MBSTU Community

MBSTU Community বিশ্ববিদ্যালয়ের অথেনটিক যেকোনো আপডেট ইনবক্সে দেন

21/08/2026

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডু/বে একজনের মৃ/ত্যু

​মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

​মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামের স্থানীয় এক তরুণের পানিতে ডু/বে মৃ/ত্যু হয়েছে।
​শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটবল খেলা শেষে ১৬-২০ জনের একটি দল একসঙ্গে রাণীঘাট পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যান হাসিব। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা ব্যক্তিরা ও উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে পুকুর থেকে উদ্ধার করে টাঙ্গাইল সাধারণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

​নিহত হাসিব বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, "সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং সন্তোষ পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাইকে পুকুরে গোসলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে।"

12/08/2026

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা
দোয়াজদহম কার্নিভাল ২০২৬ স্থগিত

মানবতার মুক্তিদূত, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জন্ম স্মরণে মাভাবিপ্রবি রিডার জোনের উদ্যোগে আয়োজিতব্য "দোয়াজদহম কার্নিভাল ২০২৬" অনুষ্ঠানটি অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হয়েছে।

অনুষ্ঠানটি ঘোষণার পর ঈদে মিলাদুন্নবী ﷺ পালন এবং এ ধরনের আয়োজনের শরয়ী অবস্থান নিয়ে বিভিন্ন মতামত ও বিতর্ক আমাদের নজরে এসেছে। আমরা চাই না, এই বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রিয় ক্যাম্পাসে কোনো ধরনের বিভাজন, পারস্পরিক বিরূপতা কিংবা অনাকাঙ্ক্ষিত বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক।

এই সিদ্ধান্ত কোনো পক্ষের মতামতকে সঠিক বা ভুল সাব্যস্ত করার উদ্দেশ্যে নয়; বরং সবার বিশ্বাস, অনুভূতি ও মতামতের প্রতি সম্মান রেখে বিভাজন এড়িয়ে চলার একটি দায়িত্বশীল পদক্ষেপ।

যারা অনুষ্ঠানটির প্রতি আগ্রহ ও সহযোগিতা প্রকাশ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একই সঙ্গে যারা এ আয়োজন নিয়ে মতামত ও আপত্তি জানিয়েছেন, তাদের প্রতিও আমরা শ্রদ্ধাশীল।

উপমহাদেশে ঈদে মিলাদুন্নবী পালনের ঐতিহাসিক কারণ ও স্বকীয়তার সন্ধান পড়ুন:
বাঙালি মুসলমানের উৎসব, ফাহমিদুর রহমান।

https://drive.google.com/file/d/1VT3cbHRh2GAG7Ob0VQLLUm6O4WBo3nRr/view?usp=drivesdk

10/08/2026

Campus is looking for contributing writers!

If you are interested in joining Campus’ team of writers, fill up this form: tinyurl.com/tdscampus2026

Campus, Rising Stars, and Star Youth—three youth-centric publications of The Daily Star—are recruiting contributing writers. Interested individuals are requested to fill up this form as instructed. Shortlisted applicants will be required to attend an in-person interview and a writing test at The Daily Star Centre (details will be provided). Shortlisted applicants currently living outside Dhaka will have to attend the interview and writing test virtually.

A few things to remember:

Any use of AI is prohibited. Applicants should not use any AI tool for writing or editing their articles.
While topics are provided, we ask that you come up with appropriate titles for the articles on your own.
Each article must have a word count between 450 and 500 words. We ask applicants not to exceed the word count.

Frequently asked questions (FAQs)

Q) Who can apply?

We strongly encourage students in high schools, colleges, and universities (based in Bangladesh or international Bangladeshi students) to apply. We are also looking for young professionals and fresh graduates.

Q) Is this a full time position?

No, you will be recruited as a freelance contributor, and will not be required to come to the office on a regular basis. You will, however, be required to show up once a week at The Daily Star Centre for contributor meetings.

Q) Is this a paid gig?

Freelance contributors do not get a fixed salary. You will be paid based on the number and length of each article that is published.

Q) Can you apply if you're not based in Dhaka?

Yes, you can apply even if you're not based in Dhaka. If you are recruited, you will be required to communicate with the editorial team virtually.

Deadline: August 24, 2026

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৯ জনপ্রফেসর ড. মো. মাসুদুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উ, প্রফ...
04/08/2026

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৯ জন

প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উ, প্রফেসর ড. এম ওয়াহিদুজ্জামান, প্রফেসর ড. কে.এম সাইফুল ইসলাম খান, প্রফেসর ড. মো. আখতার হোসেন চৌধুরী, মিলন কুমার ঘোষ, ড. সাহাবুদ্দিন আহমেদ, তুষার, রাফি সাঈদ, প্রফেসর এমকে হাসান, মোহাম্মদ মনিরুজ্জামান, জুলকার নাইন, মাহবুবুর রহমান, মো. আর ইসলাম, সজীব ৪৮, আসাদ জামান, প্রফেসর ড. শামসুল কবির যুক্তরাষ্ট্র (সাংকেতিক নাম), ড. জামিল তালুকদার, মামুন এনএস, ওয়ালিউর রহমান বিপুল, নুরুল ইসলাম মুজিব, ইকবাল হোসেন, হাসান মুহাম্মদ রোমান, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মো. (সাংকেতিক নাম), ড. এএমএম গোলাম আদম, প্রফেসর ড. মাহবুব হোসেন, ড. সিদ্ধার্থ দে।

বাংলাদেশশেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতাবশির হোসেন০৪ আগস্ট ২০২৬, ০৯: ২১ পিএমঢাব.....

“ফিরে আর আসবে না”মুক্তমঞ্চে আসছে  ৫ আগস্ট ২০২৬পরিবেশনায় : MBSTU Theatre CDC 🎭
03/08/2026

“ফিরে আর আসবে না”
মুক্তমঞ্চে আসছে ৫ আগস্ট ২০২৬
পরিবেশনায় : MBSTU Theatre CDC 🎭

‎‎আমি দীর্ঘদিন যাবৎ মনির এর রুমমেট । এর আগে আমরা ৬ বন্ধু একসাথে থাকতাম ।‎এক রুম এ আমি মনির কনক আরেক রুম এ ফাহিম মিনহাজুল...
29/07/2026


‎আমি দীর্ঘদিন যাবৎ মনির এর রুমমেট । এর আগে আমরা ৬ বন্ধু একসাথে থাকতাম ।
‎এক রুম এ আমি মনির কনক আরেক রুম এ ফাহিম মিনহাজুল আর তানজির ।
‎তানজির ২ মাস আগে হল এ চলে যায় আর কনক ১/১,৫ মাস আগে মেস ছেড়ে দিয়ে আলাদা বাসা নেয়।
‎তখন আমরা ২ জন ই থাকতাম ওই রুম এ ।
‎আমাদের পাশের রুম এ আইসিটি বিভাগের ফাহিম আর মিনহাজুল থাকত ।

‎ ২৩-৭-২০২৬

‎মনির ফাহিম মিনহাজুল ৩ জন সন্ধ্যায় ভাই দের সাথে দেখা করতে গেছিলো ।
‎আমি রুম এই ছিলাম ।
‎প্রায় ১১:০৫ এর দিকে ওরা মেস এ আসে, তার কিছুক্ষন আগে কারেন্ট চলে যায় ।
‎রুম এ আইসা মনির ফ্রেশ হইয়া বারান্দায় যায় আর আমাকে ডাক দেয় “ আকাশ বারান্দায় আয় “ আমি যাই । ও বসে ছিলো একদম তার এর পাশে বারান্দা টা L(উল্টো) শেপ এর ছিলো ।
‎ওর পাশে ফাহিম তারপর মিনহাজুল এবং দরজার এইখানে আমি ছিলাম।
‎আমরাও ওই বারান্দার রেলিং এর উপর এ বসা ছিলাম । আমরা(আমি,কনক,সালমান,ফাহিম,মিনহাজুল)প্রায় ই মনির যে জায়গায় বসত ওইখানে বসতাম ।আড্ডা দিতাম, ওইদিন ও অন্য সব দিনের মতোই সবকিছু নরমাল এ ছিলো ।
‎এরপর মিনহাজুল আর ফাহিম আসে তারপর আমরা আড্ডা দিতে থাকি । হাসাহাসি করতাছিলাম সবাই ।
‎১১:২২ এর দিকে একটা ভয়েস ও রেকর্ড করা আছে আমাদের আড্ডার । এরপর আড্ডার এক পর্যায়ে মনির চুপ হয়ে যায় । প্রথমে আমরা কিছু বুঝি নাই ।
‎আর কারেন্ট না থাকার কারণে অন্ধকার ও ছিলো ওর হাত কোথায় দেখতে পারি নাই ।
‎আনুমানিক ২-৩ সেকেন্ড পর আমরা বুঝতে পারি ওকে কারেন্ট এ শক করছে ।
‎এরপর ফাহিম ওকে ধরতে নিছিলো আমি বললাম রুম থেকে স্ট্যাম্প আছে নিয়া আয় ওরে কারেন্ট ধরছে ।
‎মিনহাজুল রুম এ যায় স্ট্যাম্প আনতে আমরাও রুম এর দিকে যাই আর আমি আওয়াজ করতাছিলাম ওরে কারেন্ট ধরছে । ওর ডান হাত কারেন্ট এর মেইন লাইন স্পর্শ করেছিলো ।
‎২ সেকেন্ড এর কম সময়ের মধ্যে এসব হয় আর তখন আমি আর ফাহিম বারান্দায় মিনহাজুল রুম এ স্ট্যাম্প নিয়া আসতে নিছে । এমন সময় আমরা খেয়াল করি ওর হাত আর দেওয়ালে ওর শরীর যে জায়গায় স্পর্শ করে ছিলো ওইখানে আলো বা স্পার্ক করতাছিলো বিদ্যুৎ চমকানোর মতো । এর ১/২ সেকেন্ড এর মধ্যে খুব বড় একটা আলো হয় নীলাভ সাদা এবং একটা শব্দ হয় ব্রাস্ট হওয়ার মতো ।
‎এর শব্দ আসে পাশের বিল্ডিং এর সবাই শুনছে এবং আলো টা ও ওই মেস এর সবাই দেখছে ।
‎আশেপাশের মানুষ যারা ছিলো তারাও ।
‎আলোটা এতই বেশি ছিলো আমাদের চোখ এ সব সাদা দেখতেছিলাম ।
‎এর সাথে সাথেই মনির কাত হয়ে নিচে পড়ে যায় । শক খাওয়ার টোটাল সময় ছিলো আনুমানিক ৫ সেকেন্ড এর মতো ।
‎আমরা দৌড়ায় নিচে নামি এবং আমি সবাইকে ডাকতে ডাকতে বের হই ।
‎মেস এর প্রায় সবাই মিলে ওইখানে যাই ।
‎এবং আমরা বুঝতে পারতেছিলাম না ও কোথায় পড়ছে। ফোন এর ফ্ল্যাশ এ হালকা ওরে দেখা জাইতেছিলো পুকুর এর পানিতে উপর হয়ে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ।
‎আমি সবার সামনেই ছিলাম আমি ফাহিম র মিনহাজুল কে দ্রুত নামতে বলি ওরে তুলতে । কারণ আমি সাঁতার পারি না ।
‎তারপর ওইখান থেকে তুলে ফাঁকা জায়গায় আনার পর ওর কোনও সেন্স ছিলো না এই পুরো সময়ে ।
‎পানি থেকে তুলার সময় ওর কান দিয়ে রক্ত পড়তে
‎দেখছিলাম ।
‎চিত করে শুয়ানোর পর ওর পেট সাভাবিক এর থেকে ফোলা লাগতাছিলো । সবাই ভাবতাছিলো হয়তো পানি খাইছে তাই পেট এ হালকা চাপ দেওয়ার পর নাক মুখ কান দিয়ে অনবরত রক্ত বের হইতাছিলো ।
‎কিন্তু ওই রক্ত একদম রক্ত এর মতো ছিলো না কিছুটা অন্যরকম এবং ঘন । ভিডিও তে হয়তো দেখা যাচ্ছিলো ।এরপর আমরা এম্বুলেন্স এ কল দেই ।
‎কিন্তু দেরি হওয়ার কারণে পাশের বাসা থেকে একজন এর অটো নিয়া আমরা হসপিটাল এর দিকে যাই ।
‎আমি ফাহিম মিনহাজুল বাসার মালিক এর ছেলে মহসিন এবং আসিফ ভাই ।
‎এরপর আমি ১১:৩৩ এ আমাদের সিনিয়র দের কল দিয়ে এবং ব্যাচমেট দের কল দিয়ে জানাই ।
‎সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যায় ।
‎আমাদের হসপিটাল এ পৌঁছাইতে আনুমানিক বেজে ১২ টা যায় । অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়
‎ওইখানে ইমার্জেন্সি থেকে সার্জারি ওইখানে নিতে বলে ।
‎ওইখানে নেওয়ার পর ডক্টর ফার্স্ট এ বলে পালস পাইতেছিলো না । এরপর আমরা আরেকবার তাঁকে চেক করতে বলি এবং ইসিজি করার পর ডাক্তার মনিরকে মৃত ঘোষণা করেন । আমাদের প্রক্টর স্যার ও তখন ওইখানে উপস্থিত ছিলো এবং আরেকবার সিসিইউ তে ইসিজি করানো হয় এবং ওর মৃত্যু নিশ্চিত করা হয় ।


‎- মো: রিহাম পারভেজ আকাশ ।
‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আইসিটি বিভাগ এর ২০২৪-২৫ সেশন এর প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এর শিক্ষার্থী ।

25/07/2026



‎শিক্ষার্থীদের ৬-দফা দাবিসমূহ:

‎১. মেস মালিক ও পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও উপযুক্ত ক্ষতিপূরণ:

‎ক্যাম্পাস প্রশাসনকে স্বউদ্যোগে বাদী হয়ে বিল্ডিং কোড লঙ্ঘন এবং ভাড়াটিয়া শিক্ষার্থীদের জীবনরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত না করার অপরাধে সংশ্লিষ্ট মেস মালিক এবং পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা দায়ের করতে হবে। একই সাথে নিহত মনিরুজ্জামান মনিরের পরিবারকে উপযুক্ত ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে হবে।

‎২. 'One Call Service' চালু এবং অ্যাম্বুলেন্স চালকদের সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ:

‎জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ২৪/৭ কার্যকর "One Call Service" চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালককে জরুরি সংবাদ পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনাস্থলে উপস্থিত হওয়া বাধ্যতামূলক করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে প্রশাসন কর্তৃক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎৩. ২৩.০৭.২০২৬ ইং তারিখের দায়িত্বপ্রাপ্ত অবহেলাকারী অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি:

‎গত ২৩/০৭/২০২৬ ইং তারিখে দায়িত্ব পালনকালে চরম অবহেলা ও বিলম্বকারী অ্যাম্বুলেন্স চালকদের অনতিবিলম্বে চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।

‎৪. 'খাজা মেসে' অবস্থানরত শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ আবাসন প্রদান:

‎'খাজা মেসে' অবস্থানরত সকল শিক্ষার্থীর জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের হলে বা বিকল্প কোনো শতভাগ নিরাপদ আবাসন ব্যবস্থার সুসংগঠিত আয়োজন করতে হবে।

‎৫. আশপাশের সকল মেসের উপযুক্ততা যাচাইকরণ ও অনুপযোগী মেস 'বয়কট' ঘোষণা:

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত বিশেষ তদন্ত টিমের মাধ্যমে ক্যাম্পাসের আশেপাশের সকল মেসের অবকাঠামোগত নিরাপত্তা, বৈদ্যুতিক সংযোগ ও উপযুক্ততা যাচাই করতে হবে। যদি কোনো মেস নিরাপত্তা মানদণ্ডে অনুপযোগী প্রমাণিত হয়, তবে প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে সেই মেসকে 'বয়কট' ঘোষণা করতে হবে এবং সেখানে শিক্ষার্থীদের অবস্থান নিষিদ্ধ করতে হবে।

‎৬. ক্যাম্পাসের আশেপাশের সকল খাবার দোকানের মান উন্নতকরণ ও প্রশাসনিক মনিটরিং:

‎শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ক্যাম্পাসের আশেপাশের সকল খাবার দোকান ও হোটেলের খাবারের মান উন্নত করতে হবে এবং নিয়মিত প্রশাসনিক তদারকি ও মোবাইল কোর্ট/মনিটরিংয়ের মাধ্যমে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে।

হলসংকট! মেসে থাকা অনিরাপদ জীবনে আর কত দূর্ঘটনার শিকার হতে হবে আমাদের!
24/07/2026

হলসংকট!

মেসে থাকা অনিরাপদ জীবনে আর কত দূর্ঘটনার শিকার হতে হবে আমাদের!

24/07/2026
24/07/2026

মনির (আইসিটি 1-2)!
ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন..

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when MBSTU Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share