হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা

  • Home
  • Bangladesh
  • Sherpur
  • হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা

হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা Combines Quality With Morality সকল নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ।

দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপদেষ্টা ও সম্মানিত শিক্ষক (অনলাইন) বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী ও বাংলাদেশের প্রধ...
02/05/2026

দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার
উপদেষ্টা ও সম্মানিত শিক্ষক (অনলাইন)
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী ও বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী মহোদয়ের সাথে
দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার ক্লাস কার্যক্রম সম্পর্কে পরামর্শ গ্রহণের জন্য ঢাকায় সাক্ষাৎ।

নকলা বাসীদের জন্য সুখবর।নকলায় এই প্রথম হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মাদ্রাসা। অ্যারাবিক/ইংলিশ/বাংলা মিডিয়াম।
13/04/2026

নকলা বাসীদের জন্য সুখবর।
নকলায় এই প্রথম হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মাদ্রাসা।
অ্যারাবিক/ইংলিশ/বাংলা মিডিয়াম।

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় নতুন শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে।🌿 ...
10/03/2026

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় নতুন শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে।
🌿 মনোরম ও নিরিবিলি পরিবেশ
📖 কুরআন, হাদিস ও ইসলামি শিক্ষার উন্নত ব্যবস্থা
👩‍🏫 অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান
🏡 আবাসিক ও অনাবাসিক সুবিধা
আপনার সন্তানকে দিন দ্বীনি ও আদর্শ শিক্ষার সুন্দর পরিবেশ।
📌 দ্রুত যোগাযোগ করুন এবং আসন নিশ্চিত করুন।
ভর্তির জন্য যোগাযোগ :
মোহতামীম-০১৯৫৮-৪০০২১০
নায়েবে মোহতামীম - 01935079456
নাযিমে তালিমাত - ০১৯১৬-৮৩৭০৪৫
゚viralシfypシ゚viralシalシ

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ ...
25/02/2026

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস ও পনির- যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

১. গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ (একশ দশ) টাকা প্রদান করতে হবে।
২. যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ (পাঁচশত পঁচানব্বই) টাকা,
৩. খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূলা ২৪৭৫ (দুই হাজার চারশত পঁচাত্তর) টাকা।
৪. কিশমিশ দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) টাকা।
৫. পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০৫ (দুই হাজার আটশ পাঁচ) টাকা ফিতরা প্রদান করতে হবে।

এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলেও জানান মুফতি আবদুল মালেক।

কোনো ব্যক্তি (ঈদের দিন সুবহে সাদিকের সময়) নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে ঈদের দিন সকালে তার ওপর নিজের, নাবালক সন্তানসহ নির্ভরশীলদের সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

18/02/2026

খোশ আমদেদ মাহে রমযান।

09/02/2026
হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার হোস্টেল সুপার হাফেজ মাওলানা নজরুল ইসলামের পিতা আজ ০৯/০২/২০২৬ তারিখে অসুস্থতা জ...
09/02/2026

হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার হোস্টেল সুপার হাফেজ মাওলানা নজরুল ইসলামের পিতা আজ ০৯/০২/২০২৬ তারিখে অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত ব্যক্তির জানাযা আজ দুপুর ২:৩০ মিনিটে হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজায় মুসলিম ভাইদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা:

Share