Talamije Islamia Sylhet Government Alia Madrasah

Talamije Islamia Sylhet Government Alia Madrasah তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা

25/08/2026
স্মৃতির পাতায় প্রিয় দুই মুখআলিয়া তালামীযের সাবেক পরিচিত দুই মুখ।২০১৯–২০২০ সেশনের সংগ্রামী সভাপতি আশিকুর রহমান ও সম্পাদক ...
24/08/2026

স্মৃতির পাতায় প্রিয় দুই মুখ
আলিয়া তালামীযের সাবেক পরিচিত দুই মুখ।
২০১৯–২০২০ সেশনের সংগ্রামী সভাপতি আশিকুর রহমান ও সম্পাদক ছাত্রনেতা কাওছার হামিদ সাজু।
আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দান করুন বারাকাল্লাহু ফি হায়াতি।
পরিশেষে, আলিয়া তালামীযে বিগত দিনে যারা নিষ্ঠা, শ্রম ও ত্যাগের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, সেই সকল সাবেক নেতৃবৃন্দের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
আল্লাহ তাআলা সবাইকে সুস্বাস্থ্য, নেক হায়াত, ঈমানের দৃঢ়তা ও কল্যাণময় জীবন দান করুন। আমিন।

23/08/2026
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামিযে ইসলামিয়ার 'মুবারক র‌্যালির' সিলেট সরকারি আলিয়া মাদরাসা তালামিয এর পোস্টারিং এর ...
22/08/2026

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামিযে ইসলামিয়ার 'মুবারক র‌্যালির' সিলেট সরকারি আলিয়া মাদরাসা তালামিয এর পোস্টারিং এর কাজ সম্পন্ন।

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে 'মুবারক র‌্যালি' সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর অব্যাহতঈদে মীলাদুন্নবী (সা...
22/08/2026

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে 'মুবারক র‌্যালি' সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর অব্যাহত

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ২৬ আগস্ট, বুধবার, সিলেট নগরীতে 'মুবারক র‌্যালি' অনুষ্ঠিত হবে। র‌্যালি সফলের লক্ষ্যে দাওয়াতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এরই অংশ হিসেবে ১৭ আগস্ট, ২০২৬ ঈসায়ী, সোমবার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট সরকারি আলিয়া মাদরাসা সফর করেন।

এসময় প্রতিনিধি দলে ছিলেন র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, এম.সি কলেজ সভাপতি আবু সালেহ মামুন, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি আল আমিন আহমদ, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, প্রচার সম্পাদক আলবাব হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সাহেদ আহমদ, সদস্য জুনেদ আহমদ সহ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসান এর সাথে সাক্ষাৎ করেন।

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া’র মুবারক র‍্যালি সফল করার লক্ষ্যে সিলেট নগরীর চৌহাট্...
21/08/2026

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া’র মুবারক র‍্যালি সফল করার লক্ষ্যে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে বিশাল প্রচারণা দৃষ্টি নন্দন গেইট স্হাপন করা হয়েছে।
সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে মুবারক র‍্যালি সফল ও সার্থক হোক। 🌹🕌

প্রচারে—সিলেট সরকারি আলিয়া তালামীয।

তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার কাউন্সিল সম্পন্ন।আল-আমীন আহমদ সভাপতি, মো: মুজিবুর রহমান সাধারণ সম্পাদ...
12/08/2026

তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার কাউন্সিল সম্পন্ন।

আল-আমীন আহমদ সভাপতি, মো: মুজিবুর রহমান সাধারণ সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১২ আগস্ট, ২০২৬ ঈসায়ী, বুধবার, বাদ যোহর, নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে এ কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আরিফ হোসাইন সামাদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আল-আমীন আহমদ কে সভাপতি, মো: মুজিবুর রহমান কে সাধারণ সম্পাদক ও সাদিকুর রহমান কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি ইসমাইল হোসেন, শাহজাহান মোহাম্মদ আসাদ, সহ সাধারণ সম্পাদক জহিরুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক আলবাব হোসেন, প্রচার সম্পাদক আফনান উদ্দিন, সহ প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন সামী, কামরান হোসেন, অর্থ সম্পাদক এ কে এম নূরুল আলম, অফিস সম্পাদক হোসাইন আহমদ, মো: রেজাউর রহমান শিপু, মাছুম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাহেদ আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম আলী, রজব আহমদ রাজিব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওয়াহিদ শাহী, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বদর উদ্দিন আহমদ কামরান, আব্দুল গফফার লিমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: আওলাদ হোসেন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফুল হক চৌধুরী, জাবেদ আহমদ, এহসান করীম মাহবুব, সদস্য-
আবেদ মনোয়ার, বিলাল আহমদ, ফখরুল ইসলাম, সুহেল আহমদ, মো: সাইফুল ইসলাম সাজু, ফাহাদ আহমদ, জুনেদ আহমদ।

মাদ্রাসা ও ইসলামী শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী মাননীয় শিক্ষামন্ত্রী এহ...
09/08/2026

মাদ্রাসা ও ইসলামী শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা নোমান আহমদ ও জনাব গোলাম রাব্বানী।

৯ আগষ্ট ২০২৬ ঈসায়ী
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠনমারুফ আহমদ আহবায়ক, আরিফ হোসাইন সামাদ সদস্য সচ...
07/08/2026

সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠন
মারুফ আহমদ আহবায়ক, আরিফ হোসাইন সামাদ সদস্য সচিব

ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আগামী ১২ রবিউল আউয়াল সিলেটে 'মুবারক র‌্যালী' বের করবে। এদিকে র‌্যালী বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ৭ আগস্ট, শুক্রবার, সংগঠনের কেন্দ্রীয় সভায় কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন 'ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি সিলেট' ঘোষণা করেন।

‎তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ-কে আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ-কে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে রয়েছেন- যুগ্ম আহবায়ক- তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, সদস্য- সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু সায়ীদ মো. আশিক, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, শাবিপ্রবি সভাপতি জিবান আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, শাবিপ্রবি সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

Address

Govt. Aliasylhet. Talamij@gmail. Com
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Talamije Islamia Sylhet Government Alia Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Talamije Islamia Sylhet Government Alia Madrasah:

Shortcuts

Share