Shahjalal University of Science and Technology

Shahjalal University of Science and Technology The official page of Shahjalal University of Science and Technology, operated by the University Administration.

শাবিপ্রবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,...
26/08/2026

শাবিপ্রবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ আগস্ট, ২০২৬) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল মানবজাতির ইতিহাসের অন্যতম পবিত্র ও আলোকোজ্জ্বল দিন। এ দিনে বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আগমন করেন। তাঁর স্মৃতিবিজড়িত এ দিনটি বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়।

তিনি বক্তব্যে মহানবী (সাঃ)-এর জীবনাদর্শকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে তুলে ধরেণ । তাঁর প্রজ্ঞা, সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা ও সহমর্মিতার মাধ্যমে অজ্ঞতা ও বিশৃঙ্খলা দূর করে ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও সুন্নাহর ওপর আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশ্ববিদ্যালয় ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী, মসজিদ কমিটির সভাপতি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মিছবাহ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল-হায়দার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাবিপ্রবিতে ‘ফ্রম ডাটা টু ক্যারিয়ার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
25/08/2026

শাবিপ্রবিতে ‘ফ্রম ডাটা টু ক্যারিয়ার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে `From Data to Career: Research and Professional Skill Development for Graduates' শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় আইকিউএসির কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর আধুনিক যুগে তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার ও গবেষণা দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ গ্র্যাজুয়েটদের পেশাগত জীবনে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে এবং তাদের সার্বিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান সময় হলো বিশ্ববিদ্যালয় জীবন। এই সময়কে কীভাবে অর্থবহভাবে ব্যবহার করা হবে, তার ওপর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে। তোমাদের বাবা-মা তোমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন, সেটিও তোমাদের ভাবতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. সালমা আখতার। তিনি প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে স্নাতকোত্তরের (মাস্টার্স) ০২জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ, গবেষণা পদ্ধতি এবং কর্মজীবনের উপযোগী পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হবে।

শাবিপ্রবির পরিবহন সেবা ও খাবারের দোকান পরিদর্শনে ভাইস চ্যান্সেলর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর পর...
24/08/2026

শাবিপ্রবির পরিবহন সেবা ও খাবারের দোকান পরিদর্শনে ভাইস চ্যান্সেলর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর পরিবহন ব্যবস্থা, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাসের খাবারের দোকানগুলোর সার্বিক মান সরজমিনে পরিদর্শন করেছেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।

আজ সোমবার (২৪ আগস্ট, ২০২৬) বিকেলে যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বাস চালক ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও কার্যকর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও প্রত্যাশার কথা শোনেন।

পরবর্তীতে মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের একটি খাবারের দোকান পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং খাবার ও পানীয় সরবরাহের খোঁজখবর নেন। খাবারের মান, সঠিক মূল্য ও দোকানের পরিচ্ছন্নতা বজায় রয়েছে কিনা তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট দোকানদারদের শিক্ষার্থীদের জন্য সর্বদা স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা।
24/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা।

24/08/2026
Job Opportunity at US Bangla Airlinens for SUST Students       # # # # # # # # # # # # # # # # # # # # # # # #Trainee Ai...
23/08/2026

Job Opportunity at US Bangla Airlinens for SUST Students

# # # # # # # # # # # # # # # # # # # # # # # #

Trainee Aircraft Maintenance Engineer (Company Sponsored) - SUST Campus Recruitment

Over an intensive two-year journey at a CAAB-approved training organization, you will master the complexities of modern aircraft through specialized module courses. Designed for the next generation of technical leaders, this pathway provides the world-class education, hands-on expertise, and direct industry exposure needed to maintain and safeguard US-Bangla Airlines' premier commercial fleet.

Eligibility Requirements:
- Maximum Age: 24 years by the deadline of the circular.
- Academic: SSC (Science): Minimum GPA 4.5 along with 4.00 in English, Physics, Mathematics, and Chemistry and HSC(Science): Minimum GPA 4.5 along with 4.00 in English, Physics, Mathematics, and Chemistry Or O Level: Minimum “B” grade in Physics, Mathematics, and Chemistry and A Level: Minimum “B” grade in Physics, Chemistry and Mathematics
- Medical fitness and Background Clearance: Clean criminal record with no active or pending legal proceedings.

Scan the QR code to apply by Aug 29. US-Bangla Airlines is coming to SUST campus on Sep 3, 2026 to discuss more and conduct spot assessment exams for the shortlisted candidates.

Job Opportunity at US Bangla Airlinens for SUST Students       # # # # # # # # # # # # # # # # # # # # # # # #Student Pi...
23/08/2026

Job Opportunity at US Bangla Airlinens for SUST Students

# # # # # # # # # # # # # # # # # # # # # # # #

Student Pilot Program (Company Sponsored) - SUST Campus Recruitment

This program removes financial barriers by covering world-class flight training at an international aviation academy. Upon obtaining your Commercial Pilot License (CPL) and passing the ATPL theory exams, you will transition directly into a First Officer role, joining a modern, expanding fleet across domestic and international routes with Bangladesh’s leading private carrier.

Eligibility Requirements (US-Bangla & CAAB Standards)
* Education: Minimum HSC background in Science, or GCE A-Levels with Physics and Mathematics.
* Language Proficiency: Full fluency in reading, writing, and speaking English.
* Medical Fitness: Ability to pass the official Civil Aviation Authority of Bangladesh (CAAB) Class 1 Medical Assessment.
* Background Clearance: Clean criminal record with no active or pending legal proceedings.

Scan the QR code to apply by Aug 29. US-Bangla Airlines is coming to SUST campus on Sep 3, 2026 to discuss more and conduct spot assessment exams for the shortlisted candidates.

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধের নোটিশ।
23/08/2026

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধের নোটিশ।

ইউজিসি কর্তৃক আয়োজিত উপাচার্যদের সংলাপে শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলামের যোগদানবাংলাদেশ বিশ্ববিদ্যালয় ম...
22/08/2026

ইউজিসি কর্তৃক আয়োজিত উপাচার্যদের সংলাপে শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলামের যোগদান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপ শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।

প্রথম দিনের এ সেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউজিসির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ অংশ নেন। এ সময় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহসহ দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি সদস্য এবং উচ্চশিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের এ সেশনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি অংশ নেন।

সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উচ্চশিক্ষার মানোন্নয়ন, সুশাসন, গবেষণা ও উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিকীকরণ, শিল্পখাতের সঙ্গে সহযোগিতা এবং স্নাতকদের কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এসব সেশনে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল- মামুনসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।

শাবিপ্রবিতে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু২০ আগস্ট ২০২৬শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ...
20/08/2026

শাবিপ্রবিতে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু

২০ আগস্ট ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। আগামী ২২ আগস্ট পর্যন্ত এ কর্মশালা চলবে।

শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

কোর্স সমন্বয়কারী ও অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগি সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বুম বাংলাদেশের প্রতিনিধি, ফ্যাক্টচেকার ও এআই বিশেষজ্ঞ তাওসিফ আকবর।

Address

Dhaka-Sylhet Highway
Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Shahjalal University of Science and Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share