Sylhet Agricultural University

Sylhet Agricultural University This is the official page of Sylhet Agricultural University (SAU), Bangladesh.

সিকৃবিতে স্ট্রেটেজিস ফর স্ট্রেন্থেনিং টিচিং এক্সিলেস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ...
24/04/2026

সিকৃবিতে স্ট্রেটেজিস ফর স্ট্রেন্থেনিং টিচিং এক্সিলেস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, শিক্ষার মানোন্নয়নের জন্য আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন কার্যক্রম এবং গবেষণার সঙ্গে শিক্ষাদানের সমন্বয় অপরিহার্য। পাশাপাশি শিক্ষকদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে তারা আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করতে সক্ষম হন। ২৩ এপ্রিল সাউরেস ও আইকিউএসি এর আয়োজনে সিকৃবি’র ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 'ওয়ার্কশপ অন স্ট্রেজেসিস ফর স্ট্রেন্থেনিং টিচিং এক্সেলেন্স' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিকৃবি’র জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড এর সঞ্চালনায় এবং সাউরেসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ ও আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত। কর্মশালায় কি-নোট উপস্থাপনা করেন নেদারল্যান্ডের পাম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ।

উক্ত কর্মশালায় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের পরিচালক, প্রক্টর ও দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর বি.এসসি (ইঞ্জি.) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : সিকৃবি কেন্দ্রে উপস্থিতির হার শতকরা ৭৫.২...
18/04/2026

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর বি.এসসি (ইঞ্জি.) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : সিকৃবি কেন্দ্রে উপস্থিতির হার শতকরা ৭৫.২৯

--------------------------------------------

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বি.এসসি (ইঞ্জি.) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১১ টা থেকে ১২ টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০৪ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির হার শতকরা ৭৫.২৯ । ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ দুই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেন। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য,সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫ - ২৬ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন,
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন এবং
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

সিকৃবি’তে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতসিলেট কৃষি বিশ্ববিদ্যা...
15/04/2026

সিকৃবি’তে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ একটি অপরিহার্য অঙ্গীকার। এ প্রেক্ষাপটে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া কেবল আনুষ্ঠানিক মূল্যায়ন নয়, বরং শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা ও গবেষণায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিএইটিই এর নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
তিনি আরও বলেন, কেবল ডিগ্রি প্রদানই নয়, শিক্ষার্থীদের দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।

১৫ এপ্রিল (বুধবার) সিকৃবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রশিদ সরকার এর সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম।

দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রায় ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আল্পনা, বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতিতে রাঙা সিকৃবির নববর্ষ আয়োজনসিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এ বর্ণাঢ্য আয়োজন...
15/04/2026

আল্পনা, বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতিতে রাঙা সিকৃবির নববর্ষ আয়োজন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। ১৪ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শুরু হয় নববর্ষের আনন্দ আয়োজন। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
এরপর সকাল ১০টায় বৈশাখী মেলার উদ্বোধন করা হয় এবং সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয় বিনোদন সংঘের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য ও আবৃত্তিতে ভরপুর এই আয়োজন ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শোভাযাত্রা ও মেলা উদ্বোধন শেষে ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। এই দিনটি কেবল নতুন বছরকে বরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। আমরা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে এই উৎসব উদযাপন করি এটাই বাঙালি জাতির সবচেয়ে বড় শক্তি। নতুন বছর আমাদের জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। অতীতের সকল গ্লানি, ব্যর্থতা ও হতাশা পেছনে ফেলে আমরা যেন নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশাই করি।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে ইতিবাচক শক্তি সঞ্চার করুক। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ, টেকসই ও উন্নত বাংলাদেশ গঠনে কাজ করব এই হোক নতুন বছরের অঙ্গীকার।
নববর্ষ উপলক্ষে সকাল থেকেই সিকৃবি ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে। রাতভর শিক্ষার্থীরা আল্পনা আঁকা, মেলার প্রস্তুতি, প্যান্ডেল নির্মাণ এবং পিঠা-পুলি, পায়েস ও নাড়ু তৈরিতে ব্যস্ত সময় পার করেন। ফলে রাত থেকেই পুরো ক্যাম্পাস হয়ে উঠে উৎসবমুখর।

13/04/2026
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দলের সিকৃবি ভিসির সাথে মতবিনিময় ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মবিল...
12/04/2026

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দলের সিকৃবি ভিসির সাথে মতবিনিময়

ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মবিলিটি আগাথা গমেজ
এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (১২এপ্রিল) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ‘উইমেন ইন স্টেম’ বিষয়ে অবহিত করেন।

তিনি বলেন , এ কর্মসূচির আওতায় নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে স্টেম–সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি করার সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেমের জন্য অনলাইনে আবেদন করা যাবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপের এ উদ্যোগের লক্ষ্য হলো বিজ্ঞান ও উদ্ভাবনে নারীদের জন্য সুযোগ সম্প্রসারণ করা এবং স্টেম খাতে আরও বৈচিত্র্যময় ও লিঙ্গ-প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করা। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রতিটি স্কলারশিপের ন্যূনতম আর্থিক মূল্য ৪০ হাজার পাউন্ড। সম্পূর্ণ অর্থায়নের আওতায় টিউশন ফি, থাকাখাওয়ার ভাতা, ভ্রমণ ও ভিসা ব্যয়, স্বাস্থ্যসেবা ফি এবং ইংরেজি ভাষা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্বমানের বিজ্ঞান ও গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি স্টেম খাতের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা এবং যুক্তরাজ্যের বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগও থাকবে। মতবিনিময় অনুষ্ঠান শেষে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক প্রকাশনা 'আলোক চিত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়' ও 'বিশ্ববিদ্যালয় বার্তা' সৌজন্য উপহার হিসেবে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মো: আলিমুল ইসলাম । এ সময় অন্যান্যের মধ্যে সিকৃবি'র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার
মো: হুমায়ূন কবির মেহেদি উপস্থিত ছিলেন ।

সিকৃবিতে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত একটি জাতির উন্নয়ন চিন্তাশক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর নির্ভ...
12/04/2026

সিকৃবিতে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত
একটি জাতির উন্নয়ন চিন্তাশক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর নির্ভর করে
---সিকৃবি ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, একটি জাতির উন্নয়ন চিন্তাশক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর নির্ভর করে। জীববিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল জাগিয়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এখানে জয়-পরাজয়ের চেয়ে শেখার আগ্রহ, চেষ্টা ও অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিযোগিতা তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে ও ভবিষ্যতের পথ দেখাবে। জীববিজ্ঞান অলিম্পিয়াড মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে তোমরা জ্ঞান ও দক্ষতা যাচাই করে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।

১১ এপ্রিল (শনিবার) বিকাল ২.৩০ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০২৬ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব, সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ডর সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ দিদার চৌধুরী। এর আগে সকাল ৯ টায় সিকৃবি'র কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০২৬' এর উদ্বোধন করেন সিকৃবি'র ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম । এ সময় সিকৃবি'র ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে জীববিজ্ঞানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা বিজ্ঞান, কৃষি, পরিবেশ সংরক্ষণ, জিন প্রকৌশল-সব ক্ষেত্রেই জীববিজ্ঞানের অবদান অপরিসীম। এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাদের জ্ঞান যাচাই করার সুযোগই পাবে না, বরং নতুন চিন্তা, উদ্ভাবন এবং গবেষণার প্রতি আগ্রহী হয়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, সারাদেশে ১১ টি অঞ্চলে অনুষ্ঠিত জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় সিলেট অঞ্চলে ১৪৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ উপলক্ষে সিলেট অঞ্চলের কোমলপ্রাণ শিক্ষার্থীদের পদচারণায় ভোর থেকেই সিকৃবি ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে ভরে উঠে।

শিক্ষা ও গবেষণায় সকলের কার্যকর অংশগ্রহণ প্রয়োজন                                                            ----সিকৃবি ভি...
02/04/2026

শিক্ষা ও গবেষণায় সকলের কার্যকর অংশগ্রহণ প্রয়োজন
----সিকৃবি ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসমূহে সংশ্লিষ্ট সকলের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। ২ এপ্রিল (বৃহস্পতিবার) সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বার্তা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিকৃবি‘র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ বার্তা সম্পাদনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সিকৃবি‘র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আমাদের এক বছরের সাফল্য, সংগ্রাম, স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি হচ্ছে এই বার্তা। এটি আমাদেরকে অতীতের দিকে তাকাতে শেখায়, বর্তমানকে মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগায়। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা যে সফলতা অর্জন করতে পারব তা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়কেই নয়, পুরো দেশের কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে সহায়তা করবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনপরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ক্যাম্পাস শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে...
01/04/2026

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ক্যাম্পাস শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে
-----সিকৃবি ভিসি

‘নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’। ১ এপ্রিল (বুধবার) সকাল ৯ ঘটিকায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার প্রতিফলন। ক্যাম্পাস থেকে শুরু হোক পরিচ্ছন্নতার আন্দোলন। একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ক্যাম্পাস শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে পারলে তা ধীরে ধীরে সমাজব্যাপী বিস্তৃত হবে, যা একটি সুন্দর ও টেকসই বাংলাদেশের ভিত্তি করবে।

তিনি আরও বলেন, শুধু নির্দিষ্ট দিনে নয়, প্রতিদিনের অভ্যাস হিসেবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। প্লাস্টিক বর্জ্য কমানো, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসকে দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন,বিভিন্ন অনুষদীয় ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান সহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান চলে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ টিএসসি ভবনের সম্মুখ হতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। তারা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য, শুকনো পাতা, ছেড়া কাগজ ইত্যাদি আবর্জনা পরিষ্কার করেন। এসময় প্রশাসন ভবন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, টিএসসি, লেকসাইড চত্বর, শহীদ মিনার সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিষ্কার করা হয়।
পরে ভিসি ড. আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১০টি পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করেন।

গবাদি পশুর "খুরা রোগের"ভাইরাস  সনাক্তকরণের  কিট উদ্ভাবন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাণিসম্পদ অ...
30/03/2026

গবাদি পশুর "খুরা রোগের"ভাইরাস সনাক্তকরণের কিট উদ্ভাবন

বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্থ "প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প" এর উদ্যোগে ৩ দিনব্যাপী প্রকল্প সমাপনী কর্মশালা ২৯ মার্চ (রবিবার) ঢাকায় প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) সম্মেলন কক্ষে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী দিনে এলআরআই এর পরিচালক ড. মো: মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান। কর্মশালার উদ্বোধনী দিনে "জীবন্ত গবাদি পশু থেকে এফএমডিভি (ক্ষুরা রোগের) ভাইরাস এবং এলএসডিভি (লাম্পি স্কিন ডিজিজ) দ্রুত সনাক্তকরণের জন্য ডায়াগনস্টিক কিট তৈরি এবং অভিযোজন" শীর্ষক ৩ বছর মেয়াদি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয় । এ বিষয়ে প্রকল্পের প্রধান গবেষক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, এ প্রকল্পের মাধ্যমে গবাদি পশুর "খুরা রোগের" ভাইরাস ও এর টাইপসমূহ (ও এবং এ) নির্ণয় এবং "লাম্পি স্কিন ডিজিজ" এর উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী সিরাম তৈরি করা হয়েছে। এর ফলে কিটের মাধ্যমে অতি সহজেই এই সকল রোগের ভাইরাসসমূহ দ্রুত শনাক্তকরণের মাধ্যমে তার প্রতিরোধ করা সম্ভব হবে। প্রকল্পের সহযোগী গবেষক বাকৃবি'র প্রফেসর ড. মো: আরিফুল ইসলাম বলেন,এই প্রকল্পের মাধ্যমে একজন ছাত্র ইতিমধ্যে এম এস ডিগ্রী সম্পন্ন করেছেন এবং একজন ছাত্রের পিএইচডি গবেষণা শেষ পর্যায়ে রয়েছে। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী বৃন্দ অংশগ্রহণ করেন।

যথাযোগ্য মর্যাদায় সিকৃবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপিতযথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান স্বাধীন...
26/03/2026

যথাযোগ্য মর্যাদায় সিকৃবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ডিন কাউন্সিলের আহবায়ক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান সহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেয়। এর পর শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং সমাপনী বক্তব্য রাখেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান স্বাধীনতা আমাদের পরম অহংকার ও গর্বের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন মেজর জিয়াউর রহমানের এই ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চরমভাবে উজ্জীবিত করেছিল। তিনি আরও বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান—বিএনপির এই তিন শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, অর্থনৈতিক ভিত্তি মজবুত ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও খাল কাটা কর্মসূচি, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও শিক্ষা এবং তারেক রহমান ‘ভিশন ২০৩০’-এর মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন। পরে জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে পুষ্পস্তবক অর্পন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, বিভিন্ন আবাসিক হল, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন আঞ্চলিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Address

Tilagor Alurtol Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sylhet Agricultural University:

Share