Index Educare

Index Educare Change the world with dedication, honesty and efficiency. I am an honest, skilled and unique person. We are a great nation.

Index Edu Care বাংলাদেশের তরুন ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা, জব, স্কিল ডেভেলপমেন্ট এবং স্কলারশিপ নিয়ে কাজ করে। আমাদের প্লাটফর্মে যুক্ত আছে দেশের ইঞ্জিনিয়ার। প্রতিবছর আমরা দেশের বিভাগীয়/জেলা শহরগুলোতে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের নিয়ে Career Meet Up নামে ক্যারিয়ার সচেতনতামুলক প্রোগ্রাম করে থাকি। যেখানে দেশের বিভিন্ন পেশার বরেণ্য ইঞ্জিনিয়ারগন গাইডলাইন দিয়ে থাকেন। এছাড়াও Index

Edu Care দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ক্যাম্পাসে সেমিনার, ওয়ার্কশপ, রোবটিক্স, অটো-ক্যাড, এনিমেশন ক্যাম্প আয়োজন করে । উচ্চশিক্ষা, বিদেশে জব নিয়েও বড় শহরে সেমিনার করা হয়। টিম মেম্বারদের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত TOT, Leadership Camp, Meet Up, Excursion এর আয়োজন করা হয়। অনলাইনে ফেসবুক গ্রুপ, পেজ, ইউটিউব, ওয়েবসাইটের মাধ্যমে দেশের হাজার হাজার ইঞ্জিনিয়ারকে আমরা প্রতিনিয়ত গাইডলাইন দিয়ে যাচ্ছি।Index Edu Care একটি নলেজশেয়ারিং প্লাটফর্ম যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করে। দেশ-বিদেশের বিখ্যাত ইঞ্জিনিয়ারগন আমাদের টিমে কাজ করেন।
আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে দেশের প্রতিভাবান ও প্রতিশ্রুতিবদ্ধ একঝাঁক মেধাবীরা আছে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পাশে। অর্থাভাবে আর কোন স্বপ্ন নষ্ট হবে না। পরিবারের চাপ এবং অর্থের টানাপোড়নে কারো উচ্চ শিক্ষার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হবে না। এমন অসংখ্য মেধাবী ছাত্রকে দেখেছি যাদের স্বপ্ন আছে সফটওয়্যারে দক্ষ হবার কিংবা উচ্চ শিক্ষা নেয়ার। কিন্তু পরিবারের ভার বইতে গিয়ে নতুবা অর্থের অভাবে জব প্রিপারেশান কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রিপারেশান না নিয়ে; স্বল্পবেতনে চাকরি করতে বাধ্য হয়। এখন মোবাইলে ইউটিউব দেখেই হয়ে উঠব দক্ষ প্রকৌশলী। সফটওয়্যার জ্ঞান এবং উচ্চ শিক্ষা থাকলে, কারো করুনায় চাকরি খুজতে হবে না। একঝাঁক ইউটিউবার মেধাবীরা আসছে আমাদের সহযোগিতায়।
এখন ঘরে বসেই নিতে পারবেনঃ
> জব প্রিপারেশান
> বিশ্ববিদ্যালয় এডমিশান প্রিপারেশান
> সফটওয়্যার স্কিল ডেভেলপমেন্ট
> ইন্ডাস্ট্রি রিলেটেড প্র্যাক্টিক্যাল জ্ঞান
> বিদেশে উচ্চ শিক্ষা প্রস্তুতি
> লাইফ স্কিল
তাই আমাদের ইউটিউব চ্যানেল Subscribe করতে ভুলবেন না। সাথেই থাকুন।
* শিশুদের ড্রইং শিক্ষা
* AMIE (B.sc Engineering) কোর্স
* DUET ভর্তি কোচিং
* টেকনিকেল ও প্রফেশনাল ট্রেনিং কোর্স
* স্টুডেন্ট কনসালটেসন
* চাকুরী প্রস্তুতি কোচিং

19/08/2026

🎯 SSC পাসের পর সরকারি পলিটেকনিকে চান্স পাওয়ার স্বপ্ন দেখছো?

সঠিক গাইডলাইন ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় সাফল্য পাওয়া কঠিন। তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইউনিক কোচিং হোম নিয়ে এলো "পলিটেকনিক ভর্তি প্রস্তুতি ব্যাচ"!

💡 আমাদের বিশেষত্ব:
✅ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত ক্লাস

✅ নিয়মিত বিষয়ভিত্তিক পরীক্ষা ও স্পেশাল মডেল টেস্ট

✅ দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন ও সঠিক গাইডলাইন

✅ ১ম থেকে ৫ম পর্বের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একাডেমিক কোচিং

🏆 গত বছরের ধারাবাহিকতায় এবারও আমাদের শিক্ষার্থীরা এগিয়ে! তোমার পলিটেকনিকে পড়ার স্বপ্ন পূরণ করতে আজই শুরু করো সেরা প্রস্তুতি।

📌 ঠিকানা: সবতারা মেনশন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে, টেকনিক্যাল রোড, সিলেট।
📲 বিস্তারিত জানতে ও ভর্তি হতে এখনই 'Send Message' বাটনে ক্লিক করো অথবা কল করো: 01795-277388

“ডিপ্লোমা ভর্তি প্রস্তুতি” কোর্সে!🏆 গত বছর সফলতার হার 100%👨‍🏫 সরকারি পলিটেকনিকের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান📚 বিষয...
18/08/2026

“ডিপ্লোমা ভর্তি প্রস্তুতি” কোর্সে!
🏆 গত বছর সফলতার হার 100%
👨‍🏫 সরকারি পলিটেকনিকের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান
📚 বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক দ্বারা নিয়মিত ক্লাস
📝 প্রতিটি ক্লাসের লেকচার শিট প্রদান
✅ নিয়মিত ক্লাস টেস্ট ও মডেল টেস্টের ব্যবস্থা
🎯 ভর্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ বিশেষ প্রস্তুতি
✨ কেন ইউনিক কোচিং হোম সেরা?
✔ সুন্দর ও মনোরম ক্লাস পরিবেশ
✔ দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন
✔ ছাত্রীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ
✔ স্বল্প খরচে মানসম্মত শিক্ষা
✔ ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
👩‍🎓 যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ে নিজের ক্যারিয়ার গড়তে চাও, তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ।
📍 যোগাযোগঃ
ইউনিক কোচিং হোম,
টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে,
টেকনিক্যাল রোড, সিলেট
📞 মোবাইলঃ 01795 277 388
⏳ আসন সংখ্যা সীমিত — আজই যোগাযোগ করুন!



#পলিটেকনিক
#ডিপ্লোমা
#পলিটেকনিকভর্তিপরীক্ষা২০২৬

11/08/2026
ডিপ্লোমা পরবর্তী করণীয় এবং এডমিশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা।। এসব নিয়ে কখনো পাবলিকলি কথা বলিনি শুধু কাছের ছোট ভাই-...
07/08/2026

ডিপ্লোমা পরবর্তী করণীয় এবং এডমিশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা।। এসব নিয়ে কখনো পাবলিকলি কথা বলিনি শুধু কাছের ছোট ভাই-বোনদের বলছি...

SSC সাইন্স থেকে এতো ভালো একটা রেজাল্ট নিয়ে ডিপ্লোমার এই সিস্টেমে এসে আপনি নিজেকেই ভুলে যান।নিজের উপর আস্থা রাখতে আর সাহস পান না। নিজের ভেতরের ট্যালেন্ট গুলোকে Find out করার মতো সাহস,সুযোগ পান না। আপনি আসলেই কোন কাজের জন্য উপযুক্ত,কিসে আপনি দক্ষ এগুলো আর খোঁজে পান না। একবার বিশ্ববিদ্যালয়ে আসেন,নিজেই নিজেকে আবিষ্কার করবেন আসলেই আপনাকে দিয়ে কি করা সম্ভব,আপনার ট্যালেন্ট কি,আর আপনি কিসে দক্ষ।।

ডিপ্লোমার শেষ করার পর ডিপ্লোমা শিক্ষার্থীর প্রায় মেক্সিমাম সংখ্যাকদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার ইতি ঘটে।জীবনের আসল সংগ্রাম মূলত শুরু হয় তখন থেকেই।কেননা ততোদিনে পরিবারের ভাষ্যমতে সংসারের হাল ধরার মতো বয়স আপনার হয়ে গেছে। তাই হাল ধরার জন্য অনেকেই প্রাইভেট সেক্টরে চলে যায়।
তারপর মেক্সিমাম সংখ্যাক স্টুডেন্ট আসে জব প্রিপারেশনে কারণ ৪ বছর ডিপ্লোমা করার পর ওদের আর পড়ালেখায় তেমন মনোনিবেশ থাকে না,এবং পরিবারকে ব্যাকাপ দিতে হবে তাই ওদের মোটামুটি ভালো একটা সরকারি জব প্রয়োজন।। তারপর এই জবের প্রস্তুতি চলে দীর্ঘ কয়েক বছর। ডিপার্টমেন্ট ভালোভাবে বুঝে বুঝে পড়া আর নন-ডিপার্টমেন্টে ম্যাথ বাদে বাকি সব চোখ বুঝে মুখস্থ করা।।

আর বাকি রইলো এডমিশন- যারা চায় আমার পড়ালেখার ইতি এই পর্যন্ত না রেখে ভবিষ্যতে আরো ভালোকিছু করতে হবে আরো এগোতে হবে তারা আসে এডমিশনে।যদি এখানে এসে সফল হোন তাহলে ভালো,আর যদি ভাগ্যের কাছে হেরেও যান তাহলে এই অভিজ্ঞতা জব প্রিপারেশনে এসে কাজে লাগাতে পারবেন।এডমিশন আপনাকে অনেক কিছু শেখাবে। ১০ম গ্রেড জবে মূলত কম্পিটিশন হয় ডিপার্টমেন্ট নিয়ে। আর যারা একবার বা দুইবার এডমিশন দিয়েছে তাদের ডিপার্টমেন্ট নিয়ে কনসেপ্ট, যারা এডমিশন দেয়নি তাদের থেকে কনসেপ্ট বহুগুণে ভালো। এই ব্যাপারটা নিয়ে আপনি আমার সাথে তর্কে জড়াতে পারেন কিন্তু সরেজমিনে এসে খোঁজ নেন তাহলে আসল সত্যিকার তথ্য আপনিও পেয়ে যাবেন।এমনকি জবের কোচিংগুলোতে যারা ডিপার্টমেন্ট পড়ায় তাদের প্রায় সব শিক্ষকই হয় ডুয়েটিয়ান নাহয় এডমিশন দেওয়া।।

অনেকেই বলে ডুয়েট থেকে পাসের পর সাবে জব করে মেক্সিমাম।আপনারও যদি তাই মনে হয় তাহলে ডুয়েটে আসার প্রয়োজন নেই আপনার।আপনার যোগ্যতা ডিপ্লোমা পর্যন্তই আবদ্ধ রাখেন।আর যদি মনে করেন আমার এডমিশনে যাওয়া উচিত ডুয়েট প্রয়োজন সেটাও করতে পারেন।ডিসিশন তো আপনি নিবেন।এখানে তর্কাতর্কির তো কিছু নাই।

একটা কথা মাথায় রাখেন-আপনার রিযিক আপনাকেই খোজে নিতে হবে কেউ এসে খোঁজে দিয়ে যাবে না।তাই কে কি বললো সেদিকে না তাকিয়ে যেটাতে আপনার ভালো হয় সেটাই করুন। আমাদের সমাজ আক্রমণাত্মক মানুষ দিয়ে ভরে গেছে।তাই আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে।
"সাফল্য সবার,কিন্তু ব্যর্থতা কেবল আপনার একান্তই"

সপ্তাহে মাত্র ১ ঘণ্টা — নিজের জন্য এমন এক বিরতি, যা বদলে দিতে পারে আপনার মন, শরীর আর পুরো দিনটা। 🌿 ৩১ জুলাই (শুক্রবার), ...
30/07/2026

সপ্তাহে মাত্র ১ ঘণ্টা — নিজের জন্য এমন এক বিরতি, যা বদলে দিতে পারে আপনার মন, শরীর আর পুরো দিনটা। 🌿
৩১ জুলাই (শুক্রবার),
সিলেট-এ ফ্রি মেডিটেশন সেশনে অংশ নিন - সবার জন্য উন্মুক্ত।
🌅 সকাল ৯:০০ - ১০:০০
⚠️ সিট সংখ্যা সীমিত - দেরি না করে আজই যোগাযোগ করুন
📍 মাসুদ এন্ড মাহমুদ কমপ্লেক্স, প্রাইম ব্যাংক সংলগ্ন এস-এ পরিবহনের উপরে ২য় তলা, কদমতলী, সিলেট।
📞 01714834083
আসতে চাইলে কমেন্টে লিখুন "আসছি" 👇
#কোয়ান্টাম_মেথড #মেডিটেশন #সিলেট #ফ্রি
#সিরিয়াল

আপনি এক অনন্য মানুষ। আপনার রয়েছে প্রায় ৫০০০কোটি টাকা দামের সুপার কম্পিউটার এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন মস্তিষ্ক। যাকে সঠ...
28/07/2026

আপনি এক অনন্য মানুষ। আপনার রয়েছে প্রায় ৫০০০কোটি টাকা দামের সুপার কম্পিউটার এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন মস্তিষ্ক। যাকে সঠিক ব্যবহার করে আপনি ব্যর্থতাকে সাফল্যে,অসুস্থতাকে সুস্থতায়, অশান্তিকে প্রশান্তিতে রুপান্তর করতে পারেন। আর এর শুরু হয় সঠিক দৃষ্টি ভঙ্গিতে। এই সঠিক দৃষ্টিভঙ্গি ও সুন্দর জীবন শুরু হয় সঠিক উপলব্ধি ও সচেতনতার মাধ্যমে।
জীবনকে সাফল্যমণ্ডিত করতে আপনার ব্রেনকে প্রশিক্ষিত করুন:
> মনের শক্তি ও ইনার পাওয়ার (Inner Power)
> অ্যাপ্লাইড পজিটিভ সাইকোলজি
> টোটাল ফিটনেস
> মনই শক্তির চালক
> ডিএনএ (DNA) কেন জীবনের ব্লুপ্রিন্ট?
> বিশ্বাস ও আস্থার ক্ষমতা (The Power of Belief)
> মানুষের আসল সম্পদ: মস্তিষ্ক (Brain)

আপনি যদি মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তা এবং সুন্দর জীবনযাপনের বিজ্ঞান সম্পর্কে জানতে চান,
তাহলে এই ওরিয়েন্টেশন আপনার জন্য।
📅 তারিখ: ২৯ জুলাই ২০২৬ (বুধবার)
🕠 সময়: বিকেল ৫:০০ – রাত ৮:০০
📍 স্থান: কোয়ানাটাম ফাউন্ডেশন,দক্ষিণ সুরমা সেল।
মাসুদ এন্ড মাহমুদ কমপ্লেক্স, প্রাইম ব্যাংক সংলগ্ন এস-এ পরিবহনের উপরে ২য় তলা,
কদমতলী, সিলেট।
।(আইআইডিবি ভবন ঢাকা থেকে সরাসরি সম্প্রচার)
পরিবার-পরিজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করুন।
যোগাযোগঃ ০১৭৯৫২৭৭৩৮৮

Address

Sylhet
৩১০০

Alerts

Be the first to know and let us send you an email when Index Educare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Index Educare:

Shortcuts

Share