30/06/2026
গতকাল (২৯ জুন) সীমান্তিক কলেজ, সিলেটে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের পরিচালক ও কলেজের অধ্যক্ষ মো.আব্দুর রউফ তাপাদার। প্রভাষক মিথিলা রায়ের উপস্থাপনায় ও প্রভাষক মাওলানা মামুনুর রশীদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক স্কুলের প্রধান শিক্ষক মো.জয়নাল আবেদীন, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক রুবেল আহমদ, প্রভাষক শাহানা বেগম, প্রভাষক তারেকুল ইসলাম,আলোচনা সভার পর পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।