জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু

জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু প্রতিষ্ঠা সনঃ১৮৭৯ ইংরেজি

বর্তমান মুহতামিমঃ মুফতি জিল্লুর রহমান ক্বাসিমী
(দাওরা ও ইফতা দেওবন্দ থেকে)
(1)

জামিয়ার চলমান শিক্ষাবর্ষের এনামী ও বার্ষিক জলসার তারিখ। আল্লাহ সুবহানাহু জামিয়াকে কবুল করুন এবং দিনদিন তারাক্কী দান কর...
19/07/2026

জামিয়ার চলমান শিক্ষাবর্ষের এনামী ও বার্ষিক জলসার তারিখ। আল্লাহ সুবহানাহু জামিয়াকে কবুল করুন এবং দিনদিন তারাক্কী দান করুন।

26/06/2026

আলহামদুলিল্লাহ।
জামিয়ার স্বনামধন্য মুহতামিম, মুফতি জিল্লুর রহমান কাসেমী হাফিযাহুল্লাহ, পবিত্র হজ্জ পালন শেষে সুস্থ ও সালামত স্বদেশে পৌঁছেছেন। আল্লাহ সুবহানাহু কবুল করুন। আমীন।।

বিশেষ এ'লানসম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলইয়া লিল-জামিআতিল কওমিয়া বা...
24/06/2026

বিশেষ এ'লান

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলইয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ (হাইআহ)-এর অধীনে উত্তীর্ণদের বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী) পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ লক্ষ্যে প্রার্থীদের দাওরায়ে হাদীস (তাকমীল) সনদের পাশাপাশি হাইআহ অনুমোদিত ৬টি বোর্ডের যেকোনো একটি থেকে অর্জিত তাহফিজুল কুরআন অথবা কিরাআত-এর সনদ থাকা আবশ্যক।

উপরোক্ত শর্ত পূরণকারী আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে ফরম পূরণপূর্বক ইলমুল কিরাআত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বিশেষভাবে, জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু থেকে আল-হাইআতুল উলইয়ার অধীনে তাকমীল ফিল হাদীস উত্তীর্ণ সম্মানিত ফাযিলদের এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে।

নিবন্ধন, ফরম পূরণ ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে জানানো হবে, ইনশাআল্লাহ।

যোগাযোগের জন্য:
📞 ০১৭৩১-০০১১৭৭ (তা'লীমাত বিভাগ)

05/06/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ দশ দিনের ছুটি শেষে আগামীকাল, ৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার থেকে জামিয়ার সকল বিভাগ যথারীতি খুলবে ইনশাআল্লাহ।

31/05/2026

সম্মানিত দেশবাসী ও প্রবাসী ভাই-বোনেরা,

আপনাদের প্রাণপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম হেমু আপনাদের সার্বিক সহযোগিতায় দীর্ঘ ১৪৭ বছর ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত চালু রাখুন। আমীন।

বিগত কিছু দিন ধরে নামধারী কিছু পাঞ্জাবিপরা লোক আমাদের এই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদা কালেকশন করছে। নিচের ভিডিওতে দেখতে পারেন , জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন গ্রামের আব্দুল খালিক নিজেকে হেমু মাদ্রাসার হিফজের উস্তাদ দাবি করে মাদ্রাসার নামে কালেকশন করা অবস্থায় জাফলং এলাকায় মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী সহ কয়েকজনের হাতে ধরা পড়ে। পরে কথা পাল্টিয়ে আরেকটি মাদ্রাসার নাম ব্যবহার করে। সেই মাদ্রাসাটিও আপাতত বন্ধ। এই লোকটি কোনো মাদ্রাসারই শিক্ষক নয়।

এমতাবস্থায় আমরা আপনাদের সাহায্য কামনা করছি। এমন অপরাধী কাউকে হাতেনাতে ধরতে পারলে অনুগ্রহপূর্বক পুলিশে সোপর্দ করুন, না হয় নিচের যে কোনো নম্বরে যোগাযোগ করুন।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

বিনীত,
মোঃ জিল্লুর রহমান
০১৭১৬ ৯০৫২৯৪ (ওয়াটসঅ্যাপ)
০১৭৩১ ০০১১৭৭ (মাও: মোঃ ইব্রাহীম)

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাইদের জানাই পবিত্র ঈদুল আযহা মোবারক।
26/05/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাইদের জানাই পবিত্র ঈদুল আযহা মোবারক।

জামিয়ার ছাত্র সংসদের পক্ষ "আল-ইদ্রিস ঈদ সংখ্যা" বের হয়েছে। আল্লাহ সুবহানাহু কবুল করুন।
26/05/2026

জামিয়ার ছাত্র সংসদের পক্ষ "আল-ইদ্রিস ঈদ সংখ্যা" বের হয়েছে। আল্লাহ সুবহানাহু কবুল করুন।

21/05/2026

এলাকাবাসীর প্রতি বিশেষ অবগতি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সম্মানিত এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলিত বছর কোরবানির চামড়ার মূল্য অত্যন্ত কম হওয়ায় জামিয়ার পক্ষ থেকে কোরবানির চামড়া উত্তোলন করা হবে না। উল্লেখ্য, গত বছর চামড়া উত্তোলন করেও জামিয়ার আর্থিকভাবে কোনো লাভ হয় নাই।

জামিয়ার লিল্লাহ বোর্ডিংয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর তিন বেলা খাবারের ব্যবস্থা আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। অতীতে লিল্লাহ বোর্ডিংয়ের আয়ের একটি বড় অংশ কোরবানির চামড়া থেকে অর্জিত হতো।

তাই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে আপনারা সাধ্যানুযায়ী জামিয়ার লিল্লাহ বোর্ডিংয়ের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন—এটাই আমাদের আন্তরিক আবেদন।

আল্লাহ তাআলা আপনাদের দান-সদকা ও কোরবানি কবুল করুন এবং দ্বীনি খেদমতে অংশগ্রহণকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমীন।

ব্যাংক একাউন্ট:
ব্যাংকের নাম : Al Arafah Islami Bank Limited,
শাখা : Laldigirpar Baranch (015912509)
একাউন্ট নাম: DARUL ULUM HEMU MADRASHA
একাউন্ট নম্বর : 0041120052095 (Saving)

বিকাশ (পার্সোনাল):
০১৭১৬ ৯০৫২০৪

— কর্তৃপক্ষ
জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু

বাইতুল্লাহর মুসাফির আলহামদুলিল্লাহ! জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু-এর স্বনামধন্য মুহতামিম মুফতি জিল্লুর রহমান কাসেমী ...
17/05/2026

বাইতুল্লাহর মুসাফির

আলহামদুলিল্লাহ! জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু-এর স্বনামধন্য মুহতামিম মুফতি জিল্লুর রহমান কাসেমী হাফিযাহুল্লাহ—অদ্য বেলা ০২:০০ ঘটিকার সময় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র হজ্জ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এ এক পরম সৌভাগ্য, এক অনন্য নিয়ামত, এক মহান আত্মিক সফর—যেখানে একজন বান্দা সাড়া দেন রবের আহ্বানে, শুভ্র সফেদ পোশাকে;
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ
দোয়া করি— আল্লাহ সুবহানাহু যেন এই পবিত্র সফরকে নিরাপদ ও বরকতময় করেন; হজ্জে মাবরুর নসিব করুন এবং সুস্থ-সালামতে আবারো আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
ربنا تقبل منه وأعده إلينا سالماً غانماً مقبول الحج

ইফতেতাহী দারস আগামী ০৫ এপ্রিল রবিবার ইনশাআল্লাহ।
02/04/2026

ইফতেতাহী দারস আগামী ০৫ এপ্রিল রবিবার ইনশাআল্লাহ।

Address

Hemu Madrasa
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু:

Shortcuts

Share