08/09/2025
🔰 আদিনা ফজলুল হক সরকারি কলেজ বিএনসিসি ইউনিটে নতুন ব্যাচে ভর্তি চলছে!
"দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতীক — BNCC"
তুমি কি চাও আত্মবিশ্বাস, নেতৃত্ব ও একটি সম্মানজনক পরিচয়?
তবে আজই যুক্ত হও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর সাথে!
🔰 BNCC কী?
BNCC (Bangladesh National Cadet Corps) হচ্ছে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বেচ্ছাসেবী আধা-সামরিক প্রশিক্ষণ সংগঠন। এটি ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ভবিষ্যতের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে গঠিত হয়।
⚙️ BNCC-এর মূল কার্যপ্রণালী:
✅ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আদলে সামরিক শৃঙ্খলা ও প্রশিক্ষণ
✅ সাপ্তাহিক ক্লাস, ফিজিক্যাল ট্রেনিং, সেনাবাহিনীদের সাথে শীতকালীন প্রশিক্ষণ অস্ত্র /ফায়ারিং প্রশিক্ষণ
✅ রক্তদান, দুর্যোগে স্বেচ্ছাসেবক কাজ, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি
✅ ক্যাম্প (Military Training Camp, Annual Training Camp, Combined Annual Camp)
✅ জাতীয় দিবসে কুচকাওয়াজে অংশগ্রহণ ও বিশেষ রাষ্ট্রীয় সুযোগ
🌟 BNCC ক্যাডেট হবার বৈশিষ্ট্য ও উপকারিতা:
🔹 নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক
🔹 দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে
🔹অফিসার ক্যাডেট হিসেবে সরাসরি ISSB তে অংশগ্রহণের সুযোগ।
🔹সরকারি চাকরিতে BNCC ক্যাডেটদের জন্য অতিরিক্ত নম্বর (বিশেষ করে BCS এবং সেনাবাহিনীতে)
🔹 উচ্চশিক্ষায় আবেদন ও স্কলারশিপে প্লাস পয়েন্ট
🔹 সার্টিফিকেট ও প্রশিক্ষণ জীবনভর সম্মানজনক পরিচয় দেয়
🔹 বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ
📌 যাদের জন্য উপযুক্ত:
• যারা কলেজে ১ম বর্ষে (HSC/Bachelor) ভর্তি হয়েছে
• নেতৃত্ব, শৃঙ্খলা ও সমাজসেবায় আগ্রহী
• চ্যালেঞ্জ নিতে ও নিজেকে গড়তে প্রস্তুত
বিদ্র: ফুটবল, ভলিবল, সাঁতার, দাবা, কেরাম, উপস্থিত বক্তৃতা( বাংলা ও ইংরেজি), অভিনয়, নাচ,গান, কুইজ ও আবৃত্তিতে উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিদের জন্য অগ্রাধিকার থাকবে।