31/12/2025
সৎপুর মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন; ভিপি ইউসুফ, জিএস আফসার
সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের ২০২৫-২৬ সেশনের কমিটি সম্পন্ন হয়েছে। গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার এ কমিটি ঘোষণা করেন ছাত্র সংসদের সভাপতি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. ছালেহ আহমদ বেতকোনী।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক (বাংলা) জনাব আলীনূর হোসেন বিপ্লব সহ আসাতিযায়ে কেরাম।
এতে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ ইউসুফ খান (কামিল শেষ পর্ব) কে ভিপি, আফসার হোসাইন (কামিল শেষ পর্ব) কে জিএস ও মুহাম্মদ নজরুল ইসলাম (অনার্স ২য় বর্ষ) কে এজিএস মনোনীত করে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক মিয়া সোহাগ অনার্স ৪র্থ বর্ষ, হাফিজ মুস্তাক আহমদ অনার্স ৩য় বর্ষ, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ অনার্স ৪র্থ বর্ষ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ফাযিল ২য় বর্ষ, আবু সাঈদ অনার্স ২য় বর্ষ, অর্থ সম্পাদক আতাউর রহমান কামিল ১ম পর্ব, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের ফাযিল ২য় বর্ষ, সহ-প্রচার সম্পাদক জাফর আলী ফাযিল ২য় বর্ষ, রিদ্বওয়ান আহমদ চৌধুরী অনার্স ১ম বর্ষ, ছাত্রকল্যাণ সম্পাদক শাহ আলম কামিল ২য় পর্ব, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক সাইদুর রহমান রিপন ফাযিল ২য় বর্ষ, সালমান হোসেন ফাযিল ২য় বর্ষ, শিক্ষা ও আইসিটি সম্পাদক ছাদির হুসেন অনার্স ৩য় বর্ষ, শিক্ষা ও আইসিটি সহকারী সম্পাদক মাহফুজুর রহমান হাসান ফাযিল ২য় বর্ষ, মো. ওলিউর রহমান ফাযিল ১ম বর্ষ, প্রশিক্ষণ সম্পাদক সাব্বির হুসেন অনার্স ২য় বর্ষ, সহ-প্রশিক্ষণ সম্পাদক তোয়াহেদ আলী কামিল ২য় পর্ব, হাফিজুর রহমান কামিল ১ম পর্ব, সেমিনার সম্পাদক মিজানুর রহমান রায়হান অনার্স ১ম বর্ষ, সহ-সেমিনার সম্পাদক শিপলু মিয়া অনার্স ২য়, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মারজান মো. রুহী অনার্স ২য় বর্ষ, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসাইন ফাযিল ২য় বর্ষ, নাজমুল আলম তুহিন আলিম ১ম বর্ষ, পাঠাগার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী অনার্স ১ম বর্ষ, সহ-পাঠাগার সম্পাদক হেলাল আহমদ আলিম ১ম বর্ষ, অফিস সম্পাদক লোকমান আহমদ মোস্তাক আলিম ১ম বর্ষ, সহ-অফিস সম্পাদক আবু সালেহ মুস্তাফিজ দাখিল ৯ম, দাখিল সম্পাদক শাহ আব্দুর রহমান মিহাদ দাখিল ১০ম শ্রেণি, সহ-দাখিল সম্পাদক সাজিদুর রহমান সাজিদ দাখিল ৭ম শ্রেণি, ইবতেদায়ি সম্পাদক আব্দুল্লাহ তায়্যিব ইবতেদায়ি ৫ম শ্রেণি।
বিঃদ্রঃ প্রত্যেক শ্রেণির মেধাক্রমের এগিয়ে থাকা ছাত্র শ্রেণি প্রতিনিধি হিসেবে তালিকাভুক্ত থাকবেন।