26/03/2025
আলহামদুলিল্লাহ! জামেয়া দরগাহ'র ৫০তম ব্যাচের আয়োজনে আমাদের দারুল উলুম মদীনা মাদ্রাসায় অত্যন্ত সফলতার সঙ্গে "তামরীন-পদ্ধতিতে নাহু-সরফ" কোর্স সম্পন্ন হয়েছে। এ বছর রমযানে আমরা সীমিত পরিসরে মাত্র দশটি আসন নিয়ে কোর্সটি শুরু করেছিলাম। আর আল্লাহর অশেষ অনুগ্রহে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল পেয়েছি।
আমাদের দুই নিবেদিতপ্রাণ প্রশিক্ষক, জামেয়া কাসিমুল উলুম দরগাহর মেধাবী ফাযিল মাওলানা ইখলাসুর রহমান ও মাওলানা ইমরান আহমদ - অংশগ্রহণকারী ছাত্রদের নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁরা তামরীন তথা অনুশীলনের মাধ্যমে ছাত্রদের নাহু-সরফের জ্ঞান গভীরভাবে প্রোথিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ তাঁদের এই মহান পরিশ্রম কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন, জাযাহুমুল্লাহু খাইরান!
কোর্স শেষে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ হিসেবে প্রতিটি ছাত্রের অভিজ্ঞতা ও অনুভূতি জানতে চেয়েছি। তাদের বক্তব্য শুনে আমরা মুগ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। তারা জানিয়েছে, এই পদ্ধতিতে নাহু-সরফ শেখা যেমন সহজ হয়েছে, তেমনি আরবি ভাষা আয়ত্ত করার ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। তাদের অভিব্যক্তি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে, প্রেরণা যুগিয়েছে।
এ কারণে আমরা দৃঢ় সংকল্প করেছি- ভবিষ্যতে এই কোর্সকে আরও ব্যাপক পরিসরে, আরও উন্নতভাবে আয়োজনের চেষ্টা করবো, ইন শা আল্লাহ!
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, বরকতময় করুন এবং ইলমপিপাসু ছাত্রদের জন্য উপকারী করে দিন, আমীন!