শেকৃবিয়ান

শেকৃবিয়ান আমরা করবো জয়

পরিকল্পিত শেকৃবিয়ান হ"ত্যা!?শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৫ ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ ভাই নীলফামারীর ডোমার উপজেল...
18/08/2026

পরিকল্পিত শেকৃবিয়ান হ"ত্যা!?
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৫ ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ ভাই নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইনে কাটা পড়ে নিহত হয়েছেন। তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মের গম গবেষণা কেন্দ্রের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে তিনি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

সোমবার রাতে বোড়াগাড়ী ইউনিয়নের শিমুলতলী সংলগ্ন রেলগেট এলাকা থেকে তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলের পাশের ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন মাথাটিও উদ্ধার করা হয়।

স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত তার বাবার বক্তব্য থেকে জানা যায়, দিনাজপুরে কর্মরত থাকাকালে তানভীর ভাই ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে তানভীর ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত অত্যন্ত জরুরি। তদন্তে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি

৭৫ ব্যাচের শেকৃবিয়ান তানভীর আর নেই! বিসিএসে জয়েন করারও সুযোগ পেলেননা ।আহারে জীবন!!
18/08/2026

৭৫ ব্যাচের শেকৃবিয়ান তানভীর আর নেই!
বিসিএসে জয়েন করারও সুযোগ পেলেননা ।
আহারে জীবন!!

অফিসে আলাদাভাবে কেউ ডাকলে ভুল করেও যাবেননা। শেকৃবিতেও এমন নজির রয়েছে।
16/08/2026

অফিসে আলাদাভাবে কেউ ডাকলে ভুল করেও যাবেননা।
শেকৃবিতেও এমন নজির রয়েছে।

16/08/2026

আমার স্বামী আমি ছাড়া অন্য কারো সাথে কথা বললে, স্বামীকে বোবা করে দিও মাবুদ...!!

জীবনের একদম লাস্ট স্টেজে গিয়ে যখন মানুষ আইসিইউতে এডমিট থাকে, তখন এভাবেই গ্লাভসের ভেতরে হালকা উষ্ণ জল ভরে তার হাতে রাখা ...
13/08/2026

জীবনের একদম লাস্ট স্টেজে গিয়ে যখন মানুষ আইসিইউতে এডমিট থাকে, তখন এভাবেই গ্লাভসের ভেতরে হালকা উষ্ণ জল ভরে তার হাতে রাখা হয়, যেন সে অনুভব করতে পারে, কেউ তার হাত ধরে আছে, সে একা নয়।

কত নির্মম একটা সত্য, তাই না?
কারো কারো স্পর্শ, কারো কারো উপস্থিতি এতটাই দামী যে জীবন যখন শেষ নিঃশ্বাস গুনতে থাকে, তখনও মানুষ ওষুধের চেয়ে বেশি খোঁজে প্রিয় একজোড়া হাতের উষ্ণতা।

©

একশো টাকা দিয়ে এই মিথ্যা মিথ্যা পাখির বাসা টা এনে বেলকনিতে ঝুলায় রাখছিলাম।বাতাসে নড়াচড়া করে জন্য ফিদা আবার সুতা দিয়ে শক্...
13/08/2026

একশো টাকা দিয়ে এই মিথ্যা মিথ্যা পাখির বাসা টা এনে বেলকনিতে ঝুলায় রাখছিলাম।

বাতাসে নড়াচড়া করে জন্য ফিদা আবার সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিছে।

এমনিতেই সারাদিন পাখিদের কিচিরমিচিরে বেলকনিতে কাপড় শুকাতে বা গাছে পানি দিতে গেলেও সাবধানে যাইতে হয়,
ওনাদের যেন ডিস্টার্ব না হয়, প্রাইভেসি তে ব্যাঘাত না ঘটে।

এদিকে আবার বেশ কিছুদিন যাবৎ মুনিয়া রা ফুল ফ্যামিলি সমেত বিনা রেন্টে আমাদের কেনা বাসা দখল করে বসে আছে।
এত মিষ্টি দখলবাজদের খপ্পরে পড়েছি যে পুরো বেলকনি ছেড়ে দিয়েও আনন্দ হচ্ছে আমাদের! 😌❤️

-Sumaiya Tabassum Bandhan

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী র‍্যাগিং-এর শিকার হয়েছেন৷ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্...
13/08/2026

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী র‍্যাগিং-এর শিকার হয়েছেন৷ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ২০২৫-২৬ সেশনের এক শিক্ষার্থীকে তাদের ইমিডিয়েট সিনিয়ররা আজকে র‍্যাগ দেওয়ার ফলে তার এই অবস্থা হয়েছে।

অসুস্থ জানার পরেও তারা র‍্যাগিং চালিয়েই যায়। ৪৫ মিনিট পর সেই শিক্ষার্থীকে পটুয়াখালী উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

⚠️সতর্কবার্তা ⚠️আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেট এলাকায় আমাদের ক্যাম্পাসের এক বড় ভাইয়ের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বি...
12/08/2026

⚠️সতর্কবার্তা ⚠️

আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেট এলাকায় আমাদের ক্যাম্পাসের এক বড় ভাইয়ের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। শুধু আজকের ঘটনাই নয়—সাম্প্রতিক সময়ে হল ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরির একাধিক অভিযোগও পাওয়া যাচ্ছে। এর সবাই একই জায়গার এবং একই সাথে কাজ করে।

আমরা তাকে হাতে নাতে ধরে নিয়ে আসি ক্যাম্পাস এ,কিন্তু তার সাথীরা মোবাইলটা নিয়ে পালিয়ে যায় । ছবি দেয়া হলো সবাইকে সতর্ক ও সচেতন করার উদ্দেশ্যে । সে আমাদের আরও কিছু কথা বলল যে তারা যেখানে বাসা সেখানে চুরি বা ছিনতাই করেন যাতে কেউ চিনতে না পারে । তাদের কাছে ব্লেড আ অনেক ধারালো ছোট ছোট চুরি বা চাকু থেকে ।

বিশেষ অনুরোধ:
• বাইরে বের হলে মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র খুব সতর্কতার সঙ্গে রাখুন।
• ভিড়ের মধ্যে মোবাইল পকেট/ব্যাগের নিরাপদ স্থানে রাখুন।
• হলে নিজের রুম ও ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রাখুন।
• অপরিচিত বা সন্দেহজনক কাউকে হলে/ক্যাম্পাসে ঘোরাফেরা করতে দেখলে বিষয়টি নিরাপত্তাকর্মী ও হল প্রশাসনকে জানান।
• কারও সঙ্গে একা গিয়ে ঝামেলায় জড়াবেন না বা নিজের হাতে আইন তুলে নেবেন না।
• কোনো চুরি বা সন্দেহজনক ঘটনা ঘটলে দ্রুত পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; উদ্দেশ্য হলো সবাইকে সতর্ক করা এবং যাতে আর কোনো শিক্ষার্থী তার মূল্যবান জিনিস হারিয়ে না ফেলে তা নিশ্চিত করা।

সবাই পোস্টটি শেয়ার করে নিজ নিজ বন্ধু, ছোট-বড় ভাই-বোন এবং হলের শিক্ষার্থীদের সতর্ক করুন।
সচেতন থাকুন, নিরাপদে থাকুন।

ব্যাচমেটরা উত্তর দেয় না 💔
12/08/2026

ব্যাচমেটরা উত্তর দেয় না 💔

Address

Sher-e-Bangla Agricultural University
Tejgaon
DHAKA-1207

Alerts

Be the first to know and let us send you an email when শেকৃবিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to শেকৃবিয়ান:

Shortcuts

Share