Al-Amin Jamea Islamia School and College

Al-Amin Jamea Islamia School and College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Amin Jamea Islamia School and College, College & University, Sylhet.

27/08/2026
“নিজেকে আলোকিত করতে হবে—নতুন বিশ্ব গড়ার জন্য”— ড.আহসান হাবীব ইমরোজআল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ(১৫ আগস্ট ২০২৬এ...
15/08/2026

“নিজেকে আলোকিত করতে হবে—নতুন বিশ্ব গড়ার জন্য”
— ড.আহসান হাবীব ইমরোজ
আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ
(১৫ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা–২০২৬)
---------------------------------------------------
আনন্দ, আবেগ ও অনুপ্রেরণার মধ্য দিয়ে ১৫ আগস্ট ২০২৬ আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও স্মরণীয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন এসএসসি–২৬ পরীক্ষার্থী আশরাফুল আলম সিয়াম। এরপর সুললিত কণ্ঠে সংগীত পরিবেশন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাহ মাহিরুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ বিজ্ঞান শাখার শিক্ষার্থী ইসরাত আঞ্জুম জিকরা। তিনি আল-আমীন জামেয়া ইসলামিয়ায় দ্বাদশ শ্রেণিতে ভর্তি হতে পেরে নিজের সৌভাগ্যের কথা উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার মানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

দশম বিজ্ঞান বালক শাখার শ্রেণি শিক্ষক জনাব কাজী আব্দুর রহমান শিক্ষার্থীদের প্রতিটি কাজে পিতার সম্মান ও মর্যাদার কথা স্মরণ রাখার আহ্বান জানান। পাশাপাশি পড়াশোনার সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বালিকা বিজ্ঞান শাখার শ্রেণি শিক্ষক জনাব রুনা লায়লা শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন।

বালিকা শাখার সম্মানিত কো-অর্ডিনেটর জনাব মোশাররফুন্নেছা শিক্ষার্থীদের সৎ সঙ্গ গ্রহণ, পড়াশোনার পাশাপাশি ইবাদতে মনোযোগী হওয়া এবং নৈতিক জীবন গঠনের আহ্বান জানান।

এরপর বক্তব্য রাখেন জামেয়ার প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে নর্থ ইস্ট মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আনিকা তাহসিন তমা। তিনি উচ্চশিক্ষার জন্য আল-আমীন জামেয়াকে বেছে নেওয়ার পরামর্শ দেন এবং বলেন, এই প্রতিষ্ঠান শুধু ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ হওয়ার দিকনির্দেশনাও দেয়।

বিশেষ অতিথি ও পরিচালনা কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুর রব শিক্ষার্থীদের চরিত্রবান, নীতি-নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এরপর সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। বক্তব্য রাখেন তাহসিন শাহরিয়ার মাশরাফি (এসএসসি–২৬, বিজ্ঞান, গোল্ডেন A+), আনিসা আক্তার মুন্নি (এসএসসি–২৬, মানবিক), নূর-ই-জাহান (এসএসসি–২৬, বিজ্ঞান, A+) এবং মুহতাসিম বিল্লাহ (এসএসসি–২৬, বিজ্ঞান, গোল্ডেন A+)। তারা জামেয়ায় অধ্যয়নকালীন সময়ের বিভিন্ন স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. শামীমুল বারী, ইসলামিক এডুকেশন সোসাইটি, ঢাকা, তাঁর বক্তব্যে বলেন—“শিক্ষা হতে হবে জ্ঞান, আমল ও প্রজ্ঞার সমন্বিত রূপ, যা মানুষকে পরিশোধিত করবে।”

প্রধান অতিথি ড. আহসান হাবীব ইমরোজ, পরিচালক, ইসলামিক এডুকেশন সোসাইটি, ঢাকা, কবি মিল্টনের উক্তি দিয়ে বক্তব্য শুরু করেন। তিনি শিক্ষার্থীদের জীবনে পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান—Aim High, Be Wise, Character, Discipline এবং Dua।

তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে, জ্ঞানী হতে এবং বেশি বেশি বই পড়তে উৎসাহিত করেন। তাঁর কথায়, “যত জানবে, যত পড়বে, বিশ্ব হবে তোমার হাতের মুঠোয়।” তিনি আরও বলেন, চরিত্রই মানুষের রাজমুকুট—এই রাজমুকুট সবসময় মাথায় রাখতে হবে। শৃঙ্খলাবোধ বজায় রাখা এবং আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি পিতা-মাতার দোয়া নেওয়ার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

তাঁর বক্তব্যের অন্যতম প্রেরণাদায়ী বার্তা ছিল—

«“নিজেকে আলোকিত করতে হবে—নতুন বিশ্ব গড়ার জন্য।”»

তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে হলরুমে সৃষ্টি হয় গভীর মনোযোগ ও নীরবতা; তাঁর প্রতিটি বক্তব্য যেন ছিল একেকটি মূল্যবান মুক্তা।

প্রধান অতিথির বক্তব্যের সঙ্গে সঙ্গে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব শামীম আহমেদ-এর প্রাণবন্ত পরিচালনায় পুরো অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সবশেষে সমাপনী বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জনাব জসিম উদ্দীন। তিনি অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য অতিথি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংবর্ধিত শিক্ষার্থীদের আন্তরিক মোবারকবাদ ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

স্মৃতি, সাফল্য ও স্বপ্নকে সঙ্গে নিয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংবর্ধনা হয়ে থাকল তাদের জীবনের এক অনন্য ও অনুপ্রেরণাময় অধ্যায়।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Amin Jamea Islamia School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share