British American Technology & Management Institute

British American Technology & Management Institute Avijan 45 ,College Road, Tongi
Mobile: 01712279175
Email: [email protected]

11/02/2020

কিছু বলার আগে একটি গল্প দিয়ে শুরু করা যাক। আপনারা হয়ত Kodak কোম্পানির নাম শুনেছেন, ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রা.....

ভর্তি চলছে!  ভর্তি চলছে!  ভর্তি চলছে!স্বল্প খরছে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে,,চাকরিজীবীদের জন্য...
09/02/2020

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
স্বল্প খরছে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে,,চাকরিজীবীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা আছে,
ভর্তির যোগ্যতাঃএসএসসি অথবা সমমান পরিক্ষায় জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ন।
বিঃদ্রঃ- যারা এইচএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ন হবে তাদের সরাসরি ৪র্থ পর্বে ভর্তির সুযোগ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01712279175/01629796334.

30/05/2016

বস্তায় বস্তায় জিপিএ ফাইভ পয়দা না করে রাস্তায় রাস্তায় বেকার না ঘুরানোর জন্যই
Great idea, we should follow.
!!! Made in China !!!
বিপ্লবের পর চীন অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রায় ১২ বছর তাদের দেশে বিশ্ববিদ্যালয়েভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিলো। চীন সরকারের বক্তব্য ছিল, এত ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে? কোথায় চাকরি পাবে? কেই বা চাকরী দিবে? এত হাজার হাজার বেকারকে চাকরী দেয়ার মত প্রতিষ্ঠান চীনে নেই।
এই সময়টায় চীন ছাত্রছাত্রীদের আধুনিক প্রশিক্ষন দিয়েছিল নানা ধরনের ট্রেড কোর্সে। স্বল্প মেয়াদী ট্রেড কোর্স শিখে চীনের ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে গেলো। প্রতিটি বাড়ি গড়ে উঠল একটা করে ছোট ছোট কারখানায়। পরিবারের সবাই সেখানে কাজ করে। বড় ফ্যাক্টরী করার আলাদা খরচ নেই। ফলে পন্যের উৎপাদন খরচ কমে গেলো। বর্তমানে যে কোন পন্য স্বস্তায় উৎপাদন করার সক্ষমতায় তাদের ধারে কাছে কেউ নেই। পৃথিবীর প্রতিটি অঞ্চলে চাইনিজ পন্যের প্রসার বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা বিশ্ব বানিজ্যের এক অপ্রতিরোধ্য পরাশক্তি। উপযুক্ত মুল্য দিলে তারা এমন জিনিস বানিয়ে দেবে যার গ্যারান্টি আপনি চাইলে ১০০ বছরও দিতে পারবেন।
বাংলাদেশে সিমফোনি, ওয়ালটনসহ বহু প্রতিষ্ঠান এই চায়নার বদৌলতেই কিছু করে খাচ্ছে। অপর দিকে বাংলাদেশে প্রতিনিয়ত গড়ে উঠছে বেকার বানানোর কারখানা। এর আধুনিক নাম বিশ্ববিদ্যালয়।প্রতি বছরই দুই একটা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হচ্ছে আর বের হচ্ছে কয়েক হাজার বেকার। দল বেঁধে পড়ানো হচ্ছে বিবিএ, এমবিএ অথবা চিরচরিত সেই ডাক্তার অথবা ইঞ্জিনিয়ানিং। এত বেকারের ভীড়ে চাকরী বাংলাদেশে একটি সোনার হরিন। কোম্পানীরাও এটা বুঝে। ফলে এই দেশের শিক্ষিত ছেলেরা প্রত্যাশা অনুযায়ী বেতন পায় না, চাকরী পায় না আর পেলেও সহ্য করতে হয় মালিক অথবা বসের নানাবিদ অদ্ভুত পরীক্ষা ও অপেশাদার আচরন।
অবশ্য, দীর্ঘদিন বিভিন্ন জাতির শোষনের যাতাকলে পিষ্ট হয়ে আমাদের জাতির জীনে প্রবেশ করেছে ভৃত্যগিরির মানসিকতা। আমরা মনে করি স্যুট, টাই পড়ে কোন কাজ করতে পারলেই বুঝি সেখানেই জাতির সফলতা। এটা আসলে একটি অপ্রকাশ্য দৈন্যতা, যে কেউ স্বীকার করছেন না।
এই দেশের অর্থনীতির জন্য সামনে খুব ভয়াবহ দিন অপেক্ষা করছে। তাই, বাংলাদেশের উচিত চীনের মত একটা পদক্ষেপ নেয়া। চাকরী করে দেশের উন্নতি হয় না, আমাদের উদ্যোক্তা প্রয়োজন। তাই শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন প্রয়োজন, গুরুত্ব দেয়া উচিত কর্মমুখী শিক্ষায়। সরকার একটু সচেতন হলেই খুব অল্প কয়েক বছরের মধ্যেই আমরা এই দেশের চেহারা পালটে দিতে পারি ....

08/06/2015

electrical 3rd semistr rutin
30-07-15 (basic electronic)
02-07-15(bangla)
04-07-15(circuits-2)
07-07-15(socal science)
26-08-15(math-3)
10-08-15(physics-2)

06/06/2015

কারিগরি শিক্ষাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে
দেশ ও জাতির উন্নয়নের প্রধান চাবিকাঠি দক্ষ জনশক্তি। আর
এই দক্ষ জনশক্তি তৈরির প্রধান কারখানা কারিগরি শিক্ষা।
তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে কারিগরি
শিক্ষার উপর জোর দিতে হবে।
শনিবার (৫ জুন) রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে
দিনব্যাপী টেকসই অর্থনৈতিক উন্নয়নে কারিগরি ও ভোকেশনাল
শিক্ষার গুরুত্ব শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত এসব কথা বলেন ।
তিনি বলেন, দেশে আজ যদি সকলেই কারিগরি শিক্ষায় শিক্ষিত
হতো তাহলে ভিশন-২০২১ অর্জনে দেশ অনেকদূর এগিয়ে
যেতো।
কমিশনার বলেন, দেশের মানুষ আজ মানবপাচারের শিকার হয়ে
মাঝ সাগরে কিংবা থাইল্যান্ড, মালয়শিয়ার জঙ্গলে প্রাণ দিতো
না।
ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন বোর্ড বাংলাদেশ,
কানাডা, বিশ্বব্যাংক ও স্টেপ এর আর্থিক সহায়তায় আয়োজিত
এই সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব এবং প্রজেক্ট
ডিরেক্টর (স্টেপ) মোহাম্মদ ইমরান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব অশোক কুমার বিশ্বাস, ডিরেক্টরেট অব টেকনিক্যাল
এডুকেশন বোর্ডের ডিরেক্টর জেনারেল শাহাজাহান মিয়ান,
বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান
মোস্তাফিজার রহমান।
সেমিনার ও আলোচনা সভায় রংপুর অঞ্চলের সরকারি ও
বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষক, সরকারি
উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

04/06/2015

কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারের জন্য ৯২৪ কোটি টাকা ব্যয়ে ১০০টি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপনের কাজ চলছে। প্রতিটি বিভাগীয় শহরে একটি করে গার্লস টেকনিক্যাল স্কুল, ২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সব বিভাগে ১টি করে প্রকৌশল কলেজ স্থাপনের উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়াও ১৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর জনগোষ্ঠীকে মৌলিক স্বাক্ষরতা ও জীবনদক্ষতামূলক প্রশিক্ষণ প্রদানের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অর্থমন্ত্রীর বাজেট বক্তিতা থেকে।

03/06/2015

বাস্তব হল সিনেমা থেকেও নির্মম।
-- সিনেমা হলে হয়তো কষ্টে পরে, হতাশার পরে,শেষ পর্বে সুন্দর একটা সমাপ্তি থাকত।কিন্তু বাস্তব কঠিন বলে, আমাদের জীবন কাহিনীর কোন সমাপ্তিও নেই...

3rt
11/03/2015

3rt

06/09/2014

আজ সালমান শাহ-র ১৮তম মৃত্যুবার্ষিকী...
বাংলাদেশী চলচ্চিত্রের সবচেয়ে শোকাবহ দিন... সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭১ - মৃত্যু: ৬
সেপ্টেম্বর, ১৯৯৬), বাংলাদেশের ১৯৯০-এর দশকের
অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।
৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট
২৭টি চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়াও টেলিভিশনে তার
অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান
পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই
ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।
জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের
বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয়
করেন। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার
সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের
কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি। সালমান শাহ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ
উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তাঁর রাশি ছিল বৃশ্চিক।
তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী।
তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর মুল নাম
শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র
জীবনে তিনি সবার কাছে 'সালমান শাহ' বলেই পরিচিত ছিলেন। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন,
এবং তাঁর স্ত্রীর নাম সামিরা। লমান শাহ খুলনা বয়রা মডেল হাইস্কুল থেকে প্রাথমিক
শিক্ষা শেষ করে ঢাকায় চলে আসেন। ঢাকায়
এসে ধানমন্ডির আরব মিশন স্কুলে ভর্তি হন। ১৯৮৭
সালে ধানিমন্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি পাশ
করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ, ধানমন্ডি থেকে স্নাতক শেষ করেন।

10/08/2014

ইঞ্জিনিয়ার কাকে বলে ?
যে ব্যক্তি অল্প
সময়ে বেশি বুদ্ধি খাটিয়ে বিশেষ রকমের
গবেষণা করে পাহার সমান
জিনিসকে অতিব ছোট বানিয়ে পরীক্ষার
হলে ঢেলে আসে এবং কোনো মতে পাস
করে তাকে ইঞ্জিনিয়ার বলে ।

02/08/2014

বাসের এক সিটে দুই জন
যাত্রী বসে আছেন।
একজন
এমনি বসে আছেন এবং
আরেকজন সিগারেট টানছেন।
অপর যাত্রী সিগারেট খোরকে বাসের
ভেতরের
একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে
দিয়ে বললেন, "ভাই
দেখেন না, লেখা আছে, ধূমপান
নিষেধ?"
সেটা শুনে সিগারেটখোর
আরেকটি সতর্কবার্তা লেখা
দেখিয়ে দিয়ে বললেন,
"আপনার কোনো অভিযোগ
থাকলে চালককে বলুন।"
সেটা দেখে ঐ যাত্রী
চালকের কাছে গিয়ে বলছে, "চালক ভাই,
আমার পাশের সিটের
ঐ ভদ্রলোক ধূমপান করছেন
এবং আমার
সমস্যা হচ্ছে, আপনি একটু
বিষয়টা দেখবেন।" তাই শুনে চালক
বাসের ভেতরের
আরেকটি সতর্কবার্তা লেখা
দেখিয়ে দিলেন,
যেখানে লিখা "চলন্ত গাড়ীতে
চালকের
সাথে কথা বলবেন না।" moral :
বাংলাদেশ
চলছে এভাবেই, সবাই আইন
দেখায়, কিন্তু কেউই
আইন মানেনা।

Address

Tongi

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

01712279175

Website

Alerts

Be the first to know and let us send you an email when British American Technology & Management Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to British American Technology & Management Institute:

Share