11/01/2024
আল-আশরাফ ফুযালা পরিষদের বৈঠক অনুষ্ঠিত।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার ফুযালাদের সংগঠন আল আশরাফ ফুযালা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী। বৈঠকে জামিয়ার আসন্ন ৩০ জানুয়ারী ২০২৪ ইং মঙ্গলবারে অনুষ্ঠিতব্য ৬৫ তম বার্ষিক মাহফিল সফলের লক্ষ্যে পরিষদের পক্ষ থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়। জামিয়ার সাবেক মুহাদ্দিস মাওলানা গোলাম মোস্তফা লহরছপুরী রাহ.ও জামিয়ার ফাযিল হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ রাহ’র ইন্তেকালে শোক ও তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আগামী শিক্ষাবর্ষে ২য় দস্তারবন্দি সম্মেলন আয়োজনের প্রস্তাব (পর্যালোচনা সাপেক্ষে) গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা নূরুল ইসলাম শাহজিরগাঁও, সহসভাপতি মাওলানা শাহ মুসলেহ উদ্দীন,মাওলানা ইসমত উল্লাহ সিদ্দীকি, মাওলানা ওমর ফারুক, মাওলানা ইয়াহইয়া নোমানী, সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা এহতেশামুল হক তোফায়েল, মাওলানা সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বাসিম উদ্দীন উজ্জল,অর্থ সম্পাদক মাওলানা জিয়াউল হক, সাহিত্য সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল জামীল, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা শহিদুর রহমান, সহ প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, হুফ্ফাজ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফয়জুর রহমান, সহ দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা ইমাম উদ্দীন, নির্বাহী সদস্য মাওলানা ফজলে রাব্বী, মাওলানা ফয়সল আহমদ,মাওলানা হারিছ উদ্দীন, মাওলানা আশরাফুল্লাহ, হাফিজ শিব্বীর আহমদ, হাফিজ আবু সুফিয়ান, হাফিজ মুস্তাফিজুর রহমান প্রমূখ।আল-আশরাফ ফুযালা পরিষদের উপদেষ্টা উস্তাযুল আসাতিযা মাওলানা নূরুল ইসলাম শাহজিরগাঁও এর দোয়ার মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।
বার্তাপ্রেরক:
এইচ এম জিয়াউর রহমান
প্রচার সম্পাদক,
আল-আশরাফ ফুযালা পরিষদ।
১১ জানুয়ারি ২৪ ইং