Department of CSE, Sylhet International University

Department of CSE, Sylhet International University This page is maintained directly by the Department of Computer Science & Engineering (CSE), SIU. This is the official page for Dept.

of CSE, Sylhet International University.

25/08/2026

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল ২৬ আগস্ট ২০২৬ (১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি), বেলা ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য অনুরোধ করা হলো।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম স্যার 𝗨𝗚𝗖–𝗛𝗘𝗔𝗧 প্রকল্পের আওতায় আয়োজিত দুই ...
23/08/2026

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম স্যার 𝗨𝗚𝗖–𝗛𝗘𝗔𝗧 প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপ, “𝗩𝗶𝗰𝗲-𝗖𝗵𝗮𝗻𝗰𝗲𝗹𝗹𝗼𝗿𝘀’ 𝗗𝗶𝗮𝗹𝗼𝗴𝘂𝗲: 𝗦𝗵𝗮𝗽𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗙𝘂𝘁𝘂𝗿𝗲 𝗼𝗳 𝗛𝗶𝗴𝗵𝗲𝗿 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻” শীর্ষক জাতীয় পর্যায়ের সংলাপে অংশগ্রহণ করেন। ✨

২১ আগস্ট ২০২৬, সাভারের BRAC CDM-এ অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ জাতীয় সংলাপে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়–শিল্পখাতের সহযোগিতা, ডিজিটাল রূপান্তর এবং স্নাতকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা মতবিনিময় করেন।

দেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপান্তর নিয়ে এই গুরুত্বপূর্ণ জাতীয় সংলাপে আমাদের মাননীয় উপাচার্য স্যারের অংশগ্রহণ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য গর্ব ও সম্মানের। 🎓🌟

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সময়োপযোগী রূপান্তরের এই জাতীয় উদ্যোগে স্যারের অংশগ্রহণ, তাঁর দূরদর্শী নেতৃত্ব, একাডেমিক অভিজ্ঞতা এবং শিক্ষার উৎকর্ষের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। স্যারের নেতৃত্বে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে আরও এগিয়ে যাবে এবং জাতীয় উচ্চশিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ✨

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (𝗖𝗦𝗘) বিভাগ-এর পক্ষ থেকে মাননীয় উপাচার্য স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Intra University Reels Contest 2026Deadline: 31 August, 2026.
21/08/2026

Intra University Reels Contest 2026
Deadline: 31 August, 2026.

🎬 Announcement!

Turn your ideas into short stories and show us your creativity to win exciting rewards! The CSE Society, Sylhet International University invites all creative minds to join the Intra University Reels Contest 2026, with a submission deadline of 31 August 2026.

Submit your entries now via the
registration link:

https://forms.gle/J8cTctzLQYda1RAw7

Rulebook : https://www.facebook.com/share/p/14oj65RFbLP/

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে অনুষ্ঠিত ২ দিনব্যাপী 𝗖++ 𝗕𝗼𝗼𝘁𝗰𝗮𝗺𝗽...
20/08/2026

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে অনুষ্ঠিত ২ দিনব্যাপী 𝗖++ 𝗕𝗼𝗼𝘁𝗰𝗮𝗺𝗽 সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুটক্যাম্পের শেষ দিনে শিক্ষার্থীরা C++ প্রোগ্রামিং, প্রবলেম সলভিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাতে-কলমে শেখার সুযোগ পায়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, শেখার আগ্রহ এবং সমস্যা সমাধানের প্রতি উৎসাহ শেষ দিনের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই সফল আয়োজন বাস্তবায়নে সার্বক্ষণিক দিকনির্দেশনা, পরামর্শ ও সহযোগিতার জন্য CSE বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এবং SIU Competitive Programming Club-এর সভাপতি জনাব মো. উমর ফারুক জাহাঙ্গীর স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একই সঙ্গে CSE বিভাগের প্রভাষক ও SIU Competitive Programming Club-এর মেন্টর জনাব জি. এম. আব্দুল্লাহ আল-কাফি স্যারের প্রতি বিশেষ ধন্যবাদ। বুটক্যাম্পের দুই দিন তিনি দক্ষতার সঙ্গে ইনস্ট্রাক্টর হিসেবে C++ এবং Competitive Programming-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেছেন।

SIU Competitive Programming Club Committee-এর সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা, সমন্বয় এবং নিরলস প্রচেষ্টা পুরো আয়োজনকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

বুটক্যাম্পে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভকামনা। শেখার এই যাত্রা অব্যাহত থাকুক।

Intra University Reels Contest 2026 🎥
19/08/2026

Intra University Reels Contest 2026 🎥

🎬 INTRA UNIVERSITY REELS CONTEST 2026 🎬

Unleash your creativity, showcase your storytelling skills, and let your talent shine! The CSE Society, Sylhet International University proudly invites all students to participate in the Intra University Reels Contest 2026.

🏆 Exciting prizes await the winners:
🥇 1st Place – Headset
🥈 2nd Place – AirPods
🥉 3rd Place – Mini Speaker

This is your opportunity to turn your ideas into impact and gain recognition across the university community. Create, inspire, and compete for glory!

📌 Let your reel speak louder than words.

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো 𝗖++ 𝗕𝗼𝗼𝘁𝗰𝗮𝗺𝗽-এর ১ম দিন!আজ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো স...
18/08/2026

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো 𝗖++ 𝗕𝗼𝗼𝘁𝗰𝗮𝗺𝗽-এর ১ম দিন!

আজ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো সিএসই ডিপার্টমেন্টের 𝗖++ 𝗕𝗼𝗼𝘁𝗰𝗮𝗺𝗽-এর প্রথম দিন!

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এবং স্কুল অফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন জনাব খালেদ হোসেন স্যার। স্যারের দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য শিক্ষার্থীদের প্রোগ্রামিং যাত্রায় দারুণ উৎসাহ জুগিয়েছে।

প্রথম দিনের লার্নিং ও প্রবলেম সলভিং সেশনটি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করেছেন সিএসই বিভাগের প্রভাষক জনাব জি. এম. আব্দুল্লাহ আল-কাফি স্যার। ১ম বর্ষ ২য় সেমিস্টার ও ২য় বর্ষ ১ম সেমিস্টারের (1-2 & 2-1) শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সেই সাথে পুরো ইভেন্টটি সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিল CP Club Committee & Volunteers, যাদের নিরলস পরিশ্রমে প্রথম দিনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রথম দিনেই সবার মাঝে যে শেখার আগ্রহ দেখা গেছে, তা সামনে আরও দারুণ সেশনের ইঙ্গিত দিচ্ছে। 𝗖++ 𝗕𝗼𝗼𝘁𝗰𝗮𝗺𝗽 আয়োজনে সার্বক্ষণিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

18/08/2026

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই সোসাইটির পক্ষ থেকে মাননীয় উপাচার্য, প্রফেসর ড. মো. আশরাফুল আলম স্যারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সোসাইটির পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাঁকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এসআইইউ সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, ক্লাবের সভাপতি জনাব মো. উমর ফারুক জাহাঙ্গীর স্যার; এসআইইউ সিএসই বিভাগের প্রভাষক, ক্লাব ট্রেজারার অর্ণব দেবনাথ স্যার,সিসএসই বিভাগের প্রভাষক ও ক্লাব মেন্টর: অনির্বাণ চন্দ স্যার, সিসএসই বিভাগের প্রভাষক ও ক্লাব মেন্টর: হাসান জামি স্যার; সহ-সভাপতি তারেক রহমান; সাধারণ সম্পাদক: সালমান অাহমদ এবং ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য সোসাইটির লক্ষ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা, নেতৃত্বগুণের বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সিএসই সোসাইটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিক অগ্রগতি ও ভবিষ্যৎ সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জ্ঞাপন করেন এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

মাননীয় উপাচার্যের প্রজ্ঞাপূর্ণ পরামর্শ, অনুপ্রেরণা ও নিরন্তর সহযোগিতা সোসাইটির কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

মাননীয় উপাচার্যের প্রতি আমরা গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জ্ঞাপন করছি।

17/08/2026
শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও সমস্যা সমাধানের দক্ষতা আরও উন্নত করতে SIU Competitive Programming Club (SIUCPC) আয়োজন করতে য...
17/08/2026

শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও সমস্যা সমাধানের দক্ষতা আরও উন্নত করতে SIU Competitive Programming Club (SIUCPC) আয়োজন করতে যাচ্ছে 𝗖++ 𝗕𝗼𝗼𝘁𝗰𝗮𝗺𝗽।

এই সময়োপযোগী উদ্যোগের জন্য 𝗦𝗜𝗨𝗖𝗣𝗖-কে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

📌 বুটক্যাম্পে থাকছে:
• C++ Basics to Advanced Concepts
• Problem Solving & Practice
• Interactive Sessions & Doubt Clearing
• Competitive Programming Tips & Contests

📍𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝘃𝗲 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗶𝗻𝗴 𝗟𝗮𝗯, 𝗦𝗜𝗨

CSE বিভাগের শিক্ষার্থীদের জন্য এই বুটক্যাম্প হতে পারে দক্ষতা উন্নয়ন ও Competitive Programming-এর প্রস্তুতির একটি কার্যকর সুযোগ। আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করার প্রত্যাশা রইল।

16/08/2026

The SIU CSE Society recently had the honor of paying a courtesy visit to our respected Treasurer, Professor Nitai Chandra Chanda sir, Treasurer, Sylhet International University ; presenting him with a bouquet as a token of our deepest respect and appreciation.

The delegation was proudly represented by Mr. Md. Umor Faruk Jahangir sir, Assistant Professor, Head of the CSE Department, and President of the SIU CSE Society; Arnob Debnath sir, Lecturer and Treasurer of the society; alongside Anirban Chanda sir and Hasan Zami sir, Lecturers and Mentors of the CSE society; along with Tareque Rahman, Vice President; Salman Ahmed, General Secretary; and our dedicated executive members.

During the meeting, Treasurer sir shared his uplifting motivation for the SIU CSE Society's upcoming events and community-building activities, offering his enthusiastic support for our journey ahead.

Address

Shamimabad, Bagbari
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 23:45
Tuesday 10:00 - 23:45
Wednesday 10:00 - 23:45
Thursday 10:00 - 23:45
Friday 14:30 - 23:45
Saturday 10:00 - 23:45
Sunday 10:00 - 23:45

Alerts

Be the first to know and let us send you an email when Department of CSE, Sylhet International University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of CSE, Sylhet International University:

Shortcuts

Share