Rabindra University, Bangladesh

Directions Website Contact the university

Rabindra University, Bangladesh This is only the official page of Rabindra University operated by the Authority.

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে রবীন্দ্র বি...
28/09/2026

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শাহজাদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার দুপুর ১২:০০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। মতবিনিময় সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে আলোচনায় করেন। এছাড়াও মতবিনিময় সভায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ ও শাহজাদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং পৌর জামাতের আমির আমিনুল ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি জাফর লিটন ও সাধারণ সম্পাদক আলামিন হোসেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী তামিম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, স্থানীয় কমিউনিটির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনগণের মধ্যে একটি কার্যকর ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে উপাচার্য মহোদয় বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরই সন্তান। তাদের শাসন করার পাশাপাশি ভালোবাসা ও সহযোগিতা করার দায়িত্বও আপনাদের, আমাদের সবার। শিক্ষার্থীরা যেন স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে, সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান তিনি। সাম্প্রতিক ঘটনায় শাহজাদপুরের পুলিশ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড, শিক্ষার্থীদের সাফল্য এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ গণমাধ্যমে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও ইতিবাচক যোগাযোগ আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত সবাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে একমত পোষণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে যেকোনো সমস্যা দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নাম ও পরিচয় ব্যবহার করে একটি ভুয়া (Fake) ফেসবুক আইডি খোলা...
23/09/2026

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নাম ও পরিচয় ব্যবহার করে একটি ভুয়া (Fake) ফেসবুক আইডি খোলা হয়েছে বলে আমাদের নজরে এসেছে। উক্ত ভুয়া আইডির মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, কোনো ধরনের বার্তা প্রদান, আর্থিক লেনদেনের অনুরোধ কিংবা অন্য কোনো কার্যক্রম পরিচালিত হলে তার সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বা মাননীয় উপাচার্যের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে—

ভুয়া আইডিটি থেকে পাঠানো কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ বা পোস্টে সাড়া দেবেন না।

কোনো ধরনের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, আর্থিক তথ্য প্রদান করবেন না।

কোনো আর্থিক লেনদেন বা অর্থ পাঠানোর অনুরোধে সাড়া দেবেন না।

ভুয়া আইডিটির কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস কিংবা শেয়ার করার আগে তা যাচাই করুন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সকলকে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষায় নারীবান্ধব পরিবেশ: একটি পর্যালোচনা, অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
21/09/2026

শিক্ষায় নারীবান্ধব পরিবেশ: একটি পর্যালোচনা, অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় নারীবান্ধব পরিবেশ, অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
20/09/2026

বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় নারীবান্ধব পরিবেশ, অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যা...
18/09/2026

নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনবিষয়ক এক সভা ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। এছাড়াও সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন। এতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার অংশগ্রহণ করেন। নজরুলের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও মানসম্মত সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনার একপর্যায়ে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রয়োজনীয় উপকরণ ও সামগ্রী প্রদানের বিষয়ে আশ্বাস দেন। এ সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান উপস্থিত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিতরবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্ষুদ্...
16/09/2026

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল ইসলাম; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক (সিএসই) মো. তারেকুল ইসলাম, সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক একরামুল হাসান।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণা প্রণয়ন ও উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে তিনটি ব্যবসায়িক ধারণা (Business Idea) উপস্থাপন করেন। বিচারকমণ্ডলীর নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে উপস্থাপনাগুলো মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে একটি গ্রুপকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং বিজয়ী দলের সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহযোগী অনুষদ সদস্য মোঃ তানজিম হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং সহকারী অনুষদ সদস্য মোঃ জুবায়ের ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সক্ষম, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান সৃষ্টিকারী তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বক্তারা আরও বলেন, ‘চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা’ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একটি কার্যকর ভিত্তি তৈরি হয়েছে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এ যৌথ উদ্যোগ ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

15/09/2026

সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। যমুনা টিভির রিপোর্ট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিতরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টু...
14/09/2026

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, খেলাধুলা শুধু আনন্দ ও বিনোদনের মাধ্যম নয়; এটি নিয়ম-কানুন মেনে চলা, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যবোধের শিক্ষা দেয়। ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। তবে প্রতিযোগিতার পাশাপাশি খেলার মাঠে শৃঙ্খলা ও সৌজন্যবোধ বজায় রাখার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তকে সম্মান ও মেনে চলা খেলাধুলার শৃঙ্খলারই অংশ। প্রতিযোগিতা থাকবে, তবে সেই প্রতিযোগিতা যেন কোনোভাবেই বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যকে ক্ষুণ্ন না করে। আজকের প্রতিপক্ষই আগামী দিনে আমাদের সহকর্মী ও বন্ধু- এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে। তিনি আরও বলেন, ফুটবল খেলায় যেমন প্রত্যেক খেলোয়াড়ের নির্দিষ্ট অবস্থান ও দায়িত্ব রয়েছে, তেমনি আমাদের আচরণেরও একটি সীমারেখা রয়েছে। সেই সীমারেখা মেনে চলার মধ্য দিয়েই একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমিয়ে ঐক্য, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব বিভাগের খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা প্রত্যাশা করেন। পরে তিনি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

13/09/2026

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার (১২ সেপ্টেম্ব...

13/09/2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর যৌথ উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁ.....

Address

Administration Building, Kandapara
Shahjadpur
6770

Alerts

Be the first to know and let us send you an email when Rabindra University, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rabindra University, Bangladesh:

Shortcuts

Share