BDC ,Thakurgaon ভুল্লি ডিগ্রী কলেজ, ঠাকুরগাঁও

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • BDC ,Thakurgaon ভুল্লি ডিগ্রী কলেজ, ঠাকুরগাঁও

BDC ,Thakurgaon  ভুল্লি ডিগ্রী কলেজ, ঠাকুরগাঁও Bhully Degree College,Thakurgaon.It was established 1993.
(2)

১০০০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ Idioms and phrases. যেগুলো ইংরেজি কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ
05/01/2026

১০০০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ Idioms and phrases. যেগুলো ইংরেজি কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ

23/06/2022

যে গাছে ফল হয়না সেটাকে পাখিরা পর্যন্ত ত্যাগ করে। আপনি যদি ফলপ্রসূ কিছু করার যোগ্যতা অর্জন না করেন, সবাই আপনাকে পরিত্যাগ করবে।

14/04/2022

Nice

04/03/2022

কোল্ড ড্রিংকস কেনার সময় বোতলের গায়ে সামান্য ময়লা দেখলেও সেটা কিনেন না৷ অথচ কোল্ড ড্রিংকস খাওয়ার পর সেই বোতলটি নিজেই ময়লার ঝুড়িতে ফেলে দেন। বোতলটি আপনার কাছে ততক্ষণ মূল্যবান ছিল যতক্ষণ এর ভেতরে কোল্ড ড্রিংকস ছিল। এই যে সারাদিন রাগারাগি করেন, অভিমান করেন, মেজাজ গরম করেন 'কেন সে আমার কথা শুনেনি? কেন সে আমাকে রেসপেক্ট করেনি? ব্লা ব্লা ব্লা...' আপনি আমি হচ্ছি সেই বোতলটির মত সবার কাছে। ভেতরে কোল্ড ড্রিংকস থাকলে সবাই যত্ন করে ফ্রিজে রাখবে, আর বোতল খালি থাকলে ময়লার ঝুড়িতে রাখবে। দ্যাটস ভেরি সিম্পল ক্যালকুলেশন!

যে আপনাকে সম্মান দেখাচ্ছে না, সে যদি কাউকেই সম্মান না দেখায় তবে সেটা তার প্রবলেম। কিন্তু যে আপনাকে সম্মান দেখাচ্ছে না, সে যদি অন্য কাউকে সম্মান দেখায় তবে এবার কিন্তু কিছু প্রবলেম হয়তো আপনার নিজের আছে। আপনাকে আমাকে পৃথিবীর সেরা ধনী হতে হবে না, সেরা দার্শনিক হতে হবে না, সেরা শিল্পী হতে হবে না৷ শুধু সামনের লোকটির কাছে উদাহরণ হওয়ার মত একটা কিছু করতে পারলেই আপনি কিন্তু তার কাছে সেরা।

পৃথিবীতে ফ্রিতে পাওয়া জিনিসগুলোর জন্যই মানুষকে বেশি ইফোর্ট দিতে হয়৷ সম্মান, ভালোবাসা এগুলো টাকা দিয়ে কিনতে হয় না। একদম ফ্রিতে পাওয়া যায়৷ কিন্তু এগুলো অর্জন করার জন্যই মানুষকে একজীবনে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। বোতলটি কোথায় থাকবে -যত্নের ফ্রিজে নাকি ময়লার ঝুড়িতে এটা কিন্তু বোতল নিজে ফিক্স করেনা, এটা নির্ধারণ করে লোকেরা। একইভাবে আপনাকে আমাকে মানুষ কিভাবে মূল্যায়ন করবে সেটা আপনাকে আমাকে ঠিক করতে হবেনা, লোকেরাই সেটা ঠিক করে নিবে। কোল্ড ড্রিংকসের বোতলটি যেমন বোতলের কারণে এটি কোথায় থাকবে সেটার স্থান নির্ধারণ হয় না, তেমনই আপনি আমি কার কাছে সম্মানের কোন জায়গায় থাকব সেটাও আপনার আমার উপর নির্ভর করবে না, বরং আপনার আমার ভেতরের যোগ্যতার উপর নির্ভর করবে।

যে সমাজে এখনো মানুষ ভোরে ঘুম থেকে উঠতে পারে না, দৈনিক ১০ টাকা খরচ করে একটা পত্রিকা পড়ে না, মাসে অন্তত একটা বই পড়ে না, বছরে অন্তত ৩টা জেলা ভ্রমণ করে না, কারো ভালো কাজের প্রশংসা করে না, দেশের বাজেট পাশ হওয়ার পর সেখানে তার পেশাগত কাজে রাষ্ট্রের বাজেট কত সেটার সংখ্যাটা জানেনা, প্রস্তুতি ছাড়া নিজের সম্পর্কে ৫ মিনিট ইংরেজিতে বলতে পারে না; সে সমাজে শুধু এটুকু পারলেই আপনি অন্তত লাখখানেক মানুষের চেয়ে এগিয়ে থাকবেন। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আপনি আপনার বেস্ট ২টা কোয়ালিটি সাহস করে বলুন তো, যেটা আপনার আছে। সে সাথে এমন ২টা কোয়ালিটি বলুন যেগুলো আগামী এক বছরে যেকোনো মূল্যে আপনি অর্জন করবেন। আপনি জানান, দেখি আমি কিভাবে আপনাকে নিয়ে সহযোগিতা করতে পারি। অনেকে এটাও জানাতে পারবে না। চ্যালেঞ্জ!
______________________
Satyajit Chakraborty
Writer, Entrepreneur & Corporate Trainer
Founder, Bangladesh Career Club
Chairman, Nucleus Group

#সতর্কীকরণঃ লেখাগুলো আমার বইয়ের কপিরাইট আইনভুক্ত। কপি করে ব্যবহার করা কপিরাইট আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

21/02/2022

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!

22/01/2019

কাজ ও শ্রমিক সংক্রান্ত অংকের সমাধান
নিয়ম-১:
ক, খ এবং গ একটি কাজ যথাক্রমে ১২, ১৫ এবং ২০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
টেকনিক = abc / (ab + bc + ca)
= (১২ x ১৫ x ২০)/ (১২x১৫ + ১৫x২০ + ২০x১২)= ৫ দিনে (উঃ)
নিয়ম-২:
৯ জন লোক যদি একটি কাজ ৩ দিনে করে তবে কতজন লোক কাজটি ৯ দিনে করবে?
টেকনিক : M1D1 = M2D2
বা, ৯ x ৩ = M2 x ৯
বা, M2×৯=২৭
M2=২৭/৯
সুতরাং, M2 = ৩ দিনে(উঃ)
নিয়ম-৩:
৩ জন পুরুষ বা ৪ জন মহিলা একটি কাজ ২৩ দিনে করতে পারে l ঐ কাজটি শেষ করতে ২ জন পুরুষ এবং ৫ জন মহিলার প্রয়োজন হবে দিন সময় লাগবে?
টেকনিকঃ T = (M1 x W1 x T1) ÷ (M1W2 + M2W1)
= (৩x৪x২৩)÷(৩x৫ + ৪x২)
= ১২ দিন(উঃ)
নিয়ম-৪:
যদি নুসরাত একটি কাজ ১০ দিনে করে এবং মায়াম্মি ঐ কাজ ১৫ দিনে করে তবে নুসরাত এবং মায়াম্মি একসাথে কাজটি কত দিনে করতে পারবে?
টেকনিকঃ G = FS÷(F+S)
= (১০ x ১৫)÷(১০+১৫)
= ৬ দিনে(উঃ)
নিয়ম-৫:
যদি ক একটি কাজ ১০ দিনে করে এবং ক ও খ একসাথে কাজটি ৬ দিনে করে তবে খ কাজটি কতদিনে করতে পারবে?
টেকনিকঃ G = FS÷(F-S)
= (১০ x ৬)÷(১০-৬)
= ১৫ দিনে(উঃ)

22/01/2019

★★★একটি শিক্ষণীয় গল্প★★★
এক শিকারি ছোট্ট একটি পাখি ধরল।পাখিটি খুব বুদ্ধিমান ছিলো। পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি অনেক বড় শিকারি! জীবনে অনেক বড় বড় পশু শিকার করেছ। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন ১০০ গ্রামও না! আমাকে খেয়ে তুমি কী মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটে ও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারাজীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিলো যে শিকারির মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেক জনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখলো, ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি, পাখিটা কী বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারি রাজি হওয়ায় পাখিটি বললো, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। শিকারি বললো, ঠিক আছে। পাখি বললো, "কখনো অলৌকি কিছু কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না"। শিকারি বললো, খুব ঠিক কথা। সত্যিই তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বললো, এবার আমাকে গাছের ডালে যেতে দাও। আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারি ছেড়ে দিলো। গাছের ডালে উঠে পাখি বললো,"যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না।" শিকারি বললো, এটাও ঠিক। যা আর আমার নেই, তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগডালে উঠলো। শিকারি বললো, এবার তৃতীয় উপদেশটি বল। পাখি বললো, তৃতীয়টি বলার আগে দেখে নিই, আগের দুটি উপদেশে থেকে তুমি কিছু শিখেছ কিনা। পাখিটি বললো, আমার পেটে আছে ২০০ গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারি খুব আফসোস করতে লাগল। হায় হায়! এ আমি কী করলাম। ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম! বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগডালে। সে হাসলো। বললো, দেখো! আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই ১০০ গ্রাম। আমার ভেতরে ২০০গ্রামের মুক্তো থাকবে কীভাবে? বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেল তানিয়ে কখনো আফসোস করো না। কিন্তু তুমিতা-ই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন!
কারণ,
অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছো কিন্তু তা থেকে কিছুই শিখনি ।
গল্পটিতে শিক্ষনীয় বিষয় হলো:- ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর.………!
বি:দ্র:কৃপাপূর্বক পেজটিতে অবশ্যই Like দিয়ে সঙ্গে থাকুন……………
ধন্যবাদ সবাইকে ……………………!

08/11/2018
01/02/2018

এসএসসি পরিক্ষাথীদের জন্য শুভ কামনা

তৃনমূল মন্ত্রিপরিসদের ছবি
05/11/2017

তৃনমূল মন্ত্রিপরিসদের ছবি

Address

Bhully Bazar
Thakurgaon
THAKURGAON.

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDC ,Thakurgaon ভুল্লি ডিগ্রী কলেজ, ঠাকুরগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share