হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা
Directions Website Contact the university

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা Hazrat Shahjalal Darussunnah Yakubiah Kamil Madrasah, Subhanighat, Sylhet, Bangladesh
Founder: Hazra

Hazrat Shahjalal Darussunnah Yakubiah Kamil Madrasah, Subhanighat, Sylhet, Bangladesh
Founder: Hazrat Allamah Abdul Latif Chowdhury Saheb Qiblah Fultali

*আলিম ১ম বর্ষের নবীণবরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত*সিলেটের সোবহানীঘাটস্থ *হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামি...
30/09/2026

*আলিম ১ম বর্ষের নবীণবরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত*

সিলেটের সোবহানীঘাটস্থ *হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায়* আলিম ১ম বর্ষ (সেশন ২০২৬-২৭) শিক্ষার্থীদের নবীণবরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি *আল্লামা মো. কমরুদ্দীন চৌধুরী*। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী*। তিনি নবীন শিক্ষার্থীদের সবক প্রদান এবং শেষে মুনাজাত পরিচালনা করেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ *মাওলানা মো. কুতবুল আলমের* সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মুহাদ্দিস *মাওলানা মারজানুর রহমান খান*, সহকারী অধ্যাপক *মাওলানা শাব্বির আহমদ* এবং সেকেন্ড মুহাদ্দিস *মাওলানা জাহাঙ্গীর আলম*।

অনুষ্ঠানের শুরুতে আলিম ১ম বর্ষের শিক্ষার্থী *জুনেদ আহমদ* পবিত্র কুরআন তেলাওয়াত এবং *ফাহিম আহমদ* হামদ পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি প্রভাষক *মাওলানা মো. জুয়েল আহমদ লতিফি*।

এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। *লতিফিয়া ছাত্র সংসদের* পক্ষ থেকে ভিপি *মোঃ মহরম আলী* ও অন্যান্য সদস্যরা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা তাদের নৈতিকতা, আদর্শ, জ্ঞানার্জন ও ইসলামী মূল্যবোধের আলোকে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
৩০.০৯.২০২৬ খ্রি.

28/09/2026
18/09/2026

🌿 লতিফিয়া ছাত্রাবাস

৩য় সাপ্তাহিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আগামীকাল লতিফিয়া ছাত্রাবাসের ৩য় সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়সমূহ হলো—

🔹 আলিম ২য় বর্ষ: বালাগাত ও মানতিক
🔹 ৮ম–১০ম শ্রেণি: গণিত
🔹 ৫ম–৭ম শ্রেণি: ইংরেজি

📌 বিশেষভাবে অবগতির জন্য

প্রতি শুক্রবার ইশার পর আমরা সকল ছাত্রের খাতা যাচাই করি—সাপ্তাহিক পরীক্ষার জন্য দায়িত্বশীল শিক্ষকগণ যে বিষয়গুলো পড়তে দিয়েছেন, ছাত্ররা সেগুলো খাতায় যথাযথভাবে লিখেছে কি না।

ইতোমধ্যে সকল ছাত্রের খাতা যাচাই করা হয়েছে। যারা নির্ধারিত বিষয়গুলো সম্পূর্ণ লিখতে পারেনি, তাদেরকে আগামীকাল সকাল ১০টার মধ্যে খাতায় লিখে দায়িত্বশীল শিক্ষককে দেখাতে হবে।

আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও ভালো ফলাফলের জন্য আমরা অভিভাবকের মতোই আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।

🤲 অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ

বার্ষিক পরীক্ষা অত্যন্ত নিকটে। তাই অনুগ্রহ করে আপনার সন্তানকে কোনো অজুহাতে সাপ্তাহিক পরীক্ষায় অনুপস্থিত থাকতে দেবেন না। নিয়মিত সাপ্তাহিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আরও সুন্দর ও কার্যকর হবে।

আপনাদের সহযোগিতা আমাদের প্রচেষ্টাকে আরও সফল করবে।

বিনীত
ড. মুহাম্মদ মুহিব্বুল্লাহ
হোস্টেল সুপার
লতিফিয়া ছাত্রাবাস, সোবহানীঘাট, সিলেট

অসুস্থ আব্দুল কাদির হুজুরকে দেখতে গেলেন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দআজ (১৭.০৯.২০২৬) হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াক...
17/09/2026

অসুস্থ আব্দুল কাদির হুজুরকে দেখতে গেলেন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ

আজ (১৭.০৯.২০২৬) হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহোদয় ও সহকারী অধ্যাপক মো. রেদ্বাউল করীম হুজুরসহ শিক্ষকবৃন্দ অসুস্থ সহকর্মী মো. আব্দুল কাদির হুজুরকে দেখতে যান। এ সময় তারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে জানা যায়, মো. আব্দুল কাদির হুজুরের শারীরিক অবস্থা আগের তুলনায় বর্তমানে কিছুটা উন্নতির দিকে। তিনি তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ তাঁর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

মহান আল্লাহ তাআলা মাদ্রাসার প্রবীণ শিক্ষক মো. আব্দুল কাদির হুজুরকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন—আমিন।

ফাজিল (অনার্স) ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিতহযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ...
16/09/2026

ফাজিল (অনার্স) ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় ফাজিল (অনার্স) ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো: কুতুবুল আলম।

অনুষ্ঠানে ফাজিল (অনার্স) ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষত শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতির বিষয়ে তাগিদ দেওয়া হয়।

বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মারজানুর রহমান খান, মুহাদ্দিস হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক হযরত মাওলানা ইউনুছ আহমদ ও অন্যান্য আসাতিযায়ে কিরাম। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সবক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করা হয়। প্রধান অতিথি মহোদয়ের দুআ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বি...
11/09/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬
এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ কুতবুল আলম সাহেব,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ শাহ এমরান সাহেব, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,সিলেট বিভাগীয় কার্যালয়, অত্র মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মারজানুর রহমান খান সাহেব, প্রধান ফকিহ ডক্টর মোহাম্মদ মুহিব্বুল্লাহ সাহেব, সহযোগী অধ্যাপক হযরত মাওলানা রেদ্বাউল করিম সাহেব সহ আসাতিযায়া কেরামগণ, উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা এর অংশ ছিল ক্বিরাত,হামদ, নাত,গজল, ইসলামী সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তব্য,যারা অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছেন তাদের ভবিষ্যৎ জীবনে আরো ভালো ফলাফল অর্জন করবে এই আশা থাকবে, আর যারা অংশগ্রহণ করেছেন পুরস্কৃত হন নাই মন খারাপ করার কিছু নেই ভবিষ্যতে তোমরাও একদিন সফলতা অর্জন করতে পারবে আর যারা অংশগ্রহণ করেন নাই আগামী দিনে তোমাদের অংশগ্রহণের মাধ্যমে সফলতা অর্জন করার জন্য আহ্বান রইল। এর একাংশ।
১০.০৯.২০২৬ খ্রি.

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সোবহানীঘাট, সিলেটে সহীহ বুখারী শরীফের দারস প্রদান করছেন মুরশিদে বরহ...
08/09/2026

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সোবহানীঘাট, সিলেটে সহীহ বুখারী শরীফের দারস প্রদান করছেন মুরশিদে বরহক, শায়খুল হাদীস আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

০৭ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী
সোবহানীঘাট, সিলেট।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ কেরাত,হামদ,নাত,গ...
07/09/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬
কেরাত,হামদ,নাত,গজল,সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এর একাংশ।
০৭.০৯.২০২৬ খ্রি.

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার লতিফিয়া ছাত্রাবাসের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রত...
05/09/2026

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার লতিফিয়া ছাত্রাবাসের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রত্যেক সপ্তাহের শনিবার ৫ম শ্রেণি থেকে আলিম ২য় বর্ষের ছাত্রদের সাপ্তাহিক মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয় এবং পুরো মাসের ফলাফলের ভিত্তিতে শ্রেণিভিত্তিক ১ম স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হবে।

সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার সাপ্তাহিক মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বি.দ্র.: ছাত্রাবাসে আলিম ১ম বর্ষে ভর্তি নেওয়া হচ্ছে।
ভর্তির জন্য যোগাযোগ করুন: ০১৭৪৬৪৪৬৮৭৯, ০১৭৭৬০০৩৭৪৬

০৫ সেপ্টেম্বর, শনিবার
লতিফিয়া ছাত্রাবাস সোবহানীঘাট
সিলেট।

সকলের উপস্থিতি কামনা করছি
24/08/2026

সকলের উপস্থিতি কামনা করছি

Address

Subhanighat
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা:

Shortcuts

Share