08/04/2025
রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান
ঢাকা, ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): রাশিয়া সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ও তাঁর নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল আজ ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪ তম Preobrazhensky Independent Commandant's Regiment এর সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে সমাপ্ত হয়।
Chief of Bangladesh Army Pays Tribute to the Memory of Russian Soldiers
Dhaka, 08 April 2025 (Tuesday): General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc, Chief of Army Staff of the People's Republic of Bangladesh, who is currently visiting Russia along with a military delegation, paid deep tribute to the memory of Russian fallen soldiers by laying a wreath at the Alexander Garden in Moscow today, 08 April 2025 (Tuesday).
The ceremony was led by the General of the Army Oleg Salyukov, Commander-in-Chief of the Russian Ground Forces. As per tradition, a minute of silence was observed to the sound of a metronome. Following this, the national anthem of Bangladesh was played by the military orchestra as a symbolic gesture of respect for the fallen heroes.
The ceremony concluded with an honor guard and ceremonial march by the Russian Army’s 154th Preobrazhensky Independent Commandant's Regiment.