07/09/2026
*সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়*
এসএসসি পরীক্ষা সমাপ্তির পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে আসছেন কুশিয়ারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব অঞ্জন কান্তি দাস, কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব সামছুল আলম এবং কলেজের অফিস সহকারী জনাব অনুকূল চন্দ্র দাস।
এরই ধারাবাহিকতায় বাগলা হাফিজিয়া মাদ্রাসা, শাহজালাল একাডেমি, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা।