Char Jabbar Degree College - Crash & Confession

  • Home
  • Char Jabbar Degree College - Crash & Confession

Char Jabbar Degree College - Crash & Confession চরজব্বর ডিগ্রি কলেজের সকল আপডেট পেতে পেইজটি ফলো করে সাথে থাকুন ।।

মৃ/ত্যুর ৮ বছর পরও স্মরণে দানবীর অলি উদ্দিন আহমেদনোয়াখালীর সুবর্ণচর উপজেলার শিক্ষা উন্নয়নে অসামান্য অবদান রাখা দানবীর অল...
06/05/2026

মৃ/ত্যুর ৮ বছর পরও স্মরণে দানবীর অলি উদ্দিন আহমেদ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শিক্ষা উন্নয়নে অসামান্য অবদান রাখা দানবীর অলি উদ্দিন আহমেদ মৃ/ত্যুর ৮ বছর পরও শ্রদ্ধা ও স্মরণে অমলিন।

উচ্চশিক্ষার প্রসারে তিনি বর্তমান বাজারমূল্যে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ দান করে প্রতিষ্ঠা করেন ‘চর জব্বর ডিগ্রি কলেজ’। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান আজও তার দূরদর্শিতা ও উদারতার সাক্ষ্য বহন করছে।

২০১৮ সালের ৫ মে তিনি ই'ন্তে'কা'ল করেন। তবে তার রেখে যাওয়া প্রতিষ্ঠান ও অবদান তাকে আজও মানুষের হৃদয়ে জীবিত রেখেছে। প্রতি বছর এ দিনে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মৃ'ত্যু'বা'র্ষিকীতে অলি উদ্দিন আহমেদের ক'ব'র জি'য়ারতনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলীতে চরজব্বর ডিগ্রি কলেজের ভূমিদাতা...
06/05/2026

মৃ'ত্যু'বা'র্ষিকীতে অলি উদ্দিন আহমেদের ক'ব'র জি'য়ারত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলীতে চরজব্বর ডিগ্রি কলেজের ভূমিদাতা মরহুম অলি উদ্দিন আহমেদের মৃ/ত্যু'বার্ষিকী উপলক্ষে তার ক'ব'র জি'য়া'রত করেছেন কলেজের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অলি উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে অনার্স সম্পন্ন করেন এবং ছাত্রজীবনে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে জাপানে কর্মজীবন শেষে দেশে ফিরে জনশক্তি রপ্তানি খাতে কাজ করেন এবং “পারাপার ইন্টারন্যাশনাল”-এর মাধ্যমে বহু মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেন।

শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি চরজব্বর কলেজ প্রতিষ্ঠায় ভূমি দান করেন, যা সুবর্ণচর উপজেলার প্রথম ঐতিহ্যবাহী কলেজ হিসেবে পরিচিত।

২০১৮ সালের ৫ মে হৃ'দ'রো'গে মৃ/ত্যু/ব/র/ণ করেন এই সমাজসেবী ব্যক্তি। তার অবদান স্মরণ করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা।

চরজব্বর ডিগ্রি কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে আইডি কার্ড বিতরন।
05/02/2026

চরজব্বর ডিগ্রি কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে আইডি কার্ড বিতরন।

মহান বিজয় দিবস উপলক্ষে চরজব্বর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের খণ্ড চিত্র।
16/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে চরজব্বর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের খণ্ড চিত্র।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় কসরত প্রদর্শনীর জন্য প্রস্তুত চর জব্বর ডিগ্রি কলেজ রোভার স্কাউটস দল।
16/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় কসরত প্রদর্শনীর জন্য প্রস্তুত চর জব্বর ডিগ্রি কলেজ রোভার স্কাউটস দল।

 #সুবর্ণসন্তানশহীদ জয়নাল আবেদীন সরকারি মড়েল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র 😭জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জবি ছাত...
19/10/2025

#সুবর্ণসন্তান
শহীদ জয়নাল আবেদীন সরকারি মড়েল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র 😭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসেন কে কু/পি/য়ে হ/ত্যা করা হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়াইন্নার ইলাহি রাজিউন।

ওদের স্থায়ী বাড়ি কুমিল্লা হলেও ওরা জন্ম থেকে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারের পাশে বাসা ভাড়া থাকেন।
ওনার বাবা হারিছ চৌধুরী বাজারে শাড়ি দোকান করে।

২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চর জব্বর ডিগ্রি কলেজের পারফরম্যান্স, সরকার মাসে ১৭ লক্ষ টাকা ব্যয় করছে কেন? শিক্ষার্থীরা মাসি...
17/10/2025

২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চর জব্বর ডিগ্রি কলেজের পারফরম্যান্স, সরকার মাসে ১৭ লক্ষ টাকা ব্যয় করছে কেন? শিক্ষার্থীরা মাসিক ফি, সেশন ফি দিয়ে আউটপুট কি পাচ্ছে, তা দেখা উচিত। হিসেব করা উচিত। ২০২৫ সালে ১২৮০ জন শিক্ষার্থী চরজব্বর কলেজ কেন্দ্রে ফি দিয়েছে জনপ্রতি ৪৫০ টাকা করে মোট ৫,৭৬,০০০ টাকা। খরচ হয়েছে কত? বাকি টাকা কলেজ ফান্ডে জমা হয়েছে কি না? এর উত্তর গভর্নিংবডির সদস্যদের কাছে আছে?

চলতি বছরে কলেজটির পাসের হার মাত্র ৩০ দশমিক ৮৯ শতাংশ, যা গত পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ ২০২২ সালেই এই কলেজের পাসের হার ছিল ৯৪ দশমিক ২৫ শতাংশ অর্থাৎ তিন বছরের ব্যবধানে প্রায় ৬৪ শতাংশ পয়েন্ট কমে গেছে।

বছরভিত্তিক ফলাফল বিশ্লেষণ (২০১১–২০২৫)

২০১১ সালে চর জব্বর কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, যার মধ্যে পাস করে ৪১ জন পাসের হার ছিল ৬৬.১৩ শতাংশ।

২০১২ সালে অংশ নেয় ১১৩ জন, পাস করে ৮১ জন, অর্থাৎ ৭১.৬৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

২০১৩ সালে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও ফলাফল ভয়াবহভাবে নেমে যায় ১৫৭ জনের মধ্যে মাত্র ৫৬ জন পাস করে; পাসের হার ৩৫.৬৭ শতাংশ।

এরপর ২০১৪ সালে কিছুটা উন্নতি হয়; ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৩ জন পাস করে, পাসের হার ৮৫.৪০ শতাংশ।

২০১৫ সালে আবার কমে গিয়ে দাঁড়ায় ৬৫.৭৪ শতাংশ, ২১৭ জনের মধ্যে পাস করে ১৪২ জন।

২০১৬ সালে পাসের হার কিছুটা বাড়ে, ৬৭.৪০ শতাংশ, ৩২৪ জনের মধ্যে উত্তীর্ণ হয় ২১৫ জন।

২০১৭ সালে ফলাফল আবার খারাপ হয়; ৩১০ জনের মধ্যে পাস করে মাত্র ১৫০ জন, অর্থাৎ ৪৮.৩৯ শতাংশ।

২০১৮ সালে সামান্য উন্নতি—৩৬৪ জনের মধ্যে পাস করে ২৩২ জন, হার ৬৩.৯১ শতাংশ।

২০১৯ সালে একই ধারা অব্যাহত থাকে; ৩২৬ জনের মধ্যে ২০৭ জন পাস করে, হার ৬৩.৫০ শতাংশ।

২০২০ সালে কোভিড পরিস্থিতিতে “অটোপাস” প্রক্রিয়ার কারণে পাসের হার হয় ১০০ শতাংশ ২৯৩ জন পরীক্ষার্থী সবাই পাস করে, যদিও কোনো শিক্ষার্থী GPA 5 পায়নি।

২০২১ সালে ফলাফল ভালো থাকে, পাসের হার ৯৭.৭৩ শতাংশ, ৪০৪ জনের মধ্যে ৩৮৮ জন উত্তীর্ণ হয়।

২০২২ সালে কলেজের ইতিহাসে অন্যতম সেরা ফলাফল দেখা যায় ৩২০ জনের মধ্যে ২৯৫ জন পাস করে, পাসের হার ৯৪.২৫ শতাংশ, GPA 5 পায় ১২ জন শিক্ষার্থী। [শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে]

কিন্তু ২০২৩ সালে পরিস্থিতি বদলে যায় ৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে মাত্র ২১৬ জন; পাসের হার নেমে আসে ৫৭.১৪ শতাংশ।

২০২৪ সালে সামান্য উন্নতি হয়; ৪৭২ জনের মধ্যে পাস করে ৩৮১ জন, হার ৮১.০৬ শতাংশ।

এবছর, অর্থাৎ ২০২৫ সালে, আবারও ভয়াবহ পতন ৩২০ জনের মধ্যে ২২৩ জন ফেইল করেছে, পাস করেছে মাত্র ৯৭ জন পাস করেছে; পাসের হার ৩০.৮৯ শতাংশ এবং GPA 5 পেয়েছে মাত্র ২ জন।

এই সময়কালে GPA 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২৪ জন যা কলেজের মেধা ও গুণগত শিক্ষার ভয়াবহ দুরবস্থা নির্দেশ করে।

আহারে ভেবেছিল চ্যালচ্যালিয়ে পাশ করবে;কিন্তু নোবেল বিজয়ী ইউসুফ সরকার শুধু মেধাবীদের পাশ করালো🥲💔এর চরম মূল্য দিতে হবে ইউ...
16/10/2025

আহারে ভেবেছিল চ্যালচ্যালিয়ে পাশ করবে;কিন্তু নোবেল বিজয়ী ইউসুফ সরকার শুধু মেধাবীদের পাশ করালো🥲💔

এর চরম মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে😾

16/10/2025

বিশ্বাস করেন আপু Mohammad Anondo এখনো সিংগেল! বাসা থেকে জোর করে বিয়ে দিতে চাইলে আনন্দর কথা বলে দিয়েন!

বি.দ্র: এইচএসসি পরীক্ষার্থীদের কোটা থেকে মূল্যায়ন হবে।

16/10/2025

- আজ সারা দেশে মিষ্টি দোকান্দাররা ধরা খেলো 🤦

ভাইয়া চলেন রাজনীতি শুরু করি দিয়, যারা ফেল করেছো টেনশন করিও না আরো একবছর রাজনীতি বেশি করার সুযোগ পেয়েছো!রাজনীতিই সব, ওকে....
16/10/2025

ভাইয়া চলেন রাজনীতি শুরু করি দিয়, যারা ফেল করেছো টেনশন করিও না আরো একবছর রাজনীতি বেশি করার সুযোগ পেয়েছো!
রাজনীতিই সব, ওকে.?

Address


Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Char Jabbar Degree College - Crash & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your university to be the top-listed University?

Share