02/03/2024
শোক বার্তা
-------------------
গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, পরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের গবেষণা কর্মকর্তা জনাব মোঃ আলী হাসান এর মমতাময়ী মা মোসা: জোহরা হোসেন আজ ০২/০৩/২০২৪ খ্রি: সকাল ৫:৩০ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপনসহ মরহুমার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাঁকে বেহেস্তের সর্বোত্তম স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন।
মরহুমার জানাযার নামাজ আজ বাদ আসর বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার পোলদিঘী গ্রামে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ।
পরিচালক (ভারপ্রাপ্ত)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী।