিত সম্পর্ক—
সব মিলিয়ে এটি একটি ভিন্নধর্মী চলচ্চিত্র অভিজ্ঞতা।

🔹 জনপ্রতি টিকিট মূল্য: মাত্র ১০ টাকা
🔹 মোট আসন সংখ্যা: ৪৮টি

📅 প্রদর্শনের তারিখ: ২৮ এপ্রিল ২০২৬
🕖 সময়: সন্ধ্যা ০৭:০০ টা
📍 স্থান: বিভাগের ৪১৭ নং কক্ষ
🎬 প্রদর্শিত হবে: Project Hail Mary (ইংরেজি ভাষায়)

📌 টিকিট সংগ্রহ:
বিভাগের সেমিনার গ্রন্থাগার থেকে
“আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে।

⚠️ দ্রষ্টব্য:
আসন সীমিত হওয়ায় টিকিট ছাড়া কাউকে প্রদর্শনকালে আসন প্রদান করা সম্ভব হবে না। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আমরা আশাবাদী।

— জেএমএস রিডার্স’ ফোরাম

জেএমএস রিডার্স’ ফোরাম-এর আজকের ৬৫তম পাঠচক্রটি বিভাগ প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হয়েছে।আজকের পাঠচক্রের আলোচ্য গ্রন্থ ছিল টি...
19/04/2026

জেএমএস রিডার্স’ ফোরাম-এর আজকের ৬৫তম পাঠচক্রটি বিভাগ প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজকের পাঠচক্রের আলোচ্য গ্রন্থ ছিল টিম মার্শাল রচিত “Prisoners of Geography”, যেখানে ভৌগোলিক বাস্তবতা কীভাবে বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রগুলোর কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করে—তা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যরা বইটির মূল ধারণা, বিভিন্ন অঞ্চলের ভূরাজনৈতিক বিশ্লেষণ, সমসাময়িক প্রাসঙ্গিকতা এবং লেখকের দৃষ্টিভঙ্গি নিয়ে মতামত বিনিময় করেন।

Address

Jahangirnagar University
Savar
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when JMS Readers' Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share