মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার
Directions Contact the university

মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার শায়খ আব্দুল্লাহ রহঃ'র পূণ্যস্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান!

মু জা হি দে আ'যম খতিবে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা শায়খ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামিয়ার এন...
08/09/2026

মু জা হি দে আ'যম খতিবে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা শায়খ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামিয়ার এনামী জলসায় আপনারা সাদর আমন্ত্রিত ।

 #দোয়ার_আবেদনমাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদরাসার সুনামধন্য মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শায়খ হিলাল আহমদ...
30/08/2026

#দোয়ার_আবেদন
মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদরাসার সুনামধন্য মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শায়খ হিলাল আহমদ হাফিযাহুল্লাহ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই'র উদ্দেশে আজ সকাল ১০ টায় রওয়ানা দিয়েছেন।

হযরতের পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার, ভক্ত ও মাদরাসা কর্তৃপক্ষ।

আল্লাহ তায়ালা হযরতকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমীন।

01/08/2026

প্রিয় ও সম্মানিত মুহতামিম, অভিভাবক ও আধ্যাত্মিক রাহবার, হযরত মাওলানা শায়খ হিলাল আহমদ (হাফিজাহুল্লাহ)-এর দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা কামনায় জামেয়ার সম্মানিত আসাতিযায়ে কেরাম এবং তালিবুল ইলমগণ বাদ যোহর থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে খতমে কুরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে ইউনুস ও খতমে না-রী সম্পন্ন করছেন। মহান আল্লাহ তাআলা যেন এই আমলসমূহ কবুল করে হযরতকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমীন।

মাওলায়ে হাক্বীক্বীর দরবারে শিফার প্রার্থনা — হযরত মুহতামিম (হাফিজাহুল্লাহ)-এর জন্য বিশেষ দোয়া।আসসালামু আলাইকুম ওয়া রা...
30/07/2026

মাওলায়ে হাক্বীক্বীর দরবারে শিফার প্রার্থনা — হযরত মুহতামিম (হাফিজাহুল্লাহ)-এর জন্য বিশেষ দোয়া।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জামেয়ার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদীস, হযরত মাওলানা শায়খ হিলাল আহমদ (হাফিজাহুল্লাহ) দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছেন। দেশের বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসা গ্রহণের পরও কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায়, এবার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার উদ্দেশ্যে গমনের জন্য ভিসা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, ভিসা হাতে এসে পৌঁছেছে।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করি—তিনি যেন হযরতের এই চিকিৎসাসফর সহজ, কল্যাণময় ও ফলপ্রসূ করে দেন। আল্লাহ তাআলা যেন তাঁকে পূর্ণ শিফা ও সুস্থতা দান করে আবার সুস্থ-স্বাভাবিক অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমীন।
মুহতামিম সাহেব‌‌‌ হাফিজাহুল্লাহর দ্রুত আরোগ্য কামনায় জামেয়ার আসাতিযায়ে কেরাম খতমে কোরআন শরীফ,খতমে বুখারী, খতমে ইউনুস ও খতমে না-রী-র উদ্যোগ গ্রহণ করেছেন।
আগামী শনিবার বিকেল ৩:০০ ঘটিকায় খতমসমূহ সমাপ্তির পর জামেয়ার জামে মসজিদে হযরতের শিফা কামনায় এক
বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
সকলের নিকট বিনীত আবেদন, আপনারা উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন এবং হযরত মুহতামিম হাফিজাহুল্লাহর পূর্ণাঙ্গ সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।
আল্লাহ তাআলা তাঁকে পরিপূর্ণ শিফা দান করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন ও দ্বীনের খেদমত অব্যাহত রাখার তাওফীক দান করুন। আমীন।

10/07/2026

ইনশাআল্লাহ
আগামীকাল শনিবার থেকে জামেয়ার তালিবুল ঈলমদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে।
দোয়া করি , আল্লাহ তা'আলা যেন সকল তালিবে ঈলমকে ভালোভাবে প্রস্তুতির সঙ্গে পরীক্ষা দেওয়ার তাওফীক দান করেন এবং আশাতীত সফলতা ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার তাওফীক দান করেন।
সকলের নিকট দোয়ার আবেদন।

31/05/2026

জামেয়ার চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবুল বাশার এর কন্ঠে মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন

দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।ঈদ মোবারক!ত্যাগ, তাকওয়া ও আল্লাহভীতির মহান ...
28/05/2026

দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক!
ত্যাগ, তাকওয়া ও আল্লাহভীতির মহান শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হোক।
কুরবানির এই পবিত্র দিন আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও আত্মত্যাগের চেতনা আরও সুদৃঢ় করুক।
আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত-বন্দেগি ও কুরবানি কবুল করুন। আমীন।

27/05/2026

মাইকের সামনে শ্রোতাদের সম্মুখে বক্তব্য প্রদান—এটাই ছিল অনেকের জীবনের প্রথম অভিজ্ঞতা।তবুও তাদের উপস্থাপনা ছিল আশাব্যঞ্জক, আলহামদুলিল্লাহ। বক্তব্য দিচ্ছে , প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নাহবেমীর জামাতের ছাত্র হাফিজ বশির আহমদ।
আমাদের এই প্রতিযোগিতার আয়োজন ছিল সর্বোচ্চ কাফিয়া শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে। তাদের অধিকাংশই এই প্রথম আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে। কেউ কেউ হয়তো সাপ্তাহিক সভার সুবাদে এর আগে জীবনে এক বা সর্বোচ্চ দুইবার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল। তাই কোথাও কোথাও জড়তা, উচ্চারণগত ত্রুটি কিংবা উপস্থাপনায় কিছু অসংগতি থাকাটা স্বাভাবিক।
তবে ভুল করতে করতেই মানুষ শেখে, অভিজ্ঞতা অর্জন করে এবং ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যায়। ইনশাআল্লাহ, এই শিক্ষার্থীরাও নিয়মিত চর্চা, আত্মবিশ্বাস ও নিরলস মেহনতের মাধ্যমে আগামী দিনে দক্ষ ও প্রভাবশালী বক্তা হিসেবে গড়ে উঠবে।
তাদের আন্তরিক অংশগ্রহণ, শেখার আগ্রহ এবং সাহসী উপস্থিতি আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। আল্লাহ তাআলা তাদের ইলমে বরকত দান করুন, আমলের তাওফিক দিন এবং দ্বীনের খেদমত ও দাওয়াতের ময়দানে কবুলিয়্যাত দান করুন। আমীন।

অল্প কিছুদিনের মধ্যেই (মাদরাসা মসজিদ) বাইতুর রাহমাহ জামে মসজিদ এর কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ
27/05/2026

অল্প কিছুদিনের মধ্যেই (মাদরাসা মসজিদ) বাইতুর রাহমাহ জামে মসজিদ এর কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ

প্রশিক্ষণের প্রথম দিন বনাম শেষ দিনআলহামদুলিল্লাহ! পার্থক্যই বলে দিচ্ছে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, অধ্যবসায় এবং নি...
26/05/2026

প্রশিক্ষণের প্রথম দিন বনাম শেষ দিন
আলহামদুলিল্লাহ! পার্থক্যই বলে দিচ্ছে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, অধ্যবসায় এবং নিয়মিত প্রশিক্ষণের সুফল। অল্প সময়ের এই অনুশীলন তাদের হাতের লেখায় যে ইতিবাচক পরিবর্তন এনেছে, তা সত্যিই প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
এই সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ এবং যারা এর বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল। বিশেষভাবে ধন্যবাদ যাদের মেহনতে এমন একটি ফলপ্রসূ প্রশিক্ষণের ব্যবস্থা করে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ হয়েছে।
আল্লাহ তাআলা সকলের প্রচেষ্টা কবুল করুন এবং এ উদ্যোগকে আরও বরকতময় করুন। আমীন।

কর্তৃপক্ষ
জামেয়া হরিপুর

Address

হরিপুর, জৈন্তাপুর, সিলেট।
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার:

Shortcuts

Share