হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর গোলাপগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর গোলাপগঞ্জ
Call Directions

হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর গোলাপগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর গোলাপগঞ্জ, College & University, Sylhet.

আলহামদুলিল্লাহ!  আজ ১৮/০৮/২০২৬ইং রোজ মঙ্গলবার হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর এর ১ম সাময়িক পরিক্ষার ফলাফল আনুষ্ঠানিক ...
18/08/2026

আলহামদুলিল্লাহ! আজ ১৮/০৮/২০২৬ইং রোজ মঙ্গলবার হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর এর ১ম সাময়িক পরিক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়, এতে হুসাইনিয়ার সকল শিক্ষার্থীবৃন্ধ ও আসাতেজায়ে কেরামগণ উপস্তিত ছিলেন। উল্লেখ্য যে' ১ম সাময়িক পরিক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থী সংখ্যা ১৪৮ জন এর মধ্যে ৭০ জন মেধা তালিকায় উত্তীর্ণ হন অর্থাৎ মুমতাজ A+ পেয়েছেন আমরা সকল শিক্ষার্থীদের উত্তর উত্তর আরো উন্নতি কামনা করছি এবং শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ কবুল করুক! এমর্মে মহান রবের কাছে প্রার্থনা করে দোয়ার মাধ্যমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আলহামদুলিল্লাহ!  আজ ১০/০৮/২০২৬ ইং রোজ সোমবার হুসাইনিয়ায় আগমন করেন কদম রসুল গ্রামের কৃতী সন্তান আমেরিকা প্রবাসী  Mohammed...
10/08/2026

আলহামদুলিল্লাহ! আজ ১০/০৮/২০২৬ ইং রোজ সোমবার হুসাইনিয়ায় আগমন করেন কদম রসুল গ্রামের কৃতী সন্তান আমেরিকা প্রবাসী Mohammed Muhith সাহেব। হুসাইনিয়ার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে উনাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়,এতে হুসাইনিয়ার সকল শিক্ষকবৃন্ধ ও ছাত্র-ছাত্রী এবং এলাকার মুরব্বিয়ানে কেরামগন উপস্তিত ছিলেল।

আলহামদুলিল্লাহ! হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর এর রাস্তার কাজ সরকারি অর্থ ব্যবস্তপনায় ইব্রাহিম ভেরাইটিজ ষ্টোর এর সাম...
30/06/2026

আলহামদুলিল্লাহ! হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর এর রাস্তার কাজ সরকারি অর্থ ব্যবস্তপনায় ইব্রাহিম ভেরাইটিজ ষ্টোর এর সামন থেকে মাদরাসার আঙ্গিনা পর্যন্ত প্রায় দুইশত ফিট দীর্ঘ রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে করে মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাদরাসায় আসা যাওয়ার সুব্যাবস্তা হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষ, অভিভাবকবৃন্ধ এবং অত্র এলাকার সকল সাধারন নাগরিকবৃন্ধের পক্ষ থেকে গোলাজপগন্জ বিয়ানিবাজার(সিলেট-৬) এর নব নির্বাচিত সংসদ সদস্য জনাব এড. এমরান আহমদ চৌধুরী কে মোবারকবাদ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন,এ কাজের সাথে সংশ্লিষ্টদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।৩০/৬/২৬ইং

18/06/2026
29/05/2026

ট্যানারির মতো একটা পাল্টা ব্যবসা দাঁড় করানো হুজুরদের জন্য কঠিন। জল্পনা-কল্পনা হয়, অতীতেও হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, ব্যাপারটা সহজ না। সহজ হলে এতদিনে দাঁড়িয়ে যেত। চামড়া, আড়ত, ট্যানারি এসবের সঙ্গে কওমি মাদ্রাসাগুলোর স্বার্থ জড়িত ছিল, গরিব মানুষের স্বার্থ জড়িত। এটা সহজে আর ভালো জায়গায় যাবে না! এ শিল্পে টাকাওয়ালা, কলিজাওয়ালা, মাথাওয়ালা লোক সম্ভবত এখন আর নাই।

তবুও যেহেতু আগে থেকে চলে এসেছে, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা কাজ করা যায়। মাদ্রাসার ছাত্র, অন্যান্য গরিব মানুষ এমনকি পথের ভিক্ষুক পর্যন্ত সবার কাছ থেকে দিনে এক টাকা করে চান্দা তুলে ট্যানারির মালিকদেরকে সাহায্য হিসেবে দেওয়া যায়। চামড়া ব্যবসায়ীদের এখন অনেক অভাব, তারা একটা গরুর চামড়া 500 টাকা দিয়ে কিনতে পারে না।

দেশের একটা শিল্প ও ব্যবসা বাঁচানোর জন্য তো এই গরীব ব্যবসায়ীদেরকে আগে বড়লোক বানানো দরকার এবং সেই চেষ্টাটা তৃণমূলের গরীবদেরই করা দরকার। আমার মনে হয় এ ক্ষেত্রে সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বড় ভূমিকা রাখতে পারে। দেশের দরিদ্র শ্রেণী, গরিবদের খাবার ও জীবন জীবিকার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান এবং গরিব ব্যক্তিদের পক্ষ থেকে দিনে এক টাকা করে চাঁদা তুলে মাসে 30 টাকা দেশের ট্যানারি শিল্পের মালিকদের হাতে তুলে দেওয়ার একটা সম্মিলিত ব্যবস্থাপনা করা দরকার। শিল্পপতিরা বড়লোক হলে শিল্পটা বড় হবে।

এই চান্দা ফান্দা তুলেও যদি কোনো উন্নতি না হয় তাহলে এই ফকিন্নি শিল্পকে বন্ধ করে দেওয়া উচিত। চামড়া শিল্প বলতে কোনো শিল্প বাংলাদেশের দরকার নাই। একটা কাঁচা চামড়ার দাম ৫০০ টাকার কম দেওয়ার মানে হলো, কোরবানিদাতার বাড়ি থেকে ট্যানারি পর্যন্ত পৌঁছানোর রাহা খরচাটাও পুরোপুরি না দেওয়া; চামড়ার দাম এর মধ্যে নাই। যে শিল্প তার কাঁচামালের মূল্য পরিশোধ করতে পারে না সেই শিল্পের মাথা উঁচু করার, ব্যাটাগিরি করার কোনো সুযোগ দেওয়া উচিত না। ট্যানারি পল্লী, চামড়া শিল্প, বৈদেশিক মুদ্রা- মুখরোচক এইসব বুলির কোনো প্রয়োজন নাই। হাজারীবাগ ও হেমায়েতপুরে আবাসিক এলাকা গড়ে তুলুন। চামড়ার আড়তে নিযুক্ত শ্রমিকদেরকে গরু-ছাগল প্রতিপালনের ফার্মে কাজের ব্যবস্থা করে দিন, সেটা বেশি ভালো।

ভয়াবহ পরিবেশ ধ্বংসকারী এবং গরিবের অর্থ ও সম্ভাবনা নষ্টকারী চামড়া শিল্পের এদেশে দরকার নাই।

[আমার ভেতরের প্রতিবাদ সবচেয়ে সহজ ও নরম ভাষায় এভাবেই ব্যক্ত করলাম।] শরীফ মুহাম্মদ, বিশিষ্ট লেখক, আলেম

14/04/2026

বাদ মাগরিব হিফজ শাখার ছাত্রদের পড়ার দৃশ্য।

আলহামদুলিল্লাহ! আজ  ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ৮/৪/২৬ ইং রোজ বুধবার হুসানিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর এর ১৪৪৭/৪৮ হিজরি...
08/04/2026

আলহামদুলিল্লাহ! আজ ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ৮/৪/২৬ ইং রোজ বুধবার হুসানিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর এর ১৪৪৭/৪৮ হিজরি মোতাবেক ২০২৬/২৭ ইং ঈসায়ী সনের নুতন শিক্ষাবর্ষের সূচনা সবক শুরু উপলক্ষে হুসাইনিয়ার হিফজ মিলনায়তনে সকল ছাত্র-শিক্ষক সমন্নয়ে এক আলোচনা সভা ও নাসিহা মূলক সভা অনুষ্টিত হয়। এতে হুসাইনিয়ার সকল আসাতেজায়ে কেরাম( শিক্ষকবৃন্দ) ও তালাবাবৃন্ধ (ছাত্ররা) উপস্তিত ছিলেন। উল্লেখ্য যে এবারের নুতন শিক্ষাবর্ষে ইবতেদায়ী ৫ম শ্রেণী ও মাদানি নেসাব ২য় বর্ষ সহ দুটি নুতন ক্লাস সংযোজন করা হয়।

28/03/2026

Address

Sylhet

Telephone

+8801714528015

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুসাইনিয়া হাফিজিয়া মাদরাসা ধারাবহর গোলাপগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share