Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours

Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours বি.এড (সম্মান)
শিক্ষাবিজ্ঞান বিভাগ,
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। Others professional training is available for teachers

B.Ed. (Honours Professional) – 1st Year Admission Release Slip Result | Session: 2025–2026রিলিজ স্লিপের মেধা তালিকায় যার...
20/08/2026

B.Ed. (Honours Professional) – 1st Year Admission Release Slip Result | Session: 2025–2026
রিলিজ স্লিপের মেধা তালিকায় যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
নতুন শিক্ষাজীবন হোক জ্ঞান, সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে এক নতুন অধ্যায়ের সূচনা।সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

অভিনন্দন প্রিয় নবীন শিক্ষার্থীরা! ❤️
Welcome to Govt. Teachers’ Training College, Sylhet.

17/08/2026

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) কলেজের অ....

বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল–২০২৬ পবিত্র ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এ অনুষ্ঠ...
16/08/2026

বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল–২০২৬
পবিত্র ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এ অনুষ্ঠিত হলো বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল–২০২৬।
শিক্ষা বিভাগ সপ্তম ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বীর সঞ্চালনায় এবং বার্ষিক মিলাদ মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ (হাফি.), ইমাম ও খতিব, হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ, সিলেট এবং বিশেষ আলোচক ড. মোহাম্মদ মহিবুর রহমান, সহকারী অধ্যাপক (ইসলামী শিক্ষা), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাদ্রাসা, ঢাকা—মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, শান্তি ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে সময়োপযোগী, জ্ঞানগর্ভ ও হৃদয়গ্রাহী আলোচনা করেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজ, প্রফেসর মোছাঃ নীলুফার খানম, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক জনাব রিজওয়ানা মতিন-সহ কলেজের সকল শিক্ষক এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী-প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
নারী শিক্ষার্থী-প্রশিক্ষণার্থীদের জন্য পৃথকভাবে পর্দার মাধ্যমে বসার সুন্দর, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ ব্যবস্থা করা হয়, যা পুরো আয়োজনের ধর্মীয় আবহ ও শালীনতাকে আরও সমুন্নত করে।
পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। নারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজ, প্রফেসর মোছাঃ নীলুফার খানম, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক জনাব রিজওয়ানা মতিন-সহ সম্মানিত শিক্ষকবৃন্দ। অন্যদিকে, পুরুষ বিজয়ীদের হাতে প্রধান আলোচক হাফিজ মাওলানা আসজাদ আহমদ (হাফি.),-সহ উপস্থিত সম্মানিত অতিথি ও শিক্ষকবৃন্দ পুরস্কার তুলে দিয়ে তাঁদের উৎসাহিত করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি ও আলোচকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
সবশেষে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি, প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, পিতা-মাতা এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহান আল্লাহ আমাদের এই আয়োজন কবুল করুন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে আমাদের ব্যক্তি, পরিবার, শিক্ষা ও সামাজিক জীবনে ধারণ করার তাওফিক দান করুন।
আল্লাহুম্মা আমীন।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজ ম্যাডামের সাথে কলেজের সাবেক শিক্ষার্থীদের পক...
11/08/2026

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজ ম্যাডামের সাথে কলেজের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

09/08/2026

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটের নবনিযুক্ত অধ্যক্ষ অধ‍্যাপক ফৌজিয়া আজিজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয...

09/08/2026
অভিনন্দন ও শুভেচ্ছা 💐প্রফেসর ফৌজিয়া আজিজ অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট
06/08/2026

অভিনন্দন ও শুভেচ্ছা 💐

প্রফেসর ফৌজিয়া আজিজ
অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৩০...
30/07/2026

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল সমাপ্তির মধ্য দিয়ে এ বছরের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব রিজওয়ানা মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. নীলুফার খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ খসরু মাহমুদ,সহযোগী অধ্যাপক জনাব হাসিনা ফেরদৌস,সহযোগী অধ্যাপক জনাব উম্মে হাবিবা,সহকারী অধ্যাপক ও শিক্ষা বিভাগের প্রধান জনাব নিরঞ্জন চন্দ্র ভৌমিক,সহকারী অধ্যাপক জনাব শ্রী বিধান চক্রবর্তী,সহকারী অধ্যাপক জনাব মাহবুবুর রহমান রনি,প্রভাষক (শিক্ষা) জনাব সাদেকুর রহমান সাত্তার,প্রভাষক (শিক্ষা) জনাব আলী হোসেন।

উল্লেখ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন এবং শিক্ষার্থীদের পরিবেশনা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানের সূচনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলেজের প্রায় সকল শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাঁরা গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন এবং উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

প্রধান অতিথি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. নীলুফার খানম তাঁর বক্তব্যে আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটি, সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, বিচারকমণ্ডলী ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতি জনাব রিজওয়ানা মতিন তাঁর বক্তব্যে অধ্যক্ষ মহোদয়, কলেজ প্রশাসন, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, সহকর্মী শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার ফলেই এ ধরনের সফল, সুশৃঙ্খল ও প্রাণবন্ত আয়োজন সম্ভব হয়েছে।"

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নান্দনিক বোধ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬-এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ আয়োজন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় একটি স্মরণীয় সংযোজন হয়ে থাকবে।

বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান।সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর বার্ষিক ...
21/07/2026

বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী সকল বি.এড (অনার্স), বি.এড ও এম.এড (প্রফেশনাল) শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
প্রতিযোগিতাঃ
• কেরাত প্রতিযোগিতা
• হযরত মুহাম্মদ (সাঃ) এর সীরাতের ওপর প্রবন্ধ রচনা
• হামদ
• নাতে রাসূল (সাঃ)
গুরুত্বপূর্ণ তারিখ
• কেরাত, হামদ ও নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতাঃ ১১/০৮/২০২৬ খ্রি. থেকে ১৩/০৮/২০২৬ খ্রি.
• প্রবন্ধ জমাদানের শেষ সময়: ৩০/০৭/২০২৬ খ্রি.
• পুরস্কার বিতরণ: ১৬ আগস্ট ২০২৬ (বার্ষিক মিলাদ মাহফিলের দিন)
প্রত্যেক ইভেন্টে/বিষয়ে প্রথম ০৫ জন করে সর্বমোট ২০ জনকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে গবেষণাপত্র উপস্থাপনা অনুষ্ঠিত।আজ, ১৫ জুলাই ২০২৬ (বুধবার) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ...
15/07/2026

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে গবেষণাপত্র উপস্থাপনা অনুষ্ঠিত।

আজ, ১৫ জুলাই ২০২৬ (বুধবার) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর বি.এড. (অনার্স) তৃতীয় বর্ষ, ষষ্ঠ সেমিস্টারের English Paper-IV কোর্সের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শ্রী বিধান চক্রবর্তীর তত্ত্বাবধানে Research Paper Presentation অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুটি গবেষক দলের মোট ১০ জন শিক্ষার্থী “Language Learning through Literature” শীর্ষক দুটি গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁদের উপস্থাপনায় ভাষা শিক্ষায় সাহিত্যচর্চার গুরুত্ব, কার্যকারিতা এবং শিক্ষণ-শেখার প্রক্রিয়ায় এর বহুমাত্রিক প্রয়োগ ও সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছাঃ নীলুফার খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ শামীম খান, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব হাসিনা ফেরদৌস এবং সহযোগী অধ্যাপক জনাব উম্মে হাবিবা।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপনা গভীর আগ্রহের সঙ্গে উপভোগ করেন এবং দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি প্রফেসর মোছাঃ নীলুফার খানম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনার ভূয়সী প্রশংসা করেন, তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং গবেষণাধর্মী কার্যক্রমে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য কোর্স শিক্ষক ও গবেষণা সুপারভাইজার জনাব শ্রী বিধান চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের গবেষণাভিত্তিক একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে গবেষণাপত্র উপস্থাপনা পরিচালনা এবং গবেষকদের Research Profile উপস্থাপনের দায়িত্ব পালন করেন বি.এড. (অনার্স) দ্বিতীয় বর্ষ, তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী নাইমুল হাসিব আলভী, য়ূম্নাম লৈরিক, সাইমা জাহান স্মৃতি এবং অলখ সরকার।

এছাড়াও কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত থেকে গবেষকদের উৎসাহিত করেন এবং গবেষণাভিত্তিক একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলেন। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা, উপস্থাপনা সক্ষমতা এবং একাডেমিক চর্চাকে আরও বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Address

Government Teachers Training College
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+880821721344

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours:

Shortcuts

Share