বিদীপ্ত'২২

বিদীপ্ত'২২ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিদীপ্ত'২২, College & University, Santosh , Tangail, Tangail.

Environmental Science and Resource Management
Mawlana Bhashani Science and Technology University Santosh,Tangail-1902

|| Official page of ESRM-22 Batch

10/08/2026

Alhamdulillah, we’ve completed one beautiful year together on campus. ❤
From classes and exams to laughter, fun, stress, and countless memories this year has turned BIDIPTO-22 from just a batch into a family.🧡 🫶
We may have had differences and misunderstandings, but may our bond always remain strong.
One year completed, but our story has just begun. ❤️
Here’s to many more memories, achievements, and beautiful moments together.

Happy 1st Anniversary, dear batchmates! 🎉❤️
BDIPTO-22 Started together, growing together. 🌿

Our respected ma'am is going to the USA to pursue her PhD. We were lucky to have her as our teacher in our 1st and 2nd s...
25/07/2026

Our respected ma'am is going to the USA to pursue her PhD. We were lucky to have her as our teacher in our 1st and 2nd semesters. Thank you for your support, guidance, and everything you taught us.

We wish you all the best on this new journey. May you achieve all your goals, make us proud, and come back with even greater success.

তারিখ: ২৫ জুলাই, ২০২৬ খ্রিঃ ​প্রাপক:মাননীয় উপাচার্যমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল। ​...
24/07/2026

তারিখ: ২৫ জুলাই, ২০২৬ খ্রিঃ

​প্রাপক:

মাননীয় উপাচার্য

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল।

​বিষয়: আইসিটি বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের মর্মান্তিক অপমৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৬-দফা দাবি বাস্তবায়ন প্রসঙ্গে স্মারকলিপি।

​মহোদয়,

আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এবং তীব্র ক্ষোভের সাথে জানাচ্ছি যে, গত ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখে আপনার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের উদীয়মান ও মেধাবী শিক্ষার্থী মনিরুজ্জামান মনির 'খাজা মেস'-এ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন।

​উক্ত হৃদয়বিদারক ঘটনাটি কেবল একটি আকস্মিক দুর্ঘটনা নয়, বরং মেস মালিকের চরম অবহেলা, ভবন নির্মাণ ও নিরাপত্তা কোড লঙ্ঘন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা ও চরম উদাসীনতার এক করুণ পরিণতি। দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্স চালকদের দায়িত্বহীনতা ও বিলম্ব মনিরের জীবন রক্ষার শেষ সম্ভাবনাটুকুও কেড়ে নেয়।

​এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা, সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আপনার নিকট অনতিবিলম্বে নিম্নোক্ত ৬-দফা দাবি উত্থাপন করছি:

​শিক্ষার্থীদের ৬-দফা দাবিসমূহ:

​১. মেস মালিক ও পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও উপযুক্ত ক্ষতিপূরণ:

ক্যাম্পাস প্রশাসনকে স্বউদ্যোগে বাদী হয়ে বিল্ডিং কোড লঙ্ঘন এবং ভাড়াটিয়া শিক্ষার্থীদের জীবনরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত না করার অপরাধে সংশ্লিষ্ট মেস মালিক এবং পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা দায়ের করতে হবে। একই সাথে নিহত মনিরুজ্জামান মনিরের পরিবারকে উপযুক্ত ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে হবে।

​২. 'One Call Service' চালু এবং অ্যাম্বুলেন্স চালকদের সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ:

জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ২৪/৭ কার্যকর "One Call Service" চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালককে জরুরি সংবাদ পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনাস্থলে উপস্থিত হওয়া বাধ্যতামূলক করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে প্রশাসন কর্তৃক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

​৩. ২৩.০৭.২০২৬ ইং তারিখের দায়িত্বপ্রাপ্ত অবহেলাকারী অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি:

গত ২৩/০৭/২০২৬ ইং তারিখে দায়িত্ব পালনকালে চরম অবহেলা ও বিলম্বকারী অ্যাম্বুলেন্স চালকদের অনতিবিলম্বে চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।

​৪. 'খাজা মেসে' অবস্থানরত শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ আবাসন প্রদান:

'খাজা মেসে' অবস্থানরত সকল শিক্ষার্থীর জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের হলে বা বিকল্প কোনো শতভাগ নিরাপদ আবাসন ব্যবস্থার সুসংগঠিত আয়োজন করতে হবে।

​৫. আশপাশের সকল মেসের উপযুক্ততা যাচাইকরণ ও অনুপযোগী মেস 'বয়কট' ঘোষণা:

বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত বিশেষ তদন্ত টিমের মাধ্যমে ক্যাম্পাসের আশেপাশের সকল মেসের অবকাঠামোগত নিরাপত্তা, বৈদ্যুতিক সংযোগ ও উপযুক্ততা যাচাই করতে হবে। যদি কোনো মেস নিরাপত্তা মানদণ্ডে অনুপযোগী প্রমাণিত হয়, তবে প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে সেই মেসকে 'বয়কট' ঘোষণা করতে হবে এবং সেখানে শিক্ষার্থীদের অবস্থান নিষিদ্ধ করতে হবে।

​৬. ক্যাম্পাসের আশেপাশের সকল খাবার দোকানের মান উন্নতকরণ ও প্রশাসনিক মনিটরিং:

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ক্যাম্পাসের আশেপাশের সকল খাবার দোকান ও হোটেলের খাবারের মান উন্নত করতে হবে এবং নিয়মিত প্রশাসনিক তদারকি ও মোবাইল কোর্ট/মনিটরিংয়ের মাধ্যমে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে।

জনাব, অভিভাবক হিসেবে আপনি আমাদের উক্ত যুক্তিসঙ্গত ও জরুরি দাবিসমূহ অনতিবিলম্বে মেনে নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের সহপাঠী মনিরুজ্জামান মনিরের অকাল প্রয়াণের সুষ্ঠু বিচার নিশ্চিত করবেন—এটাই সাধারণ শিক্ষার্থীদের বিনীত প্রত্যাশা।

​নিবেদক,

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

​আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই হিসেবে এবং সকল শিক্ষার্থীর স্বার্থে সকল সাধারণ শিক্ষার্থীদের একাত্মতা ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সকলের সহযোগিতা ও উপস্থিতি একান্তই কাম্য। আমরা দুপুর ১২:০০ টায় একাডেমিক বিল্ডিং ৩ এর সামনে জড়ো হয়ে ভিসি অফিসের দিকে রওনা হবো।

The Countdown Has Begun... ⏳⚽🔥 ESRM Intra Department Football Tournament 2026 🔥🏆 We are ready once again!*Date: 19-21 Ju...
17/07/2026

The Countdown Has Begun... ⏳⚽

🔥 ESRM Intra Department Football Tournament 2026 🔥

🏆 We are ready once again!

*Date: 19-21 July
*Venue: Central Field,MBSTU

✨Tournament Organized by:
ESRM 20th Batch

নতুন অধ্যায়ের শুভ সূচনায় স্বাগতম! 🌿এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট  (ইএসআরএম) বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষ...
13/07/2026

নতুন অধ্যায়ের শুভ সূচনায় স্বাগতম! 🌿
এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সকল নবীন শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্ববিদ্যালয় জীবন শুধুমাত্র একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নতুন স্বপ্ন দেখা, নিজেকে আবিষ্কার করা, বন্ধুত্ব গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার এক অসাধারণ অধ্যায়। সেই সুন্দর পথচলার প্রথম আনুষ্ঠানিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতেই আয়োজন করা হয়েছে নবীন উৎসব–২০২৬

📅 তারিখ: ১৫ জুলাই ২০২৬
📍 স্থান: সেমিনার রুম–০১
ইএসআরএম বিভাগ
একাডেমিক ভবন–০১

এসো, নতুন স্বপ্ন, নতুন উদ্যম ও অফুরন্ত সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে শুরু করি এক অনন্য বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা।
তোমাদের উপস্থিতিতেই প্রাণবন্ত হয়ে উঠুক নবীন উৎসব–২০২৬

🌳☁️🩵
04/07/2026

🌳☁️🩵

🌙 ঈদ মুবারক! ✨ত্যাগের মহিমায় ভরে উঠুক জীবন,ভালোবাসা আর মানবতার আলো ছড়িয়ে পড়ুক চারদিকে।বিদীপ্ত '২২ এর পক্ষ থেকে সবাইকে ঈদ...
27/05/2026

🌙 ঈদ মুবারক! ✨

ত্যাগের মহিমায় ভরে উঠুক জীবন,
ভালোবাসা আর মানবতার আলো ছড়িয়ে পড়ুক চারদিকে।

বিদীপ্ত '২২ এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা💟

Happy Birthday, Mithila.Wishing you good health and lasting happiness.May your future be bright and successful.❤️   ___ ...
13/05/2026

Happy Birthday, Mithila.
Wishing you good health and lasting happiness.
May your future be bright and successful.❤️

___ ESRM 22 Batch

Happy Birthday, Sahab!Wishing you a day full of love and a year full of joy.   ___ ESRM 22 Batch
09/05/2026

Happy Birthday, Sahab!

Wishing you a day full of love and a year full of joy.


___ ESRM 22 Batch

Address

Santosh , Tangail
Tangail
1902

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিদীপ্ত'২২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share