Jahangirnagar University school & College Crush & Confession

Directions Contact the university

Jahangirnagar University school & College  Crush & Confession ক্রাশ খাওয়ার ঘটনাবলি জানান :🤔
ফীল ফ্র?
(2)

 Name: Tasharruf Rahman Khan TahaHsc Batch: 2028Group: Humanities JUSC‚প্রিয় তুমি ‚""""কোথা থেকে শুরু করব জানি না। মনের ...
09/10/2026


Name: Tasharruf Rahman Khan Taha
Hsc Batch: 2028
Group: Humanities
JUSC‚

প্রিয় তুমি ‚

""""
কোথা থেকে শুরু করব জানি না। মনের কথাগুলো লিখতে বসলে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। তবুও আজ সাহস করে তোমাকে কিছু কথা বলতে চাই।

তোমাকে প্রথম দেখেছিলাম সিন্দুরিয়া। একটা মেয়ের সাথে হাটতে ছিলে পিছনে তোমার বন্ধু দু- তিনজন ছিল, ভাগ্যক্রমে আমি সিন্দুরিয়ার পার্শ্ববর্তী এলাকায় থাকি এবং ওই দিনই আমিও সিন্দুরিয়া গিয়েছিলাম আমি তোমাকে দেখার পর থেকে তোমার থেকে চোখ আর সরাতে পারলাম না। তোমার সাথের মেয়েটা হয়তো তোমার কোন আত্মীয় হবে। আমি তোমার কিছু বন্ধুদের কাছ থেকে জানতে পারি যে তুমি জাহাঙ্গীরনগর কলেজে ভর্তি হবে তাই আমি শুধুমাত্র তোমার জন্য আমিও জাহাঙ্গীরনগরে ভর্তি হই। ঐদিন সিন্দুরিয়াতে কিছুক্ষণ তোমার পিছু করলাম তারপর হঠাৎ করে দেখি তুমি রিকশাতে করে চলে গেলে। ঐদিন যখন তোমাকে বাহিরে কানে ধরে রেখেছিল টিচাররা আমার খুবই কষ্ট হচ্ছিল।

ক্লাসের মধ্যে আমার শুধু তোমার হাসিটাই ভালো লাগে আর তোমার হাসিটা আমার চোখের সামনে শুধু ভাসে। অন্য সকলে কেমন যেন অদৃশ্য হয়ে যায় যখনই তুমি সামনে আসো।

যাইহোক,
কখন যে তোমাকে এতটা পছন্দ করে ফেলেছি, সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারিনি। শুধু এটুকু বুঝেছি, দিনের মধ্যে হঠাৎ তোমার কথা মনে পড়লে আমার মুখে অজান্তেই হাসি চলে আসে। তোমার সাথে একটু কথা বলতে পারলে দিনটা যেন আরও ভালো লাগে। ❤️

অনেকবার ভেবেছি তোমাকে আমার মনের কথাটা বলব, আবার ভয়ও পেয়েছি—যদি তুমি ভুল বোঝো? যদি আমার কথায় তুমি অস্বস্তি বোধ করো? তাই এতদিন চুপ ছিলাম।

কিন্তু কিছু অনুভূতি মনে লুকিয়ে রাখলে মনটা কেমন অস্থির হয়ে যায়। তাই আজ আর লুকাতে চাই না।

আমি তোমাকে পছন্দ করি। খুব সুন্দর কোনো সিনেমার মতো করে নয়, বরং একদম সত্যি আর নিজের মতো করে। তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার হাসি দেখতে ভালো লাগে, আর তোমাকে আমার জীবনের একজন বিশেষ মানুষ হিসেবে ভাবতে ভালো লাগে।

আমি শুধু চেয়েছিলাম তুমি যেন জানতে পারো, এই পৃথিবীতে একজন মানুষ আছে যে তোমাকে সত্যিই খুব পছন্দ করে। তোমার হাসিটা তার কাছে খুব মূল্যবান, আর তোমার ভালো থাকাটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ।

শেষে শুধু একটা কথাই বলব—

তুমি আমার জীবনের গল্পে কী হবে, সেটা হয়তো এখনো জানি না। কিন্তু আমার গল্পের সবচেয়ে সুন্দর কয়েকটা পাতায় তোমার নামটা আমি ইতিমধ্যেই লিখে ফেলেছি।

ভালো থেকো, হাসিখুশি থেকো।

আর যদি কখনো মনে হয়, আমাকেও তোমার মনের ছোট্ট একটা জায়গা দেওয়া যায়—তাহলে আমার উত্তরটা সবসময়ই “হ্যাঁ” থাকবে। ❤️

— ইতি,
তোমার সহপাঠী যে কিনা তোমাকে একটু বেশিই পছন্দ করে 💌

 Name: Al-Aryan KhanHsc Batch: 2027Group: Humanities JUSC,প্রিয় আরিয়ান , ❤️কখন যে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি, সত্যি বল...
08/10/2026


Name: Al-Aryan Khan
Hsc Batch: 2027
Group: Humanities
JUSC,

প্রিয় আরিয়ান , ❤️
কখন যে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি, সত্যি বলতে আমিও জানি না। শুধু জানি, তোমাকে দেখলেই আমার মনটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে যায়। তোমার হাসিটা যেন আমার সমস্ত মন খারাপ এক মুহূর্তে দূর করে দিতে পারে। তোমার সেই হাসি দেখলেই মনে হয়, পৃথিবীটা বুঝি একটু বেশি সুন্দর। 🥹❤️

তোমার দুষ্টামিতেও আমি ভীষণ মুগ্ধ। তুমি যখন দুষ্টুমি করো, তখন হয়তো তোমাকে বকতে ইচ্ছে করে, কিন্তু মনের ভেতর কোথাও একটা হাসি ঠিকই ফুটে ওঠে। তোমার এই দুষ্টু স্বভাবটাই যেন তোমাকে সবার থেকে আলাদা করে দিয়েছে। 🫶
তোমার সঙ্গে কথা বলার ছোট ছোট মুহূর্তগুলোও আমার কাছে অনেক বড় কিছু। তোমার একটা কথা, একটা হাসি, এমনকি তোমার ছোট্ট একটা দুষ্টুমিও কখন যে আমার মনে জায়গা করে নেয়, বুঝতেই পারি না।
আমি জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কী লিখে রেখেছে।
তবে এটুকু জানি—আজ আমার হৃদয়ের খুব সুন্দর একটা জায়গাজুড়ে তুমি আছো।

তোমাকে ভালোবাসাটা আমার কাছে কোনো অভ্যাস নয়, কোনো ক্ষণিকের অনুভূতিও নয়; এটা আমার মনের খুব গভীর একটা অনুভূতি। ❤️

ইতি,
— তোমাকে নীরবে খুব ভালোবাসা একজন 💌

 Name: Samanta Hsc Batch: 2028Group: Science JUSC,প্রিয় Samanta,কথাগুলো হয়তো তোমাকে সামনাসামনি কখনো বলতে পারবো নাকি জা...
08/10/2026


Name: Samanta
Hsc Batch: 2028
Group: Science
JUSC,

প্রিয় Samanta,
কথাগুলো হয়তো তোমাকে সামনাসামনি কখনো বলতে পারবো নাকি জানিনা তাই এভাবেই বলছি—
কয়েক দিন ধরেই তোমাকে দেখার পর একটা জিনিস বুঝতে পারছি না। তোমাকে দেখলে কেন জানি আমার attentionটা সবার আগে তোমার চোখের দিকেই চলে যায়। তোমার চোখ দুটো আসলেই অদ্ভুত সুন্দর—🥹😭

বারবার তোমার সাথে একটু কথা বলার অপেক্ষায় থাকি কিন্তু তুমি বলো না। জানি তুমি হয়তো আমার সাথে খুব একটা কথা বলতে চাও না,,,

তবুও একটা কথা না বললেই নয়।🙂
তোমাকে আমার একটু বেশিই ভালো লাগে। তুমি যতই ইগনোর করো, তবে তোমাকে দেখলেই আমার মনটা কেন জানি ভালো হয়ে যায়। সত্যি বলতে, আমি তোমাকে একটু বেশিই notice করতে শুরু করেছি—তোমার মায়ায় পড়ে এখন সারাদিন শুধু তোমার কথাই ভাবি✨🫠।। তুমি আমার কোনদিন হবে কিনা জানিনা কিন্তু আমি তোমায় সারা জীবন ভালোবেসে যাবো।❣️

ইতি,
তোমার অবহেলিত কেউ💫

  Name: Arifa Islam Jui Hsc Batch: 2027 Group: Humanities  JUSC,প্রিয় নন্দিনি,🌺  তোমাকে  যেদিন  প্রথম  দেখেছি সেদিন আমি...
08/10/2026


Name: Arifa Islam Jui
Hsc Batch: 2027
Group: Humanities
JUSC,

প্রিয় নন্দিনি,🌺
তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমি তোমার ওই হাসি ওই চোখের প্রেমে পরে যাই। তোমাকে দেখলে মনে একটা গান বাজে,
কে তুমি নন্দিনি
আগে তো দেখিনি 🌷
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।

যা বলে বোঝানো যাবেনা এই সেটেম্বরের রানী যদি তোমাকে বোঝানো হলে মনে হয় কম হয়ে যাবে, তোমাকে বসন্তের রানী বানালে মনে হয় কম হবে। তোমার প্রতি আমার এই ভালোলাগা ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না। তোমার বাড়ির সামনে আমি প্রতিদিন দাঁড়িয়ে থাকি, আর তুমি যখন জানালার কাছে এসে বসো, আমি তোমাকে লুকিয়ে দেখি। আমি প্রতিদিন কলেজে শুরু তে ও শেষে দাঁড়িয়ে থাকি ।

আমি যেদিন তোমাকে প্রথম দেখি আমি আমার হৃদস্পন্দন শুনতে পেয়েছি। এর আগে আমি অনেক মেয়েকে দেখেছি ও প্রপোজ পেয়েছি কিন্তু তাদের জন্য আমার মনে কোন অনুভূতি জন্মায়নি। কে তুমি তোমার ওই চোখ ওই হাসিতে কি আছে যে আমি কোন অন্য এক কল্পনাতে হারিয়ে যাই। 🥰

ইতি,
কেউ একজন 💌

  Name: Shahadat Hossain ManikHsc Batch: 2028Group: HumanitiesJUSC,প্রিয়, কতদিন ধরে তোমাকে ভালোবাসি, তার হিসাব হয়তো আমি ...
08/10/2026


Name: Shahadat Hossain Manik
Hsc Batch: 2028
Group: Humanities
JUSC,

প্রিয়,
কতদিন ধরে তোমাকে ভালোবাসি, তার হিসাব হয়তো আমি নিজেও জানি না। শুধু এটুকু জানি, সময় যত গেছে, তোমার প্রতি আমার অনুভূতিটা ততই গভীর হয়েছে। ❤️

তোমাকে দেখলেই আমার মনটা অন্যরকম হয়ে যায়। তোমার একটা হাসি, একটা কথা—ছোট ছোট বিষয়ও আমার কাছে অনেক বিশেষ। হয়তো তুমি জানো না, কিন্তু আমার মনের একটা বড় জায়গা জুড়ে শুধু তুমিই আছো।

তোমাকে পাওয়ার ইচ্ছা আছে, তোমার পাশে থাকার স্বপ্ন আছে। জানি না ভবিষ্যতে কী হবে, তুমি আমাকে কখনো ভালোবাসবে কি না—তবুও আমার অনুভূতিটা সত্যি।

কোনো স্বার্থ ছাড়া, কোনো চাওয়া-পাওয়া ছাড়া, শুধু মন থেকে তোমাকে ভালোবেসে গেছি।

হয়তো একদিন তুমি বুঝবে, কেউ একজন তোমাকে অনেকদিন ধরে নিঃশব্দে, খুব যত্ন করে ভালোবেসে এসেছে। আর সেই মানুষটা আমি। 🫀❤️‍🩹

ইতি,
তুমি অবশ্য চিনবে আমাকে 💌

  Name: RohiniSsc Batch: 2030Group: UpcomingJUSC,প্রিয় রহিনি, তোমাকে প্রথম দেখেছিলাম আমাদের স্কুলের ক্যান্টিনে। তখন হয়তো...
07/10/2026


Name: Rohini
Ssc Batch: 2030
Group: Upcoming
JUSC,

প্রিয় রহিনি,
তোমাকে প্রথম দেখেছিলাম আমাদের স্কুলের ক্যান্টিনে। তখন হয়তো তুমি জানতেও পারোনি যে কেউ একজন তোমাকে এতটা notice করছে। 🥹🌷 প্রথম দেখাতেই কেন জানি তোমাকে অন্যরকম ভালো লেগেছিল।

এরপর থেকে যতবারই তোমাকে দেখি, কেন জানি চোখটা আপনাআপনি তোমার দিকেই চলে যায়। 🙈🤍

তোমার হাসি, তোমার কথা বলার ধরন—সবকিছুই খুব সুন্দর লাগে। ✨ হয়তো তোমার কাছে আমি একদমই অচেনা, কিন্তু তুমি আমার কাছে ধীরে ধীরে খুব পরিচিত একটা অনুভূতি হয়ে গেছো। 🫶🏻🌸

সামনাসামনি কখনো বলা হয়ে ওঠেনি, তাই এখানেই বলে দিলাম—Rohini, তোমাকে সত্যিই অনেক ভালো লাগে। ❤️‍🩹🥹
তোমার কোনো full-face ছবি নেই বলে এই ছবিটাই দিলাম। 🙈🤍

ইতি,
তোমার অজানা কেউ। 🌷❤️‍🩹

 Name: Shohag RanaHsc Batch: 2027Group: Bussiness Studies JUSC,প্রিয়, সবকিছু কি আর সামনাসামনি বলা যায়? কিছু কথা মনের গহ...
07/10/2026


Name: Shohag Rana
Hsc Batch: 2027
Group: Bussiness Studies
JUSC,

প্রিয়,
সবকিছু কি আর সামনাসামনি বলা যায়? কিছু কথা মনের গহীনেই জমা থাকে। আসলে আপনার ব্যক্তিত্বের মধ্যে এমন এক অদ্ভুত টান আছে, যা এড়িয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব।

আপনার কথা বলার ধরন, আপনার রুচি এবং মানুষের প্রতি আপনার সহমর্মিতা , সব মিলিয়ে আপনার প্রতি এক গভীর মুগ্ধতা কাজ করে।

আপনাকে যখন দূর থেকে দেখি, তখন নিজের অজান্তেই থমকে দাঁড়াই। আপনার হাসিতে যে এক টুকরো শান্তি আছে, সেটা হয়তো আপনি নিজেও টের পান না। আপনার রাগটা হয়তো একটু বেশি, কিন্তু আমি জানি সেই রাগের আড়ালে খুব যত্নশীল একটা মন আছে।

আপনার কাছে একটাই চাওয়া, আপনি সবসময় ঠিক এমনই থাকবেন। আর নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দিয়েন, ইদানীং আপনাকে বড্ড বেশি শুকিয়ে যাওয়া বা ক্লান্ত দেখায়। ঠিকঠাক খাওয়া-দাওয়া করবেন।

জানি আপনার আশেপাশে মানুষের অভাব নেই, তাই ভিড়ের মাঝে নিজেকে প্রকাশ করার সাহস আমার নেই। আপনাকে পাওয়ার চেয়ে দূর থেকে ভালোবেসে যাওয়াটাই আমার কাছে বেশি সহজ মনে হয়। তাই অনুরোধ রইলো, এই পোস্টের আড়ালে থাকা মানুষটিকে খোঁজার চেষ্টা করবেন না। কিছু ভালো লাগা না হয় অজানাই থাক।

খুব ভালো থাকবেন প্রিয় মানুষটা ❤️‍🩹

ইতি,
কেউ একজন 💌

 Name: Samiul SiyamHsc Batch: 2027Group: Business StudiesJUSC‚প্রিয় সিনিয়র ‚তোমাকে একটা কথা বলতে চাই… জানি না কথাটা কীভা...
07/10/2026


Name: Samiul Siyam
Hsc Batch: 2027
Group: Business Studies
JUSC‚

প্রিয় সিনিয়র ‚
তোমাকে একটা কথা বলতে চাই… জানি না কথাটা কীভাবে বলব। 🥹

আমি জাহাঙ্গীরনগর কলেজে আসার একটা কারণ ছিলে তুমি। মনে মনে অনেক উত্তেজনা ছিল—ভাবছিলাম, প্রথম দিনেই হয়তো তোমাকে দেখতে পাবো। কিন্তু ভাগ্যের কী অদ্ভুত খেলা, আমি কলেজে এলাম আর তুমি নাকি ট্যুরে চলে গিয়েছো !

প্রথম দিন কলেজে এসে চারপাশে অনেক নতুন মুখ দেখলাম, কিন্তু যাকে একবার দেখার জন্য এতটা আগ্রহ ছিল, তাকেই দেখতে পেলাম না। সত্যি বলতে, একটু মন খারাপ হয়েছিল।

হয়তো তুমি জানোও না, তোমাকে দেখার একটা ছোট্ট ইচ্ছা নিয়েই আমি এই নতুন জায়গায় এসেছি। জানি না তোমার চোখে আমি কেমন, কিংবা আমার এই অনুভূতিগুলোর তোমার কাছে কোনো মূল্য আছে কি না।

তবুও আজ শুধু একটা কথাই বলতে চাই—তোমাকে আমার সত্যিই ভালো লাগে। ❤️

ইতি,
তোমার জুনিয়র 😭💜

  Name: KM AsifHsc Batch: 2028Group: Business Studies JUSC,কবি হেলাল হাফিজ বলেছিলেন— "তুমি আমার সেই নদী, যার একূল-ওকূল দ...
06/10/2026


Name: KM Asif
Hsc Batch: 2028
Group: Business Studies
JUSC,

কবি হেলাল হাফিজ বলেছিলেন— "তুমি আমার সেই নদী, যার একূল-ওকূল দুকূলই আমি।" তোমাকে প্রথমবার দেখার পর আমার মনের অবস্থা ঠিক তেমনই হয়েছে। জীবনে অনেক মানুষকে দেখেছি, কিন্তু তোমাকে প্রথমবার যখন দেখলাম, মনে হলো চারপাশের সবকিছু যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তোমার ওই সহজ-সরল হাসিমাখা মুখ আর চোখের নিষ্পাপ দৃষ্টি সরাসরি আমার হৃদয়ে গিয়ে আঘাত করেছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন— "প্রথম দেখার সেই যে চনমনে চমক, ও তো শুধু চোখের দেখা নয়, ও যেন এক জনমের চেনা।" সত্যিই, তোমাকে আগে কখনো না দেখলেও মনে হচ্ছে তুমি আমার খুব চেনা, খুব আপন কেউ। প্রথম দেখাতেই কারও প্রেমে পড়া যায়— এটা আগে কখনো বিশ্বাস করিনি, কিন্তু তোমাকে দেখার পর আমার সেই ভুল ভেঙে গেছে। আমি তোমাকে আরও জানতে চাই, তোমার ওই হাসির কারণ হতে চাই। আশা করি আমার এই আকুলতা তোমার মনকে স্পর্শ করবে।

ইতি,
তোমার প্রথম দেখায় মুগ্ধ এক পথিক। 💌

 Name: Niladry Hsc Batch: 2028Group: Science JUSC,  দীর্ঘ রজনী পার হয়ে গেছে  অথচ কোথাও তুমি নেই । কত ভাবেই না সর্বত্র খ...
06/10/2026


Name: Niladry
Hsc Batch: 2028
Group: Science
JUSC,


দীর্ঘ রজনী পার হয়ে গেছে অথচ কোথাও তুমি নেই । কত ভাবেই না সর্বত্র খোজলাম কিন্ত তোমার মত কেউ নেই । তুমি একজন ই, যদিও আমি অনেক খারাপ । আমার নিজের এই বিষয়ে বলার কিছু নেই তার পর ও একটু স্মৃতিচারণ করতে আসলাম ।

আসলে আমি যে এখন ও তোমাকে মনে করি এটা বলার জন্য এইটাই সব থেকে ভালো মাধ্যম । হয়তো আত্নমর্যাদা ভুলে নিজে থেকেই মনে করতে পারি তোমায় । কিন্ত আমার যে সব সময় প্রত্যাখ্যান এ ভয় কাজ করে । তুমি ও জানো আমি তোমাকে ভালোবাসি অন্তত সেই দিন পর্যন্ত তো জানতে যেদিন তোমার সাথে দেখা করিয়েছিলাম একঝাঁক কাঠগোলাপ । সেই ফুল তোমাতে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার কথা ছিল। কিন্ত শেষ পর্যন্ত দোষ আমার এবং এটা আমি মানি । কিন্ত এছাড়া আর কোনো উপায় ছিল না ।

মাঝে মাঝে একা একাই বলি "ছোট পাখি, ছোট পাখি সর্বনাশ হয়ে গেছে । পৃথিবীর পড়ে আর তোমার আমার ভালোবাসার কেউ নেই , কিছু নেই " আর প্রচুর আফসোস করি ।
সর্বশেষ ভালো থেকো আর এখন ও ভালোবাসি । শুভ বিদায় ।

ইতি,
তুমি জানো আমি কে নীলাদ্রি 💌

Address

Jahangirnagar University School & College Crush & Confession OFFICIAL_PAGE
Savar
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University school & College Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jahangirnagar University school & College Crush & Confession:

Shortcuts

Share