10/08/2026
জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, প্রিয় শাহজাহান ভাইয়ের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দলের দুঃসময়ে যখন অনেকেই নীরব ছিলেন, তখন শাহজাহান ভাই রাজপথে থেকে সাহস, নিষ্ঠা ও নেতৃত্বের সঙ্গে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। কঠিন সময়ে দলের জন্য তাঁর ভূমিকা ও ত্যাগ জৈন্তাপুরের নেতাকর্মীদের কাছে অজানা নয়।
দলের দুর্দিনে যারা পাশে ছিলেন না, আজ তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। কোনো মিথ্যা, বানোয়াট বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারবে না।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—মিথ্যা অপপ্রচার বন্ধ করুন। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখুন। অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিকভাবে কাউকে হেয় করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রিয় শাহজাহান ভাইয়ের বিরুদ্ধে প্রকাশিত এই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।