Crush and Confession-Sylhet Agricultural University

Directions

Crush and Confession-Sylhet Agricultural University Where hearts speak their secrets and love finds its voice, সো প্রিয়তমাকে মনের কথা লিখতে চাইলে আমাদের ইনবক্সে করতে পারেন।

Confession no: 118 প্রেরক: অপরিচিত কেউ (গণিত বিভাগ)প্রাপক: Pushpita Chakraborty (AEBS-15)প্রিয় পুষ্পিতা,তুমি বলে সম্বোধন...
06/09/2026

Confession no: 118

প্রেরক: অপরিচিত কেউ (গণিত বিভাগ)
প্রাপক: Pushpita Chakraborty (AEBS-15)

প্রিয় পুষ্পিতা,

তুমি বলে সম্বোধন করছি, আশা করি বেয়াদবি মনে করবে না।

তোমাকে প্রথম দেখেছিলাম ফেসবুকে। বারবার সাজেশনে আসতে দেখে একসময় কৌতূহলবশত প্রোফাইলে ঢুকেছিলাম—আর সেই একবার দেখাতেই তোমার প্রতি ভালো লাগা কাজ করে। প্রথমে ভেবেছিলাম, এটা হয়তো সাময়িক মোহ। কিন্তু সময়ের সঙ্গে বুঝলাম, এটা তার চেয়ে অনেক বেশি কিছু।

তথাকথিত প্রেম-ভালোবাসা তেমন আসেনি জীবনে।

যদি তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পেতাম, তাহলে আমার থেকে ভাগ্যবান কেউ হতো না। তুমি কি আমার হাতটি ধরবে?

কখনো যদি আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো
কখনো যদি হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো।

কথা দিলাম, তোমার হাত কখনো ছাড়ব না।

Confession no: 117Confession for: সেই মায়াবতী মেয়েটার জন্য… তোমাকে প্রথম দেখেছিলাম TSC থেকে হলের দিকে যাওয়ার রাস্তায়। এর...
06/09/2026

Confession no: 117
Confession for: সেই মায়াবতী মেয়েটার জন্য…

তোমাকে প্রথম দেখেছিলাম TSC থেকে হলের দিকে যাওয়ার রাস্তায়। এর আগেও তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু সেদিনই প্রথমবার তোমার মুখটা দেখেছিলাম। আর সত্যি বলতে, তোমাকে দেখার পর আমি কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলাম। মনে হচ্ছিল—একটা মানুষ এতটা cute কীভাবে হতে পারে!
সেদিন তোমার থেকে চোখ সরাতেই যেন ভুলে গিয়েছিলাম। হয়তো তোমার কাছে ব্যাপারটা একদমই সাধারণ লাগছে, কিন্তু আমার কাছে সেই মুহূর্তটা আজও অনেক বিশেষ। তোমাকে Facebook-এ অনেকবার request দিয়েছিলাম। তুমি accept করোনি। এমনকি কয়েকবার নতুন ID খুলেও request দিয়েছি—কিন্তু কোনোবারই তোমার কাছে পৌঁছাতে পারিনি।
তাই শেষ পর্যন্ত বাধ্য হয়েই এই confession-এর আশ্রয় নিলাম।
তোমার ছবিটা zoom করতে চাইনি, তাই mark করে দিলাম। জানি না, তুমি কখনো আমার এই ভালো লাগাটাকে, আমার এই অনুভূতিটাকে গ্রহণ করবে কি না। সত্যি বলতে, তোমার কাছে আমার কোনো চাওয়া নেই—শুধু এতটুকু বলতে চেয়েছিলাম, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে দেখার অপেক্ষাটা একটুও কমেনি।
হয়তো তুমি কখনো খেয়ালই করো না, কেউ একজন দূর থেকে তোমাকে দেখার জন্য অপেক্ষা করে থাকে। হয়তো তোমার কাছে আমি সম্পূর্ণ অপরিচিত একজন। তবুও আমার চোখে তুমি সেই একই নরম, ভদ্র আর মায়াবী মেয়েটা—যাকে প্রথম দেখাতেই আমার চোখ আটকে গিয়েছিল।
জানি না এই confession তোমার কাছে পৌঁছাবে কি না, কিংবা পৌঁছালেও তোমার মনে কোনো অনুভূতি তৈরি করবে কি না।
তবুও একটা কথা বলতে চাই
তোমাকে পাওয়ার চেয়েও, তোমাকে ভালো লাগার অনুভূতিটাই আমার কাছে সুন্দর। আর সেই ভালো লাগাটা আজও ঠিক প্রথম দিনের মতোই আছে।

Confession no : 116From:সিনিয়র  কনফেশন টা আপনার পর্যন্ত যাবে কি না জানি তবে আমি আশাবাদী হয়ত আপনি দেখবন।আপনাকে ফাস্ট দেখে...
26/08/2026

Confession no : 116

From:সিনিয়র
কনফেশন টা আপনার পর্যন্ত যাবে কি না জানি তবে আমি আশাবাদী হয়ত আপনি দেখবন।
আপনাকে ফাস্ট দেখেছিলাম ওয়াল্ড কাপের রাতে।আপনার পাশে দাড়িয়ে ছিলাম।যখন ফাস্ট দেখেছিলাম চোখ সরাতে পারি না।অনেক বার দেখেছি আপনাকে,এভাবে অনুমতি না নিয়ে দেখা হয়ত ঠিক হয় নাই।যখন স্পেন বিজয়ী হয়েছিল আমি উল্লাস করেছিলাম আর এটা দেখে রাগে আমার দিকে বার বার তাকাচ্ছিলেন ব্যাপারটা খুব ফানি ছিল।তারপর আপনাকে দেখছি টিএসসির সামনে।এর পর অনেক খুজেছি কিন্তু পাই নাই।বাই দা ওয়ে আপনার হাসিটা সুন্দর।
হয়ত দেখা হবে কোনো এক সুন্দর বিকালে💐
(দুঃখিত আপনার আরও ভালো ছবি পাই নাই)

Confession No: 115To : প্রিয়তমা আমার(S)Sub : Apology postআমি সরি কথা গুছিয়ে বলতে পারছি না, অন্যদিন বলবো। আজকে আমি খুব কষ...
26/08/2026

Confession No: 115

To : প্রিয়তমা আমার
(S)
Sub : Apology post
আমি সরি কথা গুছিয়ে বলতে পারছি না, অন্যদিন বলবো। আজকে
আমি খুব কষ্টে আছি। তোমাকে আমি অনেক ভালোবাসি। আজ আমি তোমার ব্লকে। এত কঠিন তুমি আমার প্রতি কেন। আমাকে ব্লক করে বাইরে ঘুরতে যাও আর আমি তোমার সাথে কথা না বলতে পেতে কতদিন না খেয়ে পড়ে আছি অসুস্থ। তোমাকে পেতে আমি দুনিয়া উজাড় করে ফেলতে রাজি। আমি অনেক খারাপ। অনেক অন্যায় করেছি তোমার সাথে। বিশ্বাস কর আমার জীবনের কসম তোমাকে খুবববববব ভালোবাসি। তুমি আমার থেকে এভাবে দুরে থাকলে আমার আত্ম*হত্যা করা ছাড়া আর উপায় থাকবে না। আমার জীবন তোমাতেই সীমাবদ্ধ। তোমার পায়ে পরি দয়া করে। কথা বলো আমার সাথে। তোমার জন্য মরিয়া হয়ে আছি। সরি, আমি ওরে নোটিস করানোর জন্য এইখানে মেসেজ দিছি।
আমার ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে এই কষ্ট আর নিতে পারছি না। দয়া করে কথা বলো আমার সাথে।

# to AET girl

Confession no : 114 Ali Muhammad Masud ভাইয়া,হয়তো আপনি কোনো দিন জানবেন না, কিন্তু আমার ভালোলাগার শুরুটা হয়েছিল আমাদের ...
29/07/2026

Confession no : 114

Ali Muhammad Masud ভাইয়া,

হয়তো আপনি কোনো দিন জানবেন না, কিন্তু আমার ভালোলাগার শুরুটা হয়েছিল আমাদের লাইব্রেরিতে।
প্রথম যেদিন দেখেছিলাম, আপনি বিসিএসের বই সামনে রেখে খুব মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিলেন। চারপাশে কী হচ্ছে, কে আসছে-যাচ্ছে—এসব যেন আপনার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ ছিল না। সেই মনোযোগ, সেই একাগ্রতাই প্রথম আমার নজর কেড়েছিল।
এরপর থেকে লাইব্রেরিতে গেলেই অজান্তেই খুঁজতাম—আজ কি আপনি এসেছেন? বেশিরভাগ সময়ই দেখতাম, হয় বিসিএসের বই, নয়তো দৈনিক পত্রিকা নিয়ে ডুবে আছেন। তখন বুঝিনি, স্বপ্নের পেছনে এভাবে ছুটে চলা মানুষগুলো একদিন সত্যিই তাদের গন্তব্যে পৌঁছে যায়।
কয়েক দিন আগে জানতে পারলাম, আপনি ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। অর্থাৎ খুব শিগগিরই দেশের একজন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। তখন মনে হলো, লাইব্রেরির সেই নীরব মানুষটার গল্পটা সত্যিই সুন্দর ছিল।
আপনি হয়তো আমাকে কোনো দিন দেখেননি, চিনবেনও না। কিন্তু দূর থেকে একজন মানুষের পরিশ্রম, শৃঙ্খলা আর স্বপ্নকে সত্যি হতে দেখার অনুভূতিটা অন্য রকম।
এই পোস্টটার উদ্দেশ্য কোনো উত্তর পাওয়া নয়। শুধু বলতে চেয়েছি—লাইব্রেরিতে পত্রিকায় ডুবে থাকা মানুষটাকে একদিন নীরবে ভালো লেগেছিল, আর আজ তার সাফল্যে সত্যিই ভালো লাগছে।
যদি কখনো এই লেখাটা আপনার চোখে পড়ে, তাহলে একজন অচেনা মানুষের শুভকামনাটা গ্রহণ করবেন।
অভিনন্দন, ভবিষ্যৎ ম্যাজিস্ট্রেট। আপনার জীবন আরোও সাফল্যমণ্ডিত হোক।

Confession no:113To:ক্লাসের শান্তশিষ্ট সিলেটিFrom:তোমার আশেপাশে ঘুরঘুর করা কেউ একজনতোমাকে প্রথম দেখার পর থেকেই কেন জানি ...
26/06/2026

Confession no:113

To:ক্লাসের শান্তশিষ্ট সিলেটি
From:তোমার আশেপাশে ঘুরঘুর করা কেউ একজন

তোমাকে প্রথম দেখার পর থেকেই কেন জানি আলাদা একটা অনুভূতি কাজ করে। একই ক্লাসে থেকেও কখনো সাহস করে কিছু বলা হয়নি। তোমার হাসি, কথা বলার ভঙ্গি, আর ছোট ছোট বিষয়গুলো অজান্তেই ভালো লাগতে শুরু করেছে।

হয়তো তুমি জানো না, কিন্তু ক্লাসে তোমাকে দেখলেই দিনটা একটু ভালো লাগে। অনেকদিন ধরে মনের কথাটা লুকিয়ে রেখেছি, অনেক দিন তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি।কিন্তু তুমি পাত্তাই দাও না।তাই আজ এই কনফেশনের মাধ্যমে এটাই বলতে চাই তুমি কি আমার হবে??

যদি কখনো এই লেখাটা তোমার চোখে পড়ে, জেনে রেখ তোমার ক্লাসেরই একজন তোমাকে নিঃশব্দে পছন্দ করে। ❤️

ইতি,
তোমার ক্লাসের এক গোপন ভক্ত। 🌸

Confession no: 112To: অপরিচিতা (নাম জানিনা)From: নাম প্রকাশে অনিচ্ছুক।আসসালামু আলাইকুম অপরিচিতা।গত ৫ জুন, শুক্রবার বিকেল...
26/06/2026

Confession no: 112

To: অপরিচিতা (নাম জানিনা)
From: নাম প্রকাশে অনিচ্ছুক।

আসসালামু আলাইকুম অপরিচিতা।
গত ৫ জুন, শুক্রবার বিকেলে সাদাপাথর আপনাকে প্রথমবার দেখেছিলাম। কি অপরুপ সুন্দর আপনার হাসি। সাদাপাথরের ধবধবে সাদা পানির মাঝে আপনার ঝলঝল হাসি আমাকে থমকে দিয়েছিলো।
প্রথম দেখায় পাথর আর পানির মধ্যে মনে হচ্ছিলো কোন মানুষ নয়, যেনো একটা পরী বসে আছে।প্রকৃতির রূপ আমি বহুবার বহুকাল যাবত দেখেছি, কিন্তু প্রকৃতিতে জীবন্ত পাখি আমি এবারই প্রথম দেখলাম।

আপনার নাম, ঠিকানা কিছুই জানি না। দূর থেকে কয়েকবার দেখেছি। জানি ইচ্ছাকৃতভাবে একাধিক বার কোন নারীকে দেখা ঠিক না। আমি এভাবে দেখি ও না। কিন্তু পাপ হবে জেনে ও আপনার দিকে বার বার চোখ যাচ্ছিলো। হাজার চেষ্টা আমার চোখগুলো কে আটকাতে পারছিলো না। জানি না আপনি এই লেখাটি পড়বেন কি না। না পড়লে ও আফসোস নেই। কারণ আপনাকে নিয়ে লেখার মতো শব্দ আমার কি-বোর্ডে নাই। লেখলে ও অনেক কম হবে।

আপনি সবসময় ভালো থাকুন। কোন অশুভ ছায়া যেনো আপনাকে স্পর্শ না করে এটাই দোয়া করি।

বি:দ্র: জানি আপনার ছবি তুলা ঠিক হয় নি। এজন্য ক্ষমা চাচ্ছি। ছবিটা ইচ্ছাকৃত তুলা হয় নি। নিজের ছবি তুলতে গিয়ে পিছনে আপনাকে আবিস্কার করলাম।

Confession no :111To: Tanha (Dvm 30)From: One from dvm28 Tumake majhe majhe cafeteria te Dekhi ,Valo lge hashi ta hasba ...
26/06/2026

Confession no :111
To: Tanha (Dvm 30)
From: One from dvm28

Tumake majhe majhe cafeteria te Dekhi ,Valo lge hashi ta hasba tumr hash*te Ekta innocent Maya ase pure not fake , well behaved , Santo Ekta well maintained girl , Tumake koyekdin age kono Ekta vivar age porte dekhchilm nich tolay tensed ar stressed lgchilo eto stress nio na dvm evabhe jabe ,spark haraiyo na jibon enjoy Korte sikho ..tumader final hoyto suru hobe best of luck and be happy and healthy ..kisu Hobe na jni just to tell you that you're precious. Onkke dekhechi tumr face e Ekta alada Maya ache singdho shanto mayamoyi resting..so Valo Koro life e happy thako Dua roilo!
Dure theke tumar well wisher.💌

Confession No: 110To : shifaFrom: tomar porichito keu🖤"অনেকদিন ধরেই একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। জানি...
26/06/2026

Confession No: 110
To : shifa
From: tomar porichito keu🖤

"অনেকদিন ধরেই একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। জানি না তুমি কীভাবে নেবে, তবুও আর নিজের কাছে লুকিয়ে রাখতে পারছি না। তোমার সঙ্গে কথা বলা, তোমার হাসি, তোমার ছোট ছোট ব্যাপারগুলো—সবকিছুই অজান্তেই আমার কাছে অনেক স্পেশাল হয়ে গেছে। হয়তো এটা ভালো লাগা, হয়তো তার থেকেও বেশি কিছু। আমি শুধু চাই তুমি সত্যিটা জানো। যদি তোমার অনুভূতিও একই রকম হয়, তাহলে খুব ভালো লাগবে। আর যদি না-ও হয়, তবুও তোমার প্রতি আমার সম্মান সবসময় একই থাকবে। ❤️"

Confession no:109২৪–২৫ সেশনের অ্যাডমিশনের দিনটার কথা আজও মনে আছে। সেদিন এগ্রি বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলে তুমি।...
06/06/2026

Confession no:109

২৪–২৫ সেশনের অ্যাডমিশনের দিনটার কথা আজও মনে আছে। সেদিন এগ্রি বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলে তুমি। চারপাশে অনেক মানুষ ছিল, অনেক মুখ ছিল, কিন্তু জানি না কেন, আমার চোখটা বারবার তোমার দিকেই চলে যাচ্ছিল হয়তো তোমার কাছে সেটা খুব সাধারণ একটা দিন ছিল। কিন্তু আমার কাছে সেই দিনের একটা ছোট্ট মুহূর্ত আজও রয়ে গেছে। সময়ের সাথে অনেক কিছু ভুলে গেছি, অনেক মুখও মনে নেই। অথচ তোমাকে প্রথম দেখার দৃশ্যটা এখনো স্পষ্ট মনে আছে।তোমার চোখদুটো কেন জানি আলাদা লেগেছিল। খুব বেশি কিছু না, শুধু একটা শান্ত চাহনি। মনে হয়েছিল, তাড়াহুড়োর ভিড়ের মাঝেও তুমি নিজের মতো করেই হাঁটছিলে। সেই চাহনিটা কয়েক সেকেন্ডের বেশি দেখিনি, তবুও অদ্ভুতভাবে মনে গেঁথে গেছে আর তোমার চুল... বাতাসে হালকা নড়ে উঠছিল। বিষয়টা হয়তো খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ জিনিসটাই কেন জানি সুন্দর লেগেছিল। কিছু দৃশ্য থাকে, যেগুলোর বিশেষ কোনো কারণ থাকে না, তবুও সেগুলো মনে থেকে যায়।আমি তোমার সম্পর্কে তেমন কিছু জানি না। জানি না তোমার প্রিয় গান কী, কী তোমাকে হাসায়, কিংবা কী তোমাকে কষ্ট দেয়। কিন্তু এটুকু জানি, তোমাকে দেখলে মনটা অকারণেই ভালো হয়ে যায় অনেকবার ভেবেছি, কেন ভালো লাগে? কোনো উত্তর পাইনি। হয়তো তোমার হাসি, হয়তো তোমার চোখের মায়া, হয়তো বাতাসে উড়ে যাওয়া কয়েকটা চুল, কিংবা হয়তো সবকিছু মিলিয়েই তুমি।নদী, তুমি হয়তো কোনোদিন জানবেও না যে এগ্রি বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়া তোমার সেই ছোট্ট মুহূর্তটা কারও কাছে এত সুন্দর একটা স্মৃতি হয়ে আছে। তবুও লিখে রাখলাম। কারণ সব অনুভূতির শেষ পর্যন্ত পৌঁছানো লাগে না; কিছু অনুভূতি শুধু মনে থাকলেই সুন্দর। 🌸🤍

Address

Sylhet Agricultural University
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush and Confession-Sylhet Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share