জগন্নাথ বিশ্ববিদ্যালয় - Jagannath University, Dhaka

  • Home
  • Bangladesh
  • Wari
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় - Jagannath University, Dhaka
Call Directions Website

জগন্নাথ বিশ্ববিদ্যালয় - Jagannath University, Dhaka জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে প্রতিষ্ঠিত।
"This is NOT JnU official page."

বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা উপমহাদেশের ইতিহাস ও সংস্কৃতির ধারক প্রাচীন ব্রাহ্ম পাঠশালাটিই বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়টির বয়স মাত্র ১৫ বছর হলেও প্রতিষ্ঠান হিসেবে এর রয়েছে ১৬২ বছরের শিক্ষা, অবকাঠামোগত ও সাংস্কৃতিক ঐতিহ্য। ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্ম পাঠশালাটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ অনুমোদনের মাধ্যমে।

ব্রাহ্ম পাঠশালা থেকে জগন্নাথ কলেজ
মানিকগঞ্জ জেলার তৎকালীন বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী ১৮৬৮ সালে তার পিতার নামে ব্রাহ্ম স্কুলের নামকরণ করেন জগন্নাথ স্কুল। পরে ১৮৮৪ সালে স্কুলটি জগন্নাথ কলেজে (দ্বিতীয় শ্রেণির) রূপ দেওয়া হয়। ১৯০৮ সালে এটি প্রথম শ্রেণির কলেজে উন্নীত হয়। প্রতিষ্ঠার সময় জগন্নাথ কলেজের ছাত্রসংখ্যা ছিল মাত্র ৪৮ জন।
১৯০৭ সালের ১ মার্চ একটি দলিলের মাধ্যমে ট্রাস্টি বোর্ডকে কলেজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কিশোরীলাল রায় চৌধুরী, রায়চন্দ্র কুমার দত্ত বাহাদুর ও আনন্দচন্দ্র রায় ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হন। জগন্নাথ কলেজ অ্যাক্ট (অ্যাক্ট নম্বর ১৯২০ এর ১৬) পাস হওয়ার পর ট্রাস্টি বোর্ড ভেঙে গঠন করা হয় গভর্নিং বডি। এর প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৯২১ সালের ২০ আগস্ট। জগন্নাথ কলেজের প্রথম গভর্নিং বডির সদস্য ছিলেন টি. এমারসন। অধ্যক্ষ হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন শ্রীকুঞ্জ লাল নাগ (১৮৮৪-১৮৯৫)।
পুরান ঢাকায় নারী শিক্ষার অগ্রগতির জন্য ১৯৪২ সালে জগন্নাথ কলেজে শিক্ষা কার্যক্রম চালু করা হয়। জগন্নাথ কলেজের সুবর্ণজয়ন্তী পালিত হয় ১৯৩৫ সালের ২০ মার্চ। সন্তোষের মহারাজা মন্মথ রায় চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সেসময় বিএসসি (ব্যাচেলর অব সায়েন্স), বিকম (ব্যাচেলর অব কমার্স), বিএ (ব্যাচেলর অব আর্টস) ডিগ্রি কোর্সসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো। কলেজটি সম্পূর্ণভাবে সরকারি কলেজে রূপান্তরিত হয় ১৯৬৮ সালের ১ আগস্ট।
দেশের সপ্তম বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা
২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সনদ লাভ করেন। ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থী ভর্তি শুরু করে। চারটি অনুষদ, ২২টি বিভাগে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। এর প্রথম উপাচার্য ছিলেন- অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খান। বর্তমানে ১১ একর জমির ওপর মোট ১১টি ভবনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে একটি শহীদ মিনার এবং ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ নামে একটি স্মারক ভাস্কর্য। বর্তমান বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ, ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট (আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) রয়েছে। ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ নামে একটি আবাসিক ছাত্রী হল, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন সুবিধা, চিকিৎসার জন্য একটি মেডিকেল সেন্টার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ অবস্থিত ধুপখোলায়। প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়।
আন্দোলন-সংগ্রামে জগন্নাথ
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংশোধনী প্রস্তাব বাতিল করা হলে ২৬ ফেব্রুয়ারি সর্বপ্রথম মিছিলে অংশগ্রহণ করেন তৎকালীন জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, উনসত্তরের গণঅভ্যুত্থানে ও একাত্তরের মুক্তিযুদ্ধসহ সব জাতীয় সংগ্রামে তৎকালীন জগন্নাথ কলেজের শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। ভাষা আন্দোলনে সর্বপ্রথম শহীদ হন জগন্নাথ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র রফিক উদ্দিন আহমদ। তার স্মরণে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনের তার নামে নামকরণ করা হয়।

৫২’র ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রকাশিত প্রথম পুস্তিকা ‘রাষ্ট্রভাষা আন্দোলন’র লেখক ছিলেন জগন্নাথ কলেজের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. আনিসুজ্জামান।
জগন্নাথের উজ্জ্বল নক্ষত্র
বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন জগন্নাথ কলেজ) যেসব শিক্ষক ও শিক্ষার্থী দেশ গড়ার কাজে অবদান রেখেছেন তারা হলেন, ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ, কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া সাঁতারু ব্রজেন দাস, বাঙালি কবি প্রেমেন্দ্র মিত্র, চিত্রশিল্পী জয়নুল আবেদিন, শিক্ষক হাসান হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, শওকত আলী, বিক্রমপুরের ইতিহাস খ্যাত লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত, গবেষক গোলাম মুরশিদ ও মির্জা হারুন-অর রশিদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, লেখক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ যোগেশচন্দ্র ঘোষ, শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, ইতিহাসবিদ ড. মাহমুদুল হাসান, অর্থনীতিবিদ ভবতোষ দত্ত, লেখক কাজী মোতাহার হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ. আর. ইউসুফ, গায়ক ফকির আলমগীর, কিরণ চন্দ্র রায়, সাংবাদিক রাহাত খান, আ ন ম বজলুর রহমান, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, ড. শামসুজ্জামান খান, হায়াৎ মাহমুদ, অভিনেতা এ. টি. এম. শামসুজ্জামান প্রমুখ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬৫৭ জন শিক্ষক, ১৪ হাজার ২০৮ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাতটি শিক্ষাবর্ষে ২১৪ জন শিক্ষার্থী এমফিল ও ৮৭ জন পিএইচডি করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জগন্নাথ কলেজের ভূমিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে জগন্নাথ কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে কার্যক্রম বন্ধ করে ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম একাডেমিক কার্যক্রম চালুর সময় জগন্নাথ কলেজের ডিগ্রি শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। তখন কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষে শিক্ষার্থী ছিল ৩০৩ জন।
১৯৪৯ সালে পুনরায় স্নাতক শ্রেণিতে পাঠদান কার্যক্রম শুরু করা হয়। তৎকালীন জগন্নাথ কলেজের গ্রন্থাগারের ৫০ ভাগ বই-পুস্তক এবং জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়। সহযোগিতার জন্য জগন্নাথ কলেজের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও ঢাকা হল (বর্তমানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল) নামকরণ করা হয়।
জগন্নাথে সংগঠন
নেতৃত্ব বিকাশ ও বিভিন্ন দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ক্যারিয়ার ক্লাব, সায়েন্স ফিকশন সোসাইটি, রঙ্গভূমি (জবি রঙ্গ), মাইম সোসাইটি, ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস), রোভার স্কাউটস, রেঞ্জার ইউনিট, আইটি সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জবি, বিএনসিসি, আবৃত্তি সংসদ, ফিল্ম ক্লাব, ফটোগ্রাফিক সোসাইটি, বাঁধন ইত্যাদি। এসব সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে নিজেকে অনন্য করে তুলতে পারেন।

নতুন ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসনসহ নানা ধরনের সমস্যা সমাধানে কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য প্রকল্পে এক হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিয়েছে ২০১৯ সালের ৯ অক্টোবর।

"নর্থ ব্রুক হল থেকে লালকুঠি"পুরান ঢাকার সবচেয়ে নান্দনিক স্থাপনাগুলোর একটি হলো নর্থ ব্রুক হল বা লালকুঠি। ১৮৭৪ সালে তৎকাল...
23/10/2026

"নর্থ ব্রুক হল থেকে লালকুঠি"
পুরান ঢাকার সবচেয়ে নান্দনিক স্থাপনাগুলোর একটি হলো নর্থ ব্রুক হল বা লালকুঠি। ১৮৭৪ সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুকের ঢাকা সফরকে স্মরণীয় করে রাখার জন্য এটি টাউন হল হিসাবে নির্মান করা হয়। গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুকের নামানুসারে এর নামকরণ নর্থ ব্রুক হল করা হলেও লাল ইটের গাঁথুনিতে নির্মিত হওয়া এই স্থাপনা লালকুঠি হিসাবেই সমধিক পরিচিতি লাভ করে।
পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনার নির্মাণশৈলীতে মুঘল ও ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যশৈলীর সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
সাম্প্রতিক সময়ে এই স্থাপনার সংস্কার ও পুনরুদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে যায় কারণে এটি নগরবাসীর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নর্থ ব্রুক হল বা লালকুঠি নিয়ে আপনার কি কোন ধরনের স্মৃতি রয়েছে? থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।

কী অসাধারণ লুটোপুটো...তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি!
23/10/2026

কী অসাধারণ লুটোপুটো...
তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি!

জবি সমাবর্তন ফি কমানোর নীতিগত সিদ্ধান্ত: জাতীয় ছাত্রশক্তির প্রচেষ্টায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ।জগন্...
23/10/2026

জবি সমাবর্তন ফি কমানোর নীতিগত সিদ্ধান্ত: জাতীয় ছাত্রশক্তির প্রচেষ্টায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের তুলনায় বেশি নির্ধারিত হওয়ায়, গত ১৮ অক্টোবর জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন স্যারের সঙ্গে সাক্ষাৎ করি এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সমাবর্তন ফি কমানোর জোরালো দাবি জানাই।
আমাদের দাবির প্রতি উপাচার্য মহোদয় অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং বিষয়টি আয়োজক কমিটির পরবর্তী সভায় আলোচনার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গতকাল আয়োজক কমিটির সভায় সমাবর্তন ফি কমানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।শিক্ষার্থীবান্ধব অবস্থান গ্রহণ এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দেওয়ার জন্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন স্যারসহ সংশ্লিষ্ট আয়োজক কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

Sheikh

সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণই পারে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে।
23/10/2026

সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণই পারে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে।

এই হলো সরকারের অবস্থা! 🤣😁১৭ বছর আগে ২০০৯ সালে লন্ডনে মুচলেকা দিয়ে অবস্থানরত তারেক রহমানকে সহায়তা দানের অভিযোগে লন্ডনের ব...
23/10/2026

এই হলো সরকারের অবস্থা! 🤣😁
১৭ বছর আগে ২০০৯ সালে লন্ডনে মুচলেকা দিয়ে অবস্থানরত তারেক রহমানকে সহায়তা দানের অভিযোগে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের তৎকালীন কাউন্সেলর এবং হেড অব চ্যান্সারি মো. দাউদ আলীকে দেশে ফিরিয়ে এনেছিল হাসিনার সরকার।

আর ঠিক তার ১৭ বছর পরে একই ব্যক্তিকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে তারেক রহমানের টোকিও সফর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে বিএনপি সরকার। মো. দাউদ আলী বর্তমানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

জবি  #সমাবর্তন
23/10/2026

জবি #সমাবর্তন

🤍🤍
22/10/2026

🤍🤍

এরা সাংবাদিক নয়, কী তাহলে আপনারা বলে যান...
22/10/2026

এরা সাংবাদিক নয়, কী তাহলে আপনারা বলে যান...

🤣😎😁
22/10/2026

🤣😎😁

ঘটনা কি সত্য?
22/10/2026

ঘটনা কি সত্য?

Address

9-10 Chittaranjan Avenue
Wari
1100

Alerts

Be the first to know and let us send you an email when জগন্নাথ বিশ্ববিদ্যালয় - Jagannath University, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share