নান্দুয়া নূরানীয়া হাফিজীয়া দাখিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • নান্দুয়া নূরানীয়া হাফিজীয়া দাখিল মাদ্রাসা
Directions Website

নান্দুয়া নূরানীয়া হাফিজীয়া দাখিল মাদ্রাসা Islamic institute

🌿 আলহামদুলিল্লাহ! 🤲💚পবিত্র কুরআনের আলোয় আলোকিত হওয়ার পথে আরও এক সুন্দর অর্জন।নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার...
04/10/2026

🌿 আলহামদুলিল্লাহ! 🤲💚

পবিত্র কুরআনের আলোয় আলোকিত হওয়ার পথে আরও এক সুন্দর অর্জন।
নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রিয় দুই শিক্ষার্থী—

🌸 সিয়াম আহমদ
🌸 জুনেদ আহমদ

আলহামদুলিল্লাহ, তাঁরা পবিত্র আল-কুরআনের হিফজ সম্পন্ন করেছে। 🕋📖

এই মহিমান্বিত অর্জন উপলক্ষে তাঁদের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সুন্দর দোয়া ও আনন্দঘন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

দুই হাফেজে কুরআনের এই অর্জন তাঁদের পরিবার, শিক্ষক ও মাদ্রাসার জন্য নিঃসন্দেহে এক গর্ব ও আনন্দের মুহূর্ত। ❤️

🤲 মহান আল্লাহ তাঁদের হিফজ কবুল করুন, কুরআনের আলোয় তাঁদের জীবন আলোকিত করুন এবং কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। তাঁদের ইলম, আমল ও হায়াতে বরকত দান করুন।

আমিন, ইয়া রাব্বাল আলামিন। 🤲🌸

সকলের কাছে প্রিয় দুই হাফেজদের জন্য আন্তরিক দোয়া কামনা করছি। 💚

আলহামদুলিল্লাহ, সুসংবাদ! 🌸নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার অন্যতম দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও লন্ডন ...
07/08/2026

আলহামদুলিল্লাহ, সুসংবাদ! 🌸

নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার অন্যতম দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও লন্ডন প্রবাসী জনাব আব্দুল আহাদ মছনু সাহেব সম্প্রতি আমাদের মাদ্রাসায় শুভ আগমন করেছেন।

তাঁর এই আগমন উপলক্ষে মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মহৎ এই ব্যক্তিত্ব দ্বীনের খেদমতে মাদ্রাসার পাশাপাশি মসজিদে নিজের মূল্যবান ভূমি দান করেছেন। এছাড়াও তিনি মসজিদের ঈদগাহের উন্নয়নের জন্য নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা প্রদানের প্রতিশ্রুতি (ওয়াদা) দিয়েছেন। সুবহানাল্লাহ!

আল্লাহ তাআলা জনাব আব্দুল আহাদ মছনু সাহেবের পিতা মাতাকে জান্নাত বাসী করেন এবং তাঁর পরিবারের সকলকে যাবতীয় বিপদ-আপদ থেকে মুক্ত রেখে সর্বদা সুস্থ ও নিরাপদ রাখুন। দুনিয়া ও আখেরাতে তাঁদের উত্তম কামিয়াবি নসিব করুন। আমিন। 🤲

আলহামদুলিল্লাহ।অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, নান্দুয়া নুরানিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে ...
01/08/2026

আলহামদুলিল্লাহ।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, নান্দুয়া নুরানিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে তালিকাভুক্ত হয়েছেন নান্দুয়া (বুড়ারগুল) গ্রামের মরহুম আব্দুল হাসিব (সাবেক সেনা সদস্য) সাহেবের পরিবার।
তাঁদের পক্ষ থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুম আব্দুল হাসিব সাহেবকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁর পরিবারের সকল সদস্যের জীবন, রিজিক, চাকরি ও কর্মে অফুরন্ত বরকত দান করুন। তাঁদের এই মহৎ দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন।

📢✨ নিয়োগ বিজ্ঞপ্তি (সময় বৃদ্ধি) ✨📢নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য পূর্বে প্রকাশিত ...
24/04/2026

📢✨ নিয়োগ বিজ্ঞপ্তি (সময় বৃদ্ধি) ✨📢

নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ ছিল ১৮ এপ্রিল ২০২৬।
📣 আগ্রহী প্রার্থীদের অনুরোধের প্রেক্ষিতে আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে।
🔰 শূন্য পদসমূহ:
✅ সহকারী সুপার
✅ হিফজ সহকারী শিক্ষক
📅 নতুন আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬।
📌 যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
📞 যোগাযোগ: 01734893834( ভারপ্রাপ্ত সুপার)
📍 নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা
🔁 পোস্টটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।

08/04/2026
📖✨ আলহামদুলিল্লাহ ✨📖কুতুব আলী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র কুরআন সহিহ তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ সুন্দ...
18/03/2026

📖✨ আলহামদুলিল্লাহ ✨📖
কুতুব আলী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র কুরআন সহিহ তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে দুই জন কৃতিত্বের সাথে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।
🥇 দ্বিতীয় স্থান অর্জন করেছে — তানিশা জাহান ইভা
🥈 তৃতীয় স্থান অর্জন করেছে — আতিয়া ইসলাম
তাদের এই অসাধারণ সাফল্যে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য কামনা করছি। 🤲
এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।
🌿 “কুরআনের সাথে যারা সম্পৃক্ত, তারাই শ্রেষ্ঠ মানুষ।”

🌙 আলহামদুলিল্লাহ 🌙আজ পবিত্র রমজানের এই বরকতময় দিনে দারুল ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মা...
17/03/2026

🌙 আলহামদুলিল্লাহ 🌙
আজ পবিত্র রমজানের এই বরকতময় দিনে দারুল ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ, মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং মাদ্রাসার প্রিয় ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও সুন্দর ও প্রাণবন্ত।
এছাড়াও নান্দুয়া গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার সালাহউদ্দিন সুমন মাদ্রাসার উন্নয়নের জন্য উদার অনুদান প্রদান করেন। তিনি ডেস্ক-বেঞ্চ ক্রয়ের জন্য ১,২০,০০০ টাকা এবং শিক্ষকদের বেতন বাবদ ৩৬,০০০ টাকা প্রদান করেছেন।
আল্লাহ তায়ালা যেন উনার এই দানকে কবুল করে প্রবাসের মাটিতে উনি এবং উনার পরিবারকে ভালো এবং সুস্থ রাখুন, পিতা-মাতাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, দেশের সকল আত্মীয় স্বজন সবাইকে মাফ করুন।আমিন। 🤲
পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

16/03/2026

🌙 দাওয়াতনামা 🌙
আসসালামু আলাইকুম।পবিত্র রমজান মাসের ১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত দারুল ক্বিরাত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই উপলক্ষে আগামীকাল দারুল ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে এলাকার সম্মানিত সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও দ্বীনপ্রেমী ভাইদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। তাই আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হলো।
📍 স্থান: নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
🕒 সময়: বাদ জোহর।
📅 তারিখ: আগামীকাল, ২৭ রমজান রোজ মঙ্গলবার।
আয়োজনে:মাদ্রাসা পরিচালনা কমিটি।
আসুন, কুরআনের আলো ছড়িয়ে দিতে আমরা সবাই একসাথে মিলিত হই।
সবাইকে আন্তরিক দাওয়াত। 🤲

আলহামদুলিল্লাহ।বুড়ার গুল গ্রামের মরহুম হাজী মুসব্বির আলী সাহেবের ছোট ছেলে লন্ডন প্রবাসী অ্যাডভোকেট নাসির উদ্দিন বিগত দি...
07/03/2026

আলহামদুলিল্লাহ।
বুড়ার গুল গ্রামের মরহুম হাজী মুসব্বির আলী সাহেবের ছোট ছেলে লন্ডন প্রবাসী অ্যাডভোকেট নাসির উদ্দিন বিগত দিনে দেশে থাকা অবস্থায় আমাদের নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শন কালে মাদ্রাসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। ছাত্রদের শিক্ষা পদ্ধতির খোঁজখবর নেন এবং উন্নতির জন্য বিশেষ পরামর্শ দেন। বিদায় কালে মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য ১,৫০,০০০ টাকার অনুদানের ওয়াদা করেন এবং বাড়িতে থাকাকালীন ৫০,০০০ টাকা আদায় করেন। বাকি ১,০০,০০০টাকা ওনার বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জনাব মখলিছুর রহমান সাহেব মাদ্রাসায় এসে মাদ্রাসা প্রধান এবং শিক্ষক ছাত্রদের উপস্থিতিতে উক্ত টাকা প্রদান করেন। এবং চলিত রমজান মাসের মাদ্রাসার বোর্ডিং এর ছাত্রদের খাবারের জন্য ১৬,১১৩ টাকা প্রদান করেন।আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন জনাব এডভোকেট নাসির উদ্দিন সাহেবের এই অনুদানকে কবুল করে উনি ও উনার পরিবারসহ দেশে-বিদেশে সবাইকে মাফ করে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করেন, এবং উনার আব্বা আম্মা সহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।আমিন।

আলহামদুলিল্লাহ।ইত্তেহাদুল কুররা বাংলাদেশ বোর্ডের অধীনে পবিত্র রমজান মাস উপলক্ষে  নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ...
22/02/2026

আলহামদুলিল্লাহ।
ইত্তেহাদুল কুররা বাংলাদেশ বোর্ডের অধীনে পবিত্র রমজান মাস উপলক্ষে নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সহীহ কুরআন শিক্ষা জামাতে খামিছ পর্যন্ত আজকের আম মশক্ এর চিত্র…।

Address

East Shahbazpur, Barlekha
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when নান্দুয়া নূরানীয়া হাফিজীয়া দাখিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share