11/10/2023
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংসদ ও সম্মানিত শিক্ষকমণ্ডলী কর্তৃক আয়োজিত আলিম ১ম বর্ষ ২০২৩ এর সবক অনুষ্ঠান অদ্য ১১/১০/২০২৩ ইং রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মাওলানা মো: হুছাইন আহমদ তাপাদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা
সভায় সঞ্চালনা করেন জনাব মো:কামরুল ইসলাম, জি এস ,ছাত্র- ছাত্রী সংসদ ও জনাব মোহাম্মদ কায়েস মাহমুদ চৌধুরী শিক্ষক অত্র মাদ্রাসা ,
সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন দাখিল নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ আব্দুল হামিদ, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন দাখিল অষ্টম শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম রাহীম, মর্সিয়া পরিবেশন করেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ জাকারিয়া আহমদ,
আলিম প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ তাহমিদ আহমদ ও আব্দুল আউয়াল।
নবাগত ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে অভিনন্দন নামা পাঠ করেন, আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ফাইজ মাহমুদ রাইয়ান।
শিক্ষক মহোদয়গণের মধ্য থেকে নসীহত পেশ করেন প্রভাষক আরবী , জনাব মওলানা মোহাম্মদ সাদিকুর রহমান,জনাব মওলানা মো:ইমাদ উদ্দিন,জনাব মওলানা মোহাম্মদ ফারুক আহমদ, প্রভাষক বাংলা , জনাব মো:মনোয়ার হোসেন, প্রভাষক ইংরেজী ,জনাব মোঃ আব্দুল বাসিত খান,
সভাপতি মহোদয় তার বক্তব্যে ইলম বা জ্ঞান অর্জনের সহায়ক বিষয়গুলো ছাত্র - ছাত্রীদের সামনে তুলে ধরেন।এর পর সূরা নিছার প্রথম থেকে সবক প্রদান করেন এবং ছাত্র ছাত্রীদের হাতে হাদিয়া বা উপহার সামগ্রী তুলে দেন ।পরিশেষে মীলাদ শরীফ পরিবেশন করেন সম্মানিত শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ ফদ্বলুর রহমান, অবশেষে সভাপতি মহোদয়ের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।