27/08/2026
পছন্দের Subject পাওনি? তাহলে কি তোমার স্বপ্নটাও শেষ?*
University admission-এর সময় সবচেয়ে বড় আনন্দের একটি হলো নিজের পছন্দের Subject পাওয়া। আর সবচেয়ে বড় হতাশাগুলোর একটি—যে Subject কখনো ভাবিনি, শেষ পর্যন্ত সেটাতেই ভর্তি হওয়া।
তখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে—
“আমি কি ভুল জায়গায় চলে এসেছি?”
কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি:
Subject ≠ Career
তুমি যে Subject-এ ভর্তি হয়েছো, সেটি তোমার journey-এর একটি starting point। এটি তোমার পুরো potential, talent বা future career-এর সম্পূর্ণ সংজ্ঞা নয়।
একজন Biology student technology নিয়ে কাজ করতে পারে।
একজন Humanities student research, communication বা technology-তে যেতে পারে।
একজন Business student data বা technology-তে career গড়তে পারে।
একজন Science student entrepreneurship, policy কিংবা creative field-এ নিজের জায়গা তৈরি করতে পারে।
কারণ career তৈরি হয় শুধু Subject দিয়ে নয়। Interest + Skills + Experience + Exploration + Opportunity—সবকিছুর সমন্বয়ে।
University-এর এই চার বছর তাই শুধু CGPA বা syllabus শেষ করার সময় নয়। এটা হলো
১ম বছর — Explore
নিজেকে এবং বিভিন্ন field-কে চেনো।
২য় বছর — Build
এক বা একাধিক valuable skill তৈরি করো।
৩য় বছর — Prove
Project, research, competition, portfolio এর মাধ্যমে নিজের skill-এর প্রমাণ তৈরি করো।
৪র্থ বছর — Transition
Career, higher studies, internship এবং professional life-এর জন্য প্রস্তুত হও।
তাই তুমি তোমার first choice পেয়েছো কি না—সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই সবকিছু নয়।
তোমার Subject তোমার গল্পের একটি Chapter। পুরো Story নয়।
নিজেকে জানো। Explore করো। Skill build করো। ভুল থেকে শেখো। প্রয়োজনে পথ বদলাও।
কারণ "You may not choose where you start, but you can choose where you go."