09/10/2026
আসসালামুআলাইকুম,
আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের সবার প্রিয় সাবিহা বিনতে লিপির জন্য আপনাদের কাছে সাহায্যের আবেদন করছি।
সাবিহা AIUB-এর Architecture Department, Spring 2012 ব্যাচের শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন যাবৎ Interstitial Lung Disease নামক একটি মারাত্মক ফুসফুসের রোগে আক্রান্ত এবং বর্তমানে Apollo Hospital, Chennai, India-তে চিকিৎসাধীন আছে।
সর্বশেষ HRCT স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার ফুসফুসের প্রায় ৪০ ভাগ অংশ ইতোমধ্যে এই রোগে এফেক্টেড এবং এটি হাই-প্রোগ্রেসিভ অবস্থায় রয়েছে, অর্থাৎ সময়ের সাথে সাথে এর মাত্রা বাড়তে থাকবে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে Double Lung Transplant বা পুরো ফুসফুস প্রতিস্থাপন প্রয়োজন।
কিন্তু সমস্ত চিকিৎসা ও ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা প্রায় ১,৩০,০০০ ইউ এস ডলার বা ১,৬০,০০,০০০ টাকা (এক কোটি ষাট লক্ষ টাকা), যা তার পরিবারের পক্ষে একা বহন করা একেবারেই অসম্ভব।
সবচেয়ে কষ্টের বিষয়, সাবিহা একজন ৩ বছরের ছোট্ট সন্তানের মা। এই ছোট্ট শিশুটি এখনো বুঝতে শেখেনি জীবনের কঠিন বাস্তবতা। সে শুধু তার মাকে পাশে চায়, মায়ের হাত ধরে বড় হতে চায়।
একজন মায়ের জীবন বাঁচাতে, একটি শিশুকে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না করতে, আসুন আমরা সবাই একটু একটু করে পাশে দাঁড়াই। আপনার ছোট একটি সাহায্যও অনেক বড় পরিবর্তন আনতে পারে।
যেকেউ দান, সদকা বা যাকাতের মাধ্যমে সহযোগিতা করতে পারেন।
আর যদি আর্থিকভাবে সাহায্য করা সম্ভব না হয়, তাহলে অন্তত এই পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে, যিনি সাবিহার জীবন বাঁচানোর এই লড়াইয়ে বড় সহায়তা করতে পারবেন।
সাহায্য পাঠানোর তথ্য
1. Bank Asia
Account Name : Sahanaz Haque
Account No. : 04434000714
Branch : Moghbazar Branch
(Savings Account)
Routing No. : 070274187
Swift Code : BALBBDDH
1. Agrani Bank Ltd
Account Name : Md. Mahfuzur Rahman
Account No. : 0200022065832
Branch : Gopalganj Science & Technology University Branch (Savings Account)
Routing No. : 010350061
Swift Code :
3. bKash (Personal): 01973266700; Reference : Sabiha
4. bKash (Personal): 01788754404; Reference : Sabiha
5. Nagad (Personal): 01673266700; Reference : Sabiha
সাবিহার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওর চিকিৎসা সহজ করে দেন, সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন সম্পন্ন হয় এবং ও সুস্থ হয়ে ওর ছোট্ট সন্তানের কাছে ফিরে যেতে পারে।
#সাবিহাকে_বাঁচাতে_এগিয়ে_আসুন #মানবিক_আবেদন #সদকা #যাকাত