20/02/2026
মায়ের ভাষাকে আমাদের মতো করে আর কে ভালোবাসে? আমরা ছাড়া পৃথিবীর আর কোন জাতি নিজেদের মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষা করতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে?
আমরা দিয়েছি।
তাই একুশে ফেব্রুয়ারি শুধু একটা তারিখ নয়, শুধু একটা আনুষ্ঠানিক দিবস নয়, এটা আমাদের জাতিসত্তার শেকড়, আমাদের স্বতন্ত্রতার অসামান্য পরিচয়।
১৯৫২ সালের রক্তঝরা সেই দিনটির কারণেই বাংলা ভাষা আজ শুধু আমাদের নয়, সারা বিশ্বের মানুষের ভাষার অধিকার, তাদের স্বাধীনতা আর আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভাষার জন্য জীবন দেওয়া বীর সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল, তাদের ত্যাগেই আমরা পেয়েছি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ। পেয়েছি নিজের ভাষায় নিজের পরিচয় গড়ার অধিকার।
একুশ আমাদের শেখায়, ভাষা মানেই আত্মা, ভাষা মানেই স্বাধীনতা।
একুশ আমাদের মনে করিয়ে দেয়, আমরা লড়াই করে অর্জন করেছি বাংলা, তাই একে ধারণ করাই আমাদের দায়িত্ব।
তাই ২০২৬ সালের একুশে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের ৭৪ তম বছরে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভাষা শহীদদের স্মরণ করি।
গৌরবে উদযাপন করি মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেননা-
আমার বাংলা, আমার ভাষা, আমার পরিচয়।
আমার বায়ান্ন, আমার একুশ, আমার গৌরব।
#উত্তরাইউনিভার্সিটি #একুশে #গৌরব #শহিদ