21/05/2026
ভারত সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ ভাবনায় অনুপ্রাণিত হয়ে, রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় Santiniketan Digital Mission শুরু করছে জাতীয় উদ্যোগ “এক ডিজিটাল পৃথিবী” – ekdunia.com
এই উদ্যোগের মূল লক্ষ্য – মহিলাদের স্বনির্ভরতা ও নেতৃত্ব। প্রযুক্তিকে মায়ের মতো স্নেহশীল, সহায়ক ও রক্ষাকর্তা হিসেবে কল্পনা করেই তৈরি হয়েছে “AI মা” ভাবনা। প্রতিটা গ্রামে একজন করে মহিলা AI মা কর্মী নিযুক্ত থাকবেন। তারাই গ্রামস্তরে ডিজিটাল স্বাস্থ্য, শিক্ষা, সরকারি পরিষেবা ও ট্যুরিজমের দায়িত্ব সামলাবেন। এর মাধ্যমে গ্রামের মহিলাদের জন্য সরাসরি ডিজিটাল কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ তৈরি হবে।
২০২৭ সালের জুলাই মাসে, নতুন দিল্লীতে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনায় অনুপ্রাণিত হয়ে “এক ডিজিটাল পৃথিবী” ও “AI মা”-র পূর্ণ রোডম্যাপ জাতীয় মঞ্চে উপস্থাপন করা হবে। তার আগে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ ত্রিপুরায় ডিজিটাল হাসপাতাল, টেলিমেডিসিন ও ডিজিটাল ট্যুরিজমের উদ্বোধন এবং ২৫ ডিসেম্বর ২০২৬ বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে – একদুনিয়া ডট কম, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে AI উদ্ভাবনের সমন্বয়।