Jalalabad Cantonment Public School & College, Sylhet

Jalalabad Cantonment Public School & College, Sylhet JCPSC | Jalalabad Cantonment, Sylhet It offers higher secondary subjects including science, commerce and arts programmes.

ইতিহাস JCPSC

প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে স্থাপিত হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কতৃক পরিচালিত। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান,মানবিক এবং ব্যবসা বিভাগ গুলো চালু আছে[৪] । একে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ৩০০০হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতির সনদপত্র "শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানর সনদপত্র" দেওয়া হয় ১৮ জানুয়ারি,২০০৪ সালে ।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এর দায়িত্ব পালন করে থাকেন বাংলাদেশ সেনাবা

হিনীর একজন লে. কর্নেল পদমর্যাদার অফিসার । যদি লে. কর্নেল পদমর্যাদার অফিসার না পাওয়া যায় তাহলে পরিচালনা পর্ষদ কতৃক মনোনীত দক্ষ ও অভিজ্ঞ বেসামরিক ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় ।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জালালাবাদ সেনানিবাসের ৫২ ব্রিগেড কমান্ডার, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিগ্রেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন সিনিয়র অফিসার[৫] । পরিচালনা পর্ষদের সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ[৫] । সভাপতির অধীনে সেনানিবাস ও সেনানিবাসের বাইরে বিভিন্ন পর্যায়ের ১০ জন বিশিষ্ট ব্যক্তি ( সামরিক ও বেসামরিক ) পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
স্কুল পরিচিতি

প্রতিষ্ঠানের স্কুল শাখায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। প্রতি শ্রেণীতে রয়েছে একাধিক শাখা। নবম ও দশম শ্রেণীতে রয়েছে বিজ্ঞান,মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ। ষষ্ট শ্রেণি হতে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু আছে।
কলেজ পরিচিতি

কলেজ শাখা ১৯৯৯ সালে শুধু বিজ্ঞান বিভাগ নিয়ে শুরু হলেও সল্প সময়ে এর কলেবর বিস্তৃত হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান,মানবিক এবং ব্যবসা বিভাগে একাধিক শাখার মাধ্যমে পাঠদান করা হয়। বিজ্ঞান বিভাগে ৪ টি,মানবিক বিভাগে ২ টি এবং ব্যবসায় শাখা বিভাগে ৩ টি শাখা রয়েছে।
হাউস সমূহ

অত্র প্রতিষ্ঠানে তিনটি হাউসে শিক্ষার্থীদের বিভক্ত করা হয় । হাউস গুলো হল ; পদ্মা হাউস, মেঘনা হাউস, যমুনা এবং সুরমা হাউস। প্রত্যেক হাউস এর আলাদা সোল্ডার ফ্ল্যাপ আছে ।
রোভার স্কাউট

প্রতিষ্ঠানে রয়েছে রোভার স্কাউট এর একটি ইউনিট। রোভার স্কাউট সিলেট অঞ্চলের বিভিন্ন কর্মসূচীতে ইউনিটটি নিয়মিত অংশ গ্রহন করে। ইউনিট পরিচালনায় রয়েছেন সহকারী অধ্যাপক আবু নছর মোহাম্মদ রূপম, যিনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিট লিডার।
ক্লাব সমূহ

শিক্ষার্থীদের জন্য চালু আছে বিভিন্ন ক্লাব। যেমন-

বক্তৃতা, বিতর্ক ও আবৃতি সংসদ
বাংলা ভাষা ক্লাব
English Language Club
English Debating Club
গণিত ক্লাব
বিজ্ঞান ক্লাব
কুইজ ক্লাব
সঙ্গীত ক্লাব
চারু ও কারুকলা ক্লাব
কম্পিউটার ক্লাব
রোভার স্কাউট

তথ্যসূত্র

":: Jalalabad Cantonment Public School & College-Official Website ::"। www.Jcpscsylhet.edu.bd।
সংগৃহীত 2012-12-22।
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=78c4a5bafb0d6a3e3a6b75494acd991a&nttl=77536
http://esylhet.com/directory/jalalabad-cantonment-public-school-college-sylhet/
http://www.bise-sylhet.gov.bd/collegedetails.php
http://www.jcpsc.org/page.php?page_number=6

Established in 4th July 1999, the institution is regulated by the Bangladesh Army and approved by the Board of Intermediate and Secondary Education, Sylhet. The institute was awarded "Best Institution" on 18 January 2004 by the president of Bangladesh. Facilities include a 1,000-seat auditorium and a 100-place hostel.[citation needed] The principal is usually a lieutenant colonel of the Army Education Corps of Bangladesh Army. If an officer is not found who is a lieutenant colonel then a civilian is employed as the principal. The principal is the Member Secretary of the Governing Body. The prolocutor of the Governing Body is the station commander of Jalalabad Cantonment. The prolocutor is a brigadier general of the Bangladesh Army.

27/02/2026

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
নিয়োগ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি:
এতদ্বারা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিভিন্ন পদে নিয়োগের নিমিত্তে আবেদনকারী সকল প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে পালনীয়:

১. অংশগ্রহণ সংক্রান্ত: যারা নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করেছেন, তারা সবাই এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।

২. ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও নথিপত্র জমাদান: নিয়োগ পরীক্ষার অন্যতম প্রধান শর্ত হিসেবে আবেদনকারীকে অবশ্যই তাঁর পদের অনুকূলে নির্ধারিত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারটি জমা প্রদান করতে হবে।

অনলাইনে আবেদনকারীগণ: আপনাদের আবেদনকৃত পদের বিপরীতে প্রদেয় ব্যাংক পে-অর্ডারসহ সকল প্রয়োজনীয় সনদ ও আনুষঙ্গিক নথিপত্র সকাল ৮:০০ ঘটিকার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে দায়িত্বরত কর্মকর্তার নিকট জমা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

অন্যান্য প্রার্থীগণ: সকল পর্যায়ের আবেদনকারী প্রার্থীকে পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯:০০ ঘটিকার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

৩. বিশেষ দ্রষ্টব্য: পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সময়ানুবর্তিতা এবং প্রয়োজনীয় নথিপত্র (বিশেষ করে ব্যাংক ড্রাফট ও জাতীয় পরিচয়পত্র) সঙ্গে রাখা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের পর কোনো নথিপত্র গ্রহণ বা কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও একটি যথাযথ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

আদেশক্রমে,
অধ্যক্ষ
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

25/02/2026

জরুরি বিজ্ঞপ্তি: শিক্ষক ও স্টাফ নিয়োগ আবেদনের সময়সীমা 📢

​জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (JCPSC), সিলেট-এ বিভিন্ন পদে শিক্ষক ও স্টাফ নিয়োগের অনলাইন আবেদনের সময়সীমা আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেষ হচ্ছে।

​🗓️ পরীক্ষার তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

​⚠️ আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
​অনলাইন আবেদনকারী:
যারা গুগল ফর্মের (Google Form) মাধ্যমে আবেদন করেছেন, তারা পরীক্ষার দিন অবশ্যই ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূল কপি, জাতীয় পরিচয়পত্র (NID) এবং সকল প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে আসবেন।
​অফলাইন আবেদনকারী:
যারা সরাসরি আবেদন করেছেন, তারাও পরীক্ষার দিন জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সকল নথিপত্র সাথে রাখবেন।

​নির্ধারিত সময়ে পূর্বেই সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

🎉 জেসিপিএসসি: জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অভাবনীয় সাফল্য! 🏆​জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তার শ্রেষ্ঠত...
25/02/2026

🎉 জেসিপিএসসি: জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অভাবনীয় সাফল্য! 🏆
​জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তার শ্রেষ্ঠত্বের ধারা বজায় রেখে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (৮ম শ্রেণি) এ এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। আমাদের শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে পুরো জেসিপিএসসি পরিবার আজ আনন্দিত ও গর্বিত।

​📊 একনজরে আমাদের অভাবনীয় ফলাফল:
​🏅 অংশগ্রহণকারী: মোট ১৪০ জন শিক্ষার্থী।
​🌟 ট্যালেন্টপুল বৃত্তি: ৬১ জন শিক্ষার্থী মেধা তালিকায় (ট্যালেন্টপুল) স্থান পেয়েছে।
​🎖️ সাধারণ বৃত্তি: ৭১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
​মোট বৃত্তি প্রাপ্ত: ১৪০ জনের মধ্যে ১৩২ জনই বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।

​ধন্যবাদ ও কৃতজ্ঞতা:
​এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সম্মানিত অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে

​সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনাদের নিরলস পরিশ্রমের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমাদের এই সাফল্যের যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। 🇧🇩

​ #জালালাবাদ_ক্যান্টনমেন্ট #জুনিয়র_বৃত্তি_২০২৫ #সাফল্যের_গল্প

📢 শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬ অফলাইন আবেদন:যারা সরাসরি আবেদন করতে চান, তারা বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুয...
10/02/2026

📢 শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬ অফলাইন আবেদন:
যারা সরাসরি আবেদন করতে চান, তারা বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি প্রতিষ্ঠানে আবেদনপত্র জমা দিতে পারবেন।

​⚠️ বিশেষ নির্দেশনাবলী (আবেদনকারীদের জন্য অত্যাবশ্যক):
​১. প্রয়োজনীয় নথিপত্র:
পরীক্ষার দিন (২৮ ফেব্রুয়ারি) অবশ্যই নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি (Original Copy) সাথে আনতে হবে:
✅ জাতীয় পরিচয়পত্র (NID)
✅ ব্যাংক ড্রাফট / পে-অর্ডার (Bank Draft/Pay Order)
✅ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের (Certificates) কপি সমূহ

​২. গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:
🗓️ আবেদনের শেষ সময়:
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
🗓️ পরীক্ষার তারিখ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (সকাল ১০:০০ টা)

​🌐 বিস্তারিত বিজ্ঞপ্তি ও নিয়মাবলি জানতে ভিজিট করুন:
👉 https://www.jcpscsylhet.edu.bd/ #/notice-details/90

​আগ্রহী প্রার্থীদের সঠিক সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট 🏫​শিক্ষা ও শৃঙ্খলার অনন্য প্রতিষ্ঠান জালালাবাদ ক্...
06/02/2026

নিয়োগ বিজ্ঞপ্তি: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট 🏫

​শিক্ষা ও শৃঙ্খলার অনন্য প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)-তে নিম্নোক্ত পদে যোগ্য ও উদ্যমী জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে:

​📌 পদসমূহ:
​প্রভাষক (বিভিন্ন বিষয়)
​সহকারী শিক্ষক (বিভিন্ন বিষয়)
​অন্যান্য প্রশাসনিক পদসমূহ

​📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
​আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
​পরীক্ষার তারিখ ও সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা।

​📝 আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে 'অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ' বরাবর আবেদন করতে পারবেন। পদের নাম অবশ্যই খামের উপর উল্লেখ করতে হবে।

​🌐 বিস্তারিত তথ্য:
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী ও পদের বিবরণ জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন (লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হলো)।
​আপনার ক্যারিয়ার গড়ুন শ্রেষ্ঠত্বের ঠিকানায়!

26/01/2026
25/01/2026

Congratulations to all

24/01/2026

We are thrilled to share that at least four students from JCPSC (HSC 2015) have been gazetted as Assistant Surgeons in the 48th Special BCS.

They are:
1. Suvash Debnath Snigdho (SSC 2013, HSC 2015)
2. Dipanwita Bhadro Munti (SSC 2013, HSC 2015)
3. Jaynal Abedin Shohag (SSC 2013, HSC 2015)
4. Mamun Ahmed (HSC 2015)

Congratulations to all of them! 🎉👏

21/01/2026

Address

Jalalabad Cantonment
Sylhet
3104

Opening Hours

Monday 08:00 - 15:30
Tuesday 08:30 - 15:30
Wednesday 08:00 - 15:30
Thursday 08:00 - 15:30
Sunday 08:00 - 15:30

Telephone

+8801717574998

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Cantonment Public School & College, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jalalabad Cantonment Public School & College, Sylhet:

Share