23/03/2026
✨ পুসাল মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৬ ✨
আসসালামু আলাইকুম।
আজ ২৩শে মার্চ ২০২৬, রোজ সোমবার “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লক্ষিন্দর (পুসাল)” কর্তৃক আয়োজিত ❝পুসাল মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৬❞ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষকবৃন্দ, লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবকবৃন্দ।
📌 অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ প্রাইজ মানি, ক্রেস্ট, সার্টিফিকেট, ফলজ গাছের চারা সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
🌱 একইসাথে লক্ষিন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নব্য পাবলিকিয়ানদের পুসাল পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট ও ফলজ বৃক্ষ প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
🎓 বৃত্তিপ্রাপ্ত ও সংবর্ধনা প্রাপ্ত সকল শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
🙏 অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ।
🤝 সকলের সহযোগিতা ও অংশগ্রহণে আমাদের এই আয়োজন সফল হয়েছে।
ইনশা আল্লাহ, সবাইকে সাথে নিয়ে পুসাল পরিবার আরও এগিয়ে যাবে।
❤️ আপনারা পুসাল পরিবারের পাশে থাকুন, সাথে থাকুন।