Sobura Khatun Jamia Islamia Madrasah

Sobura Khatun Jamia Islamia Madrasah একবিংশ শতাব্দির অনিবার্য প্রয়োজনে

07/02/2026

আগামীকাল ৮ ফেব্রুয়ারি রবিবার, দাখিল সপ্তম শ্রেণীর নতুন বই দেয়া হবে। সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হলো।

দাখিল পরীক্ষা ২০২৬ এর সময়সূচী
26/01/2026

দাখিল পরীক্ষা ২০২৬ এর সময়সূচী

আগামীকাল ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পবিত্র করা হয়েছে পরবর্তী তারিখ ...
30/12/2025

আগামীকাল ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পবিত্র করা হয়েছে পরবর্তী তারিখ ৫ জানুয়ারী

দাখিল শাখার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার সময়। ------------------------------------------------ প্রিয় সুধী অভিভাবক...
11/12/2025

দাখিল শাখার শিক্ষার্থীদের সাথে
মতবিনিময় করার সময়। ------------------------------------------------
প্রিয় সুধী অভিভাবক ,
আসসালামু আলাইকুম।
আপনি জেনে আনন্দিত হবেন ছবুরা খাতুন জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চয়নে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
আমাদের এ আয়োজন কে সফল করতে,কর্তব্য করনীয় বিষয়,বুদ্ধি পরামর্শ দিয়ে আপনিও সহযোগিতা করতে পারেন।
সকলের ইতিবাচক ভূমিকায় ছবুরা খাতুন জামেয়া ইসলামিয়া মাদ্রাসা এগিয়ে যাবে আরো অনেক দূর। ইনশাল্লাহ

02/10/2025

২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদের এ মর্মে অবহিত করাযাচ্ছে যে, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হয়েছে।
উত্ত রেজিস্ট্রেশন সম্পন্নে , যাবতীয় তথ্য প্রদান করতে আগামী পাঁচ অক্টোবর রবিবার সকল শিক্ষার্থীকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া গেল।

14/07/2025

মহান রবের ঐশী বাণী কালামুল্লাহ তিলাওয়াত করছে হিফজ বিভাগের শিক্ষার্থীরা --

30/04/2025

আগামীকাল এক মে ২০২৫ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রেণীকার্যক্রম বন্ধ থাকবে তিন মে শনিবার যথারীতি চালু থাকবে।

13/04/2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ১৪ এপ্রিল২০২৫ইংরেজী, এক বৈশাখ১৪৩২ বাংলা, সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে মাদ্রাসার শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।
১৫ এপ্রিল মঙ্গলবার যথারীতি শ্রেণীকার্যক্রম খোলা থাকবে।
খোলার দিন সকলকে নির্দিষ্ট সময় উপস্থিত থেকে শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হলো।

আদেশক্রমে

অধ্যক্ষ

২৫ মার্চ ২০২৫ তারিখে স্বাক্ষরিত সর্বশেষ সংশোধিত২০২৫ সালের দাখিল পরীক্ষার রুটিন
29/03/2025

২৫ মার্চ ২০২৫ তারিখে স্বাক্ষরিত সর্বশেষ সংশোধিত২০২৫ সালের দাখিল পরীক্ষার রুটিন

25/03/2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান, লাইলাতুল কদর, জুমাতুলবিদা, ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ বুধবার হতে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত মাদ্রাসার শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।
৬ এপ্রিল রবিবার যথারীতি খোলা থাকবে,।খোলার দিন যথাসময় উপস্থিত থেকে প্রত্যেককে নিজ নিজ শ্রেণীকার্যক্রমে অংশগ্রহণের জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া গেল।

বিশেষ দ্রষ্টব্য :: ৮এপ্রিল মঙ্গলবার, ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে নির্দিষ্ট সময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল।

অধ্যক্ষ
ছবুরা খাতুন জামেয়া ইসলামিয়া মাদ্রাসা

দাখিল পরীক্ষা ২০২৫ ইং সালের সংশোধিত সময়সূচি-
17/03/2025

দাখিল পরীক্ষা ২০২৫ ইং সালের সংশোধিত সময়সূচি-

01/03/2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামি ২,৩ মার্চ ২০২৫ রবি ও সোমবার দুইদিন মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।৪মার্চ মঙ্গলবার যথারীতি খোলা থাকবে।
খোলার দিন সংশ্লিষ্ট সকলকে যথাসময় মাদ্রাসায় উপস্থিত হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

Address

Bijoy Nagar, Motigonj Road
Sonagazi
3930

Opening Hours

Monday 09:00 - 14:20
Tuesday 09:00 - 14:20
Wednesday 09:00 - 14:20
Thursday 09:00 - 12:30
Saturday 09:00 - 14:20
Sunday 09:00 - 14:20

Telephone

+8801816250324

Alerts

Be the first to know and let us send you an email when Sobura Khatun Jamia Islamia Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sobura Khatun Jamia Islamia Madrasah:

Share

Sobura Khatun Jamia Islamia Madrasah

ছবুরা খাতুন জামেয়া ইসলামিয়া মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি ইত্যাতি ক্ষেত্রে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- ‘‘ছবুরা খাতুন জামেয়া ইসলামিয়া মাদ্রাসা’’।

২০০৫ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর কালের বিবর্তনে মহান আল্লাহ্‌র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটির ধারাবাহিক সফলতা ও দ্বীনি শিক্ষার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০৫ সাল থেকেই দাখিল ১০ম অর্থাৎ এসএসসি পর্যন্ত ছবুরা খাতুন জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শুভ সূচনা হয়। অত্র ক্যাম্পাসের শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের জন্য পর্যাপ্ত ক্লাসরুম, আবাসন ব্যবস্থা ও মনোরম পরিবেশ নিশ্চিত আছে।

মুসলিম মেয়েদের মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রতি প্রবল আগ্রহ লক্ষণীয়, কিন্তু সেই তুলনায় তাদের জন্য মানসম্পন্ন স্বতন্ত্র প্রতিষ্ঠান অপ্রতুল। নারী গড়তে পারে একটি আদর্শ পরিবার ও সুন্দর সমাজ। আর এ জন্য প্রয়োজন নারীকে পরিপূর্ণ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সামাজিক অবক্ষয় ও নৈতিক বিপর্যয় থেকে মুসলিম উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং নারীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ২০০৫ সাল থেকেই ছবুরা খাতুন জামেয়া ইসলামিয়া মাদ্রাসা কাজ করে যাচ্ছে ।