04/07/2021
: ৩৮
:"তুমি হীনা নাই কোনো ঠিকানা, নাই কোনো পরিচয়"
: Foysal
: Computer 6th
.....
আসসালামু আলাইকুম
ভালো আছেন আপনি?ভালো থাকারই কথা।
আপনার আশেপাশে কত কত প্রণয়চারিণী আকাঙ্ক্ষাময়িদের দেখা যায়! হিংসে হয় খুব!
এসব দেখলে যে আমি ভালো থাকতে পারি না।
ক্রাশ কনফেসন করবো না। ভালোবাসার স্বীকারোক্তি
দিচ্ছি।ইতোমধ্যে অনেকেই হাত বাড়িয়ে দিয়েছে,
বেছে নিবেন আপনি অথবা ফিরিয়ে দিবেন শূন্যহাতে।
তবে কি, আমি যে আপনার সামনে তথাকথিত অপশন হয়ে থাকতে চাই না।তাই হাত বাড়ানোর আগেই গুটিয়ে নিয়েছি। আমি আপনার হবো কি হবো না, সেটা শুধুই আপনার না,আমারও সিদ্ধান্ত। তাই নিজেকে যতটা সম্ভব শক্তমনের করে তুলার চেষ্টায় আছি। আমি চাই সবচেয়ে বেস্ট মেয়েটিই আপনার জীবনে প্রথম এবং শেষ হয়ে আসুক। ওই সুন্দর মনটি কখনো না ভাঙুক।
আপনার মনে আঁচড়ের দাগ মানাবে না।ওতে শুধুই ভালোবাসার ঠাই পাক!
আপনি হয়ত আমার নন, যদি অন্যকারো হয়ে থাকেন,
আপনাকে নিয়ে ভাবাটাও পাপ!আমি ভালোবাসা চাই না।মুক্তি চাই! অদ্ভুত সব দুশ্চিন্তা থেকে মুক্তি চাই।আপনি অন্য কাউকে খুজে নিন।
সময়ের সাথে সাথে যে স্বপ্নগুলোও বিস্তৃত হতে থাকে, পুষ্পকক্ষের অবাধ্য সব পাপড়িগুলোর মতো, একসময় তাকেও বৃন্তচ্যূত হতে হয়, দুঃসাহস দেখানোর দোষে!
আপনি জানেন? আমিও মরিয়া হয়ে খুজছি অন্যকাউকে, শুধুমাত্র আপনাকে ভুলতে পারাটা সহজ করতে। হয়ত অন্যকারো প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলে, আপনাকে দেখে আর কষ্ট পাবো না।
দেখুন,! কিভাবে আমার সবকিছুতে জড়িয়ে গেলেন আপনি! ভাগ্য যদি সায় দেয়, আমি নিজে ধরা দিবো কথা দিলাম! অন্যথা হারিয়ে যাবো দূর আকাশের নক্ষত্রের মতো, যাদেরকে জানলা মেলে শুধুই দেখা যায়, ছোয়া যায়না!
আপনার চোখের নিকষ কালো তারায় যারা হারিয়েছে
তাদের খুজে পাওয়া যাবে
আপনার ঠোঁটের জোয়ার ভাঙা হাসিতে যারা ডুবেছে
তাদেরও উদ্ধার করা যাবে
কিন্তু যে আপনার অন্তর-বাহির সবটায় নিজেকে হারিয়েছে তাকে কি করে খুজবেন? সে তো আর এখন আলাদা কিছু নয়।
অনেক অনেক কিছু বলার আছে! আপনার জন্য সময়ও আছে অফুরন্ত!তবে আপনার ধৈর্য্য থাকলেই হয়।বলুন তবে মহাকাব্য লিখে দিই!
আমি জানি না, পড়তে পড়তে আপনার মনে কার মুখচ্ছবি ভেসে এসেছে, জানতেও চাই না।
আমি চাই বিধাতা আমাদের জীবনে অতটা মধুর সময় নিয়ে আসুক যেনো সত্যিই মহাকাব্য রচিত হয়!
এই দেখুন! আবারো স্বপ্ন দেখছি। কি করবো বলুন?
কোনোভাবেই দমিয়ে রাখতে পারি না। এই ভালোবাসাগুলো বিষের মতো, যতটা যত্নে কাছে রাখা যায়, ততটাই নির্মমভাবে ক্ষয় হয় হৃদমাঝার।কত সহজে নিজেকে নিজেই বিষ দিয়ে মারছি!!
ভালো থাকবেন ইহোজনম পরোজনম
ইতি
আপনার শুভাকাঙ্ক্ষী
: আপনার মনের কথা জনান আমাদের পেজ ইনবক্স ক্রাশ এর নাম এবং একখানা ছবি