25/09/2020
আসসালামু আলাইকুম
কলেজ লাইফ শেষ হওয়ার পর; বুড়িগঙ্গা দিয়ে কত দূষিত পানি প্রবাহিত হলো কিন্তু আমাদের কোনো পুণর্মিলনী হলো না। ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সবার সাথে প্রাণ খুলে আড্ডা হলো না।
এই সব কথা চিন্তা করে আমাদের সকলের প্রিয় আরিফ স্যারের উদ্যোগে আগামী ৯ অক্টোবর একটা ট্যুরের আয়োজন করা হয়েছে। যেখানে ১ম ব্যাচ থেকে ৭ম ব্যাচ সবাই একসাথে থাকবে।
♦ভ্রমণের স্থানঃ
#গুলিয়াখালি_সমুদ্র_সৈকত,
#বাঁশবাড়িয়া_সমুদ্র_সৈকত এবং
#মহামায়া_লেক
★তারিখঃ ৯ অক্টোবর , ২০২০
♦ট্যুরের ফিঃ ১২০০/-
♦টাকা পাঠানোর শেষ সময়ঃ ১লা অক্টোবর, ২০২০
♠ভ্রমণের বিস্তারিতঃ
★সকাল ৬ঃ৩০ মিনিটের মধ্যে আমরা স্কলার্সে থাকবো। ওখান থেকে ঠিক ৭ টায় বাসে করে রওনা হবো সীতাকুন্ডের উদ্দেশ্যে ইন শা আল্লাহ । বাসে সবাইকে হালকা স্ন্যাকস দেওয়া হবে।
যাত্রাপথেই আনুমানিক ৯/৯ঃ৩০ এর মধ্যে আমরা কুমিল্লায় কোনো হাইওয়ে রেস্টুরেন্ট থেকে ফ্রেস হবো এবং ব্রেকফাস্ট করে নিবো।
★আশা রাখি ১২ টার মধ্যেই আমরা সীতাকুণ্ডে পৌছাবো ইন শা আল্লাহ । সেখান থেকে সিএনজি করে সোজা গুলিয়াখালী সি বিচ। সাগর, সবুজ, গাছ এই তিনটি মিশ্রণের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আড্ডা দেওয়া হবে। হাজার বছরের পুরোনো সেই আড্ডা। হ্যাঁ! হ্যাঁ! প্রচুর সেল্ফিও তোলা হবে।
★দুপুরের লাঞ্চ আমরা সীতাকুণ্ডের ভালো একটা রেস্টুরেন্ট থেকে করবো,তারপর জোহরের নামাজ শেষ করে বাঁশবাড়িয়া সী বিচের দিকে চলে যাবো ইন শা আল্লাহ
★বিকালটা আমরা মহামায়া লেকের অপার্থিব সৌন্দর্য দেখে মুগ্ধ হবো। পাহাড়ের পাশে এমন অসাধারণ পরিস্কার লেক দেখে বেসুরো গলায় গান ধরবো। কেউ কায়াকিং করতে চাইলে করতে পারবেন। তবে নিজ খরচে। (৩০০ টাকা লাগবে)
★এরপর একঝাঁক স্মৃতি, কথোপকথন আর মোবাইল ভর্তি সেল্ফি নিয়ে বাড়ির পথ ধরবো। আসার পথে হাল্কা স্ন্যাকস এর ব্যবস্থা থাকবো।
"ট্যুরের ফি আপনি আপনার ব্যাচের প্রতিনিধিদের কাছে পাঠিয়ে দিবেন ১ অক্টোবর এর মধ্যে"
♦শামীম ভাই (১ম ব্যাচ)Bkash: 01753709101
♦প্রান্ত ভাই (২য় ব্যাচ)Bkash: 01934433163
♦আমানুল্লাহ ভাই(৩য় ব্যাচ)BKash: 01533323375
♦রাকিব ভাই(৪র্থ ব্যাচ)Bkash: 01634729134
♦সাব্বির ভাই(৬ষ্ঠ ব্যাচ)BKash: 01626693505
বাকি ২ টা ব্যাচের সাথে আরিফ স্যার যোগাযোগ করবেন ইন শা আল্লাহ। সবাই আমন্ত্রিত।
♥বিশেষ_আকর্ষণঃ
♠ষষ্ঠ ব্যাচের উদ্যোগে মজাদার কিছু আয়োজন থাকবে ইন শা আল্লাহ
♠ট্যুরকে স্মরণীয় করে রাখার জন্য থাকবে আকর্ষণীয় একটা ক্যাপ
ধন্যবাদ.....
পোস্ট ক্রেডিটঃ
#শামীম ভাই
#রাকিব ভাই