07/07/2025
পঙ্গুত্ব নয়—বরং শুরু হোক সম্ভাবনার নতুন পথচলা
আজ শুধু মেহেদী ভাই নয়, যেন তার পুরো পরিবারই হাঁটছে এক অনিশ্চিত আঁধারের পথে—দুর্ভাগ্যের ভার কাঁধে নিয়ে, ক্রাচে ভর দিয়ে এগিয়ে চলেছে প্রতিটি দিন। জীবন যেন থমকে গেছে, সময় যেন আটকে আছে অসহায়ত্ব আর যন্ত্রণার এক দুর্বিষহ মোহনায়। তবু, সেই আঁধারের মাঝে যদি আপনি হন এক আশার আলো, যদি আপনি হন সেই শেষ আশ্রয়—যার অবলম্বনে আবারও উঠে দাঁড়াতে পারে একটি পরিবার!
মোঃ আবু হানিফা মেহেদী—শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের এক উদ্যমী মেধাবী তরুণ, যিনি একসময় প্রকৃতি আর পরিবেশ নিয়ে দেখতেন স্বপ্ন, দেশ ও সমাজের জন্য কাজ করতেন নিরলস। কিন্তু আজ সেই স্বপ্নবাজ তরুণ নিজেই প্রকৃতির নির্মম খেলায় চিরস্থায়ী পঙ্গুত্বের মুখোমুখি।
২০২৩ সালে মেহেদীর শরীরে বাসা বাঁধে এক ভয়ঙ্কর অসুখ—Avascular Necrosis (AVN) at Bilateral Femoral Heads। এই রোগ ধীরে ধীরে নষ্ট করে দিয়েছে তার দুটি হিপ জয়েন্ট। এখন প্রতিটি পা ফেলাই যেন অসীম যন্ত্রণা, প্রতিটি পদক্ষেপ যেন এক অদৃশ্য কাঁটার বিছানা। গত বছরের নভেম্বর থেকে তিনি পুরোপুরি শয্যাশায়ী। দাঁড়ানো তো দূরের কথা, ব্যথায় তিনি ঠিকমতো শুয়েও থাকতে পারেন না।
চিকিৎসকদের স্পষ্ট মতামত জরুরি ভিত্তিতে দুটো Hip Joint Replacement Surgery না করালে, মেহেদী চিরতরে হারাবেন চলা-ফেরার ক্ষমতা। ভারতে অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন ২০ লক্ষ টাকা, যা বর্তমানে তার পরিবারের নাগালের বাইরে। গত দুই বছরের চিকিৎসায় নিঃস্ব তারা—ঋণে জর্জরিত, কিন্তু মেহেদী কিংবা তার পরিবার এখনও স্বপ্ন দেখা থামায়নি। এখন তারা ভরসা রাখছে আপনাদের ওপর, সমাজের ওপর। একটি শেষ চেষ্টা... একটি শেষ আশ্রয়...
আজ মেহেদীর বৃদ্ধ বাবা-মা, তার স্ত্রী আর শিশুপুত্র একটাই কথা বলছেন—“আমরা একা আর পারছি না... কিন্তু যদি সমাজ একসাথে দাঁড়ায়, তবে হয়তো আবার আশার আলো ফোটে।”
আপনার একটু সহানুভূতি, একটি ছোট্ট সাহায্য হয়ে উঠতে পারে মেহেদীর জীবনে নতুন সূর্যোদয়। ফিরিয়ে দিতে পারে তার হাঁটার সাহস, স্বপ্ন বোনার শক্তি।
চলুন, আমরা তার পাশে দাঁড়াই।
চলুন, একটি সম্ভাবনাকে জ্বলে উঠতে সাহায্য করি কারণ, মানবতার শেষ আশ্রয় তো আমাদের হৃদয়েই!
FOR DONATION PLEASE USE THE FOLLOWING
Bkash (All Personal)
01712685451 (Mehedi, 8th batch)
01717412221 (Rubel, 6th batch)
01814701228 (Orchis, 14th batch)
01762942343 (Mehedi, 8th batch)
Nagad (All Personal)
01712685451 (Mehedi, 8th batch)
01719432896 (Krishna , 8th batch)
01717931180 (Rubel, 6th batch)
01814701228 (Orchis, 14th batch)
01762942343 (Mehedi, 8th batch)
Rocket (All Personal)
01712685451-6 (Mehedi, 8th batch)
01682130810-1 (Rubel, 6th batch)
Bangladesh
Sonali Bank PLC.
FES Alumni Association
A/C No- 5632502000753
S U O SC and Technology Branch, Sylhet
Swift Code: BSONBDDH
Routing No: 200913076
Canada
E-transfer: [email protected]
Germany
Md Rafsan Hussain
IBAN: DE60 1001 1001 2628 5628 37
BIC: NTSBDEB1###
USA
Zelle ID: [email protected]
Australia
PayID: [email protected]
Global
PayPal: [email protected]