05/09/2026
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক আমীর, জগন্নাথপুর ইসলামিক সোসাইটির প্রতিষ্টাতা সদস্য এবং শাহজালাল জামেয়া দ্বীনিয়া জগন্নাথপুরের অন্যতম প্রতিষ্ঠাতা, সৈয়দপুরের কৃতি সন্তান জনাব সৈয়দ সালেহ আহমদ ভাই আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই গভীর সমবেদনা এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ও সবর করার তাওফিক দান করুন। আমীন।
আমরা একজন প্রবীণ দায়িত্বশীল, নিবেদিতপ্রাণ সমাজকর্মী, গুণী সাহিত্যিক এবং দ্বীনের পথে দীর্ঘদিনের একজন মেহনতি মানুষকে হারালাম। জীবনের দীর্ঘ সময় তিনি দ্বীন, সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর মেহনত, ত্যাগ ও দায়িত্ব পালনের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে- ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তায়ালা তাঁর সকল নেক আমল, দ্বীনি খেদমত কবুল করুন এবং তাঁর জানা-অজানা সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।
— শিব্বির আহমদ ওসমানী