22/08/2026
তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন
জুলফিকার আহমদ জুয়েল সভাপতি, মোঃ আল আমিন সাধারণ সম্পাদক।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার আওতাধীন ছাতক দক্ষিণ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ১৯ আগষ্ট, ২০২৬ ঈসায়ী, বুধবার, সকাল ১১ ঘটিকায়, উপজেলা কার্যালয়ে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তারেক আহমদ রাজু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফয়সল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি মুহাম্মদ শাহজাহান, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মাহবুব, সাবেক অফিস সম্পাদক শিরন আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সায়েম মিয়া।
কাউন্সিলে জুলফিকার আহমদ জুয়েল-কে সভাপতি, মোঃ আল আমিন-কে সাধারণ সম্পাদক, তোফাজ্জল হোসেন ত্বোহা-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি ফয়সল আহমদ, সহ সাধারণ সম্পাদক আফিজ মিয়া, আতা উল্লাহ, আলী হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, শেখ জামিল আহমদ, কামাল উদ্দিন, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন, সহ প্রচার সম্পাদক সালাহ উদ্দিন, মালেক উদ্দিন, সারওয়ার জাহান, অর্থ সম্পাদক মারজান আহমদ, অফিস সম্পাদক কামরুজ্জামান, সহ অফিস সম্পাদক আব্দুর রাজ্জাক, শাহের আলম, রবিউল ইসলাম, আবুল আজাদ, তানভীর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইমরান হোসেন নোমান, সহ প্রশিক্ষণ সম্পাদক শাহেদ আহমদ, জাকির হোসেন, কমর উদ্দিন, ইসলামুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অলিউর রহমান, সাব্বির আহমদ, মিলন মিয়া, আবু সাইম, মারজান আহমদ, সালমান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহিন আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফ আহমদ, রাকিব আলী, হাসান আলী, কয়েছ উদ্দিন, সদস্য রিয়াদ আহমদ, জুনেদ নাহিদ, মাজেদুল হক সানী, রাহিম আহমদ, তাইফুর রহমান, রাহাত আহমদ আরিফ, জাকারিয়া আহমদ।