06/05/2026
উপবৃত্তির আবেদন সংক্রান্ত নোটিশঃ
আবেদনের শেষ তারিখঃ ১১/০৫/২০২৬
বিঃ দ্রঃ গতবার উপবৃত্তির আবেদনের সময়, ২য়, ৩য়, ৫ম, ৭ম পর্বের যে সকল শিক্ষাথী নতুন SAF ফর্ম পূরণ করে জমা দিয়েছে, তাদের নতুন করে এইবার আবেদন ফর্ম জমা দেওয়া লাগবে না। তারা শুধুমাত্র পূর্ববতী পর্বের রেজাল্টের ফটোকপি এবং শেণীশিক্ষকের হাজিরার হার উল্লেখসহ প্রত্যয়ন স্ব স্ব বিভাগীয় প্রধানের নিকট জমা দিয়ে পূর্বের জমাকৃত ফর্মে নতুন করে স্বাক্ষর করবে ।
২য়, ৩য়, ৫ম, ৭ম পর্বের যে সকল শিক্ষাথী ইতিপূর্বে নতুন SAF ফর্ম পূরণ করে জমা দেয় নাই তারা নিম্নলিখিত ডকুমেন্টসহ নতুন করে আবেদন ফর্ম জমা দিবে।
উপবৃত্তি সংক্রান্ত জরুরী নির্দেশনাঃ
উপবৃত্তির নতুন আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্ট জমা দিতে হবে-
১। পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি ১ কপি।
২। শিক্ষার্থীর জম্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি (বাংলা ও ইংরেজিতে ডিজিটালি ভেরিফাইড)।
৩। পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (ডিজিটালি ভেরিফাইড)।
৪। সরকারি চাকুরীজিবীদের ক্ষেত্রে ibas++ এর স্যালারী সিটের অনুলিপি, বেসরকারী চাকুরীজিবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের মাসিক বেতনের প্রতয়নপত্র এবং অন্যান্যদের ক্ষেত্রে ওয়ার্ড বা ইউনিয়ন কাউন্সিলরদের নিকট খেকে অভিবাককের মাসিক আয়ের প্রতয়নপত্র।
৫। পূর্ববতী পর্বের রেজাল্টের ফটোকপি / ১ম পর্বের শিক্ষার্থীর জন্য এস এস সি পরীক্ষার মার্কশিটের ফটোকপি।
৬। শেণীশিক্ষকের হাজিরার হার উল্লেখসহ প্রত্যয়ন(সংযুক্ত ফরম্যাট মোতাবেক, সংশ্লিষ্ট সকল ক্লাসের শিক্ষকের থেকে হাজিরা সংগ্রহ করতে হবে)
৭। মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা যার নামে তার (NID) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৮। সংযুক্ত সকল ফটোকপি গুলো অবশ্যই স্পষ্ট এবং A4 সাইজের হতে হবে।
করণীয়ঃ
১। সকল শিক্ষার্থী ডিজিটাল জম্ম নিবন্ধন সনদপত্র বাংলা ও ইংরেজিতে উভয় ভাষাতেই খাকতে হবে। পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ডিজিটালি ভেরিফাইড হতে হবে। https://everify.bdris.gov.bd/ এই ওয়েবসাইট থেকে নিজেদের জম্ম নিবন্ধন বাংলা ও ইংরেজিতে উভয় ভাষাতেই আছে কিনা যাচাই করা যাবে। যাদের করা নেই তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলা ও ইংরেজিতে ডিজিটালি ভেরিফাইড করতে হবে উপবৃত্তির আবেদন করার পূর্বেই। একই ভাবে পিতা মাতার জাতীয় প্ররিচয় পত্র অনলাইন করা আছে কিনা নিশ্চিত হতে হবে।
২। সরকারি চাকুরীজিবীদের ক্ষেত্রে ibas++ এর স্যালারী সিটের অনুলিপি, বেসরকারী চাকুরীজিবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের মাসিক বেতনের প্রতয়নপত্র এবং অন্যান্যদের ক্ষেত্রে ওয়ার্ড বা ইউনিয়ন কাউন্সিলরদের নিকট খেকে অভিবাককের মাসিক আয়ের প্রতয়নপত্র। *এই নির্দেশনা মোতাবেক পিতার মাসিক আয়ের সনদ সংগ্রহ করে রাখতে হবে।
৩। মোবাইল ব্যাংকিং একাউন্ট (নগদ,বিকাশ, রকেট ইত্যাদি) অবশ্যই পিতা অথবা মাতার NID দিয়ে করা থাকতে হবে এবং KYC ভেরিফাইড হতে হবে। অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয় পত্রের সাথে অ্যাকাউন্টের নামের মিল থাকতে হবে। একই অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থী ব্যবহার করতে পারবে না।
৪। এখানে সংযুক্ত (৩ পাতার) নির্ধারিত উপবৃত্তি ফর্মে আবেদন করতে হবে । (এখানে থেকে অথবা নিজ নিজ টেকনোলজি থেকে সংগ্রহ করতে হবে)
৫। নিজের জন্য প্রযোজ্য হাজিরা ফরম্যাট (১ পাতা) হাজিরা তথ্য দিতে হবে। (এখান থেকে অথবা নিজ নিজ টেকনোলজি থেকে সংগ্রহ করতে হবে)
বিঃ দ্রঃ উপবৃত্তির নির্ধারিত আবেদন ফর্ম এবং সকল টেকনোলজির হাজিরা ফরম্যাট ইনস্টিটিউটের সামনে ফটোকপির দোকানে দেওয়া আছে।
ধন্যবাদ
উপবৃত্তি ফোকাল পারসন
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
সিরাজগঞ্জ